Home আঞ্চলিক খুলনা-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৩

খুলনা-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৩

4

স্টাফ রিপোর্টার

আজ বুধবার বেলা পৌনে ২টায় খুলনার ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা রোডের বরাটিয়া, খর্ণিয়া নামক স্থানে খুলনা থেকে সাতক্ষীরা গামী ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-২৬২৭) কে যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-জ-১১২৮৯৩)ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৩ যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের  স্টেশন অফিসার যুগল বিশ্বাস এর নেতৃত্বে  ০১ টি রেসকিউ টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনায় কবলিত বাসটি উদ্ধার কার‌্যক্রম করেন এবং আহত ৩ জন কে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছায় দেন।

আহতরা হলেন তালার তেতুলিয়ায় ফাতেমা বেগম, পাইকগাছার ছালমা বেগম, সাতক্ষীরার রোকেয়া বেগম।