Home খেলাধুলা টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ‘ব্যর্থ’ বিরাট কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ‘ব্যর্থ’ বিরাট কোহলি

20


স্পোর্টস ডেস্ক।।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি ভারত। বিশ্বকাপের চলতি আসরে ব্যাট হাতে চরম ব্যর্থ বিরাট কোহলি।

আসরের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে আটকে আছেন ভারতীয় তারকা এই ওপেনার। এবারের আসরের শুরু থেকে ৭ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৭৫ রান করেছেন কোহলি।

আসরের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলি। সেই ম্যাচে মাত্র ১ রানে আউট হন ভারতের সাবেক এই অধিনায়ক।

এরপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে স্নায়ুচাপের ম্যাচে মাত্র ৪ রানে ফেরেন কোহলি। গ্রুপপর্বে ভারতের তৃতীয় ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই ম্যাচে ০ রানে ফেরেন কোহলি।

গ্রুপপর্বে ব্যাট হাতে কোহলি জ্বলে উঠতে না পারলেও অন্যদের পারফরম্যান্সে ভিত্তি করে টানা চার ম্যাচে জিতে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠে যায় ভারত।

সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচে ২৪ রান করে আউট হন বিরাট কোহলি। সুপার এইটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৭ রান করে আউট হন কোহলি। সুপার এইটের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে বিদায় করে ভারত উঠে যায় সেমিফাইনালে সেই ম্যাচে কোহলি শূন্য রানে ফেরেন।

আজ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠেনি বিরাট কোহলির ব্যাট। এদিন তিনি ইংলিশ তারকা পেসার রিস টপলির বলে বোল্ড হয়ে ফেরেন। তার আগে ৯ বলে এক ছক্কায় করেন মাত্র ৯ রান। সাম্প্রতিক এমন বাজে পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি থেকে তার অবসর নিয়ে অনেকেই কথা বলছেন।