স্পোর্টস ডেস্ক।।
বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ। ৮ ওভারে বিরাট কোহলি ও ঋষভ পন্থের উইকেট হারিয়ে ৬৫ রান করেছে ভারত। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ক্রিকেট পরাশক্তি দুই দেশ ভারত-ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্সে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।
বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ৯.২০ মিনিটে টস হয়। এক ঘণ্টা ২০ মিনিট পর খেলা শুরু হলেও ওভার কাটা হয়নি।
খেলা শুরুর পর ৪৫ মিনিটে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান করে ভারত। এরপর বাংলাদেশ সময় রাত ১০.৫ মিনিটে ফের বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ।
ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে কোনো রিজার্ভ ডে নেই, তাই ম্যাচ অফিসিয়ালরা আজকেই খেলা সম্পন্ন করার যথাসম্ভব চেষ্টা করবেন। সেজন্য ২৫০ মিনিট অতিরিক্ত সময় দিয়েছে আইসিসি। ১০ ওভারের ম্যাচের জন্য বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা।
আজ সকালে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান। সেই ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান।
মামুলি স্কোর তাড়া করতে নেমে ৬৭ বল হাতে রেখেই ৯ উইকেটের দাপুটে জয়ে ফাইনালে চলে যায়। আগামী শনিবার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আজ সেমিফাইনাল ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত ও ইংল্যান্ড। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে দুই দল।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আরশদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ ও রিস টপলি।










































