ঢাকা অফিস
সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান (৭৮) মারা গেছেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন।
বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আবদুল মান্নান মারা যান। শায়রুল জানান, বিএনপির এই নেতা হৃদ্রোগ, কিডনিসহ নানান রোগে ভুগছিলেন গত রোববার তিনি নিজ বাসায় পড়ে গিয়ে ব্যথা পেলে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়।
আবদুল মান্নানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
আবদুল মান্নান বিএনপির আমলে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন। এ ছাড়া ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।










































