নগরীতে অবসরপ্রাপ্ত সশ্রস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার সভা
স্টাফ রিপোর্টার
অবসরপ্রাপ্ত সশ্রস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) খুলনা জেলার প্রথম সাংগঠনিক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর পিকসার প্যালেস মোড়স্থ হোটেল অতিথি ভবনে নিরপদ সামাজিত দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট মহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থার সভাপতি সার্জেন্ট মো. শাহজালাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অনারারী লেফটেন্যান্ট মো. নুরুল ইসলাম, ফুলতলা উপজেলা সভাপতি সার্জেন্ট মো. জহুরুল হক সরদার, দিঘলিয়া উপজেলা সভাপতি ল্যান্স কর্পোরাল মো. ইদ্রিস আলি, বটিয়াঘাটা উপজেলা সভাপতি সার্জেন্ট শেখ বেলাল হোসেন ও কয়রা উপজেলা সভাপতি সার্জেন্ট তৈয়েবুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অসকস খুলনার সাধারণ সম্পাদক পেটি অফিসার মো. জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান। এসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি তার বক্তব্যে অসকস এর উদ্দেশ্যে, আর্দশ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সম্ভাবনা সম্পর্কে সবিস্তারে আলোচনা করেন। অন্যান্য বক্তাগণও অসকস খুলনার অগ্রযাত্রাকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সর্বশেষ সভাপতি সমাপনী বক্তব্য ও দুপুরের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।
মশিয়ালিতে ট্রিপল মার্ডারের অস্ত্রও গুলি উদ্ধারের ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে ডিবির মামলা
স্টাফ রিপোর্টার
নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালির ট্রিপল মার্ডারের ১৭ দিন পর বহিস্কৃত ছাত্রলীগ নেতা ও মামলার অনত্যম আসামি জাফরিনের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্রও গুলি উদ্ধারের ঘটনায় তিন ভাইকে আসামি করে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
৩ আগস্ট নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন যার নং-১। মামলার আসামিরা হলেন মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ৩ছেলে মো. জাফরিন শেখ (৩২), মো. মিল্টন শেখ (৪৫) ও মো. জাকারিয়া শেখ (৩৭)।
মামলার বিবরণে জানা যায়, আটককৃত আসামি জাফরিনের স্বীকারোক্তি মোতাবেক কেএমপি ডিবি পুলিশের একটি টিম ২আগস্ট রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে মশিয়ালি গ্রামের শেখ বাড়ি কবরস্থানে ৩ রাউন্ড ফায়ার্ড কার্তুজ এবং সরদার বাড়ীর পিছনের ডোবা থেকে ১টি প্লাষ্টিকের বাজার করার ব্যাগের মধ্যে থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি দেশিয় তৈরি ওয়ান স্যুটার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এঘটনায় নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে খানজাহান আলী থানায় ৩ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন যার নং-১।
আড়ংঘাটায় বাচ্চু শেখকে হত্যা মামলায় নবী জেলহাজতে
স্টাফ রিপোর্টার
নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়ায় স্ত্রীর সাথে পরকীয়ার জের ধরে মামাতো ভাই বাচ্চু শেখকে (৩২) জবাই করে হত্যা মামলার আসামি ফুফাতো ভাই মো. রবিউল ইসলাম ভূঁইয়া ওরফে নবী (৩৭) কে জেলজাহতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
৩০জুলাই রাত সাড়ে ১২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আবু আল বাশার বাগেরহাট জেলার মোংলা থানার মোংলা বাজার থেকে নবীকে গ্রেফতার করেন। পরে আসামির দেখানো মতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর হতে হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ৩১জুলাই তাকে আদালতে হাজির করা হয়। এসময় সে তার অপরাধের কথা স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
মামলার বিবরণে জানা যায়, আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়া গ্রামস্থ মো. আমজাদ শেখের ছেলে বাচ্চু শেখ (৩২) এর সাথে তার ফুফাতো ভাই মো. রবিউল ইসলাম ভুইয়া নবী (৩৭) এর স্ত্রীর পরকীয়া প্রেম ছিল। এর জের ধরে গত ৩০ জুলাই ভোর সোয়া ৫টার দিকে বাচ্চু শেখকে তার নিজ বাড়িতেই ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় নবী। এ ঘটনায় নিহতের পিতা আমজাদ শেখ বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেন যার নং-১০।
নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ লিটার দেশীয় চোলাই মদ ও ১১৫ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর শেখপাড়া লোহাপট্টির লিয়াকত কমিশনারের গলির তরিকুল ইসলাম তারেকের ছেলে শরীফুল ইসলাম ইমন (২০), গোবরচাকা খালাশী বাড়ীর সামনের বাসিন্দা মো. হাশেম আলী খানের ছেলে মো. আসাদুজ্জামান হামজা (১৮), রূপসা স্ট্যান্ড রোডস্থ কৃষি ব্যাংকের পিছনের বাসিন্দা মৃত. ফজলুল হক মুন্সির ছেলে মো. জাহিদ হাসান (২০), চানমারী পুলিশ ফাঁড়ীর পাশে জুলেখার বাড়ীর ভাড়াটিয়া নারায়ণ শীলের ছেলে রিপন শীল (২৬), দৌলতপুর পশ্চিম সেনপাড়া বালুর মাঠ এলাকার মৃত. শামসুল হক ফরাজীর ছেলে মো. মোস্তফা ফরাজী (৪৫), সাতক্ষীরা জেলার তালা থানার চরগ্রামের মৃত. আনসার শেখের ছেলে মো. মহিদুল শেখ (৩১) ও সাতক্ষীরা জেলা সদরের পলাশপোল সর্দার বাড়ীর আব্দুল মাজেদ সর্দারের ছেলে মো. মেহেদী হাসান (২১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১০ লিটার দেশীয় চোলাই মদ ও ১১৫ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।
চিতলমারিতে র্যাবের অভিযানে ৬টি গাঁজার গাছসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার চিতলমারি থানাধীন চরচিংগড়ী গ্রামে অভিযান চালিয়ে ৬টি তাঁজা গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৩ আগস্ট রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার চিতলমারি থানাধীন চরচিংগড়ী গ্রামের মৃত. তালেব আলীর ছেলে মো. জাফর আলী শেখ (৫৬)।
র্যাব-৬ জানায়, বাগেরহাট জেলার চিতলমারি থানাধীন চরচিংগড়ী গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় জাফর শেখ এর বসতবাড়ীর পূর্ব পাশে নিজের পরিত্যক্ত জায়গায় (মাদকদ্রব্য) গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। সে গাঁজার গাছ রোপন করে নিজ হেফাজতে রেখে চাষাবাদ, উৎপাদন, ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে চিতলমারি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে
সরকার ঘোষিত ১০ দফা বাস্তবায়নে কঠোর অবস্থানে নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
খুলনা, ০৪ আগস্ট ২০২০ মঙ্গলবার কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে গত ০৩ আগস্ট ২০২০ মন্ত্রি পরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ সরকারের ১০ দফা নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে নৌবাহিনী। উক্ত নির্দেশনা অনুযায়ী রাত ১০টা হতে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরী প্রয়োজন ব্যতীত বাসস্থানের বাহিরে না যাওয়া, হাট বাজার, দোকান-পাট ও শপিং মলে পারস্পরিক দুরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা, শপিংমলে প্রবেশমূখে তাপমাত্রা পরিমাপক যন্ত্র এবং হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, হাট-বাজার, দোকান-পাট ও শপিং মল অবশ্যই রাত ৮টার মধ্যে বন্ধ করা, পন্য/খাদ্য ক্রয়ে জনসাধারণকে ই-কমার্স সাইট ব্যবহারে উৎসাহিত করা। বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠান আয়োজনে অগ্রাধিকার দেওয়া এবং ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশনা প্রতিপালনপুর্বক মসজিদে জামায়াতে নামাজ আদায় করা বাস্তবায়ন করতে স্থানীয় প্রশাসরকে সহযোগীতা করছে নৌবাহিনী। এ সকল নীতিমালা কাস্তবায়ন করতে করগুনা ও মংলায় কঠোর অবস্থানে থেকে কাজ করছে নৌবাহিনী।
ঈদ উপলক্ষে খুলনা সোসাইটির পক্ষ থেকে খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খুলনা সোসাইটির পক্ষ থেকে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। গত সোমবার (ঈদের ৩য় দিন) দুপুরে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খোড়া বস্তি এলাকায় এসব বিরিয়ানী বিতরণ করা হয়।
খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাকের সভাপতিত্বে ও খাবার বিতরণ প্রজেক্ট কমিটির চেয়ারম্যান ইমরুল কায়েস জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন বাংলাদশী পাসপোর্টে ১১৫ দেশ ভ্রমণকারী খুলনার কৃতিসন্তান নিউজিল্যান্ড প্রবাসী কাজী আসমা আজমেরী।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য সুবর্না রহমান খান, এস এম মিশকাতুল ইসলাম, আশরাফুল ইসলাম সুমন, নাজমুল হাসান, মো: আলামিন মোল্যা, রফিকুল ইসলাম, তুরান শেখ প্রমুখ।
স্মরণ সভায় নগর আ’লীগ সভাপতি
সরদার আব্দুর রাজ্জাক ও এ্যাড. নূরুল হক এক নিরাহংকার মানুষ ছিলেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরদার আব্দুর রাজ্জাক ও এ্যাড. নূরুল হক এক নিরাহংকার মানুষ ছিলেন। তারা দলের নেতাকর্মী বা সাধারণ মানুষের সাথে স্বভাবসূলভ ভাবেই আচরণ করতেন। একজন নেতা বা সংসদ সদস্য হিসেবে কখনও তারা মানুষের সাথে আচরণ করতেন না। তিনি আরো বলেন, তারা কখনও নীতির সাথে আপোষ করতেন না। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তারা ছিলেন অটুট ও অবিচল। তিনি আরো বলেন, রাজনীতি বা জীবনের অনেক ক্ষেত্রে ঝুঁকি নিতে হয়। যে ঝুঁকি তারা রাজনীতিতে নিয়েছেন। সে কারনেই আজ আওয়ামী লীগের রাজনীতি অনেক প্রত্যন্তাঞ্চলে ছড়িয়ে পড়েছে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু’র আদর্শ বাস্তবায়নে সরদার আব্দুর রাজ্জাক ও এ্যাড. নূরুল হক যে ত্যাগ স্বীকার করেছেন, তাদের সেই ত্যাগকে অনুসরণ করে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সোচ্চার হতে হবে।
মঙ্গলবার বিকাল ৫টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য ও খুলনা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. শেখ নূরুল হক এবং খুলনা জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক-এর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, বঙ্গবন্ধু কলেজের প্রাক্তন অধ্যক্ষ সরদার ফেরদৌস হোসেন। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, মো. জাহাঙ্গীর হোসেন খান, রফিকুর রহমান রিপন, এ্যাড. রবিন্দ্র নাথ ম-ল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, মালিক সরোয়ার উদ্দিন, অধ্যা. আশরাফুজ্জামান বাবুল, মো. মোতালেব হোসেন, মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, খান সাইফুল ইসলাম, জামিল খান, দেব দুলাল বাড়ৈই বাপ্পি, মো. ইমরান হোসেন, হাবিবুর রহমান দুলাল, রাকিবুল হাসান লাবু, বিধান চন্দ্র রায়, মৃনাল কান্তি, সরদার জসিম উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে এ্যাড. শেখ নূরুল হক ও অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
আ’লীগ নেতা বাবলু দত্ত পরলোকে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রী বাবলু দত্ত (৭০) পরলোক গমন করেছেন। গত সোমবার রাত সাড়ে ৯টায় তিনি হীট স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। পরলোকগত বাবলু দত্তের সৎকার সোমবার রাতেই রূপসা মহাশশ্মানে সম্পন্ন হয়েছে।
এদিকে আওয়ামী লীগ নেতা বাবলু দত্তের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও পরলোকগত নেতার আত্মার শান্তি কামনা করেছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল্লাহ’র মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমা- কাউন্সিলের কমা-ার এস এম আব্দুল্লাহ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……….. রাজেউন)। গত সোমবার দিবাগত রাত ১টায় তার গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন। গতকাল মঙ্গলবার মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এদিকে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কমা-ার এস এম আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধুসহ দু’জনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
জ¦র ও শ^াসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধুসহ দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাউলডাঙা গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন(৪০) ও কালিগঞ্জ উপজেলার ওবায়দুরনগরের মৃত কাঙাল সরকারের ছেলে সুবাধ সরকার (৭৭)।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সোমবার বিকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন গৃহবধু সোনিয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কালিগঞ্জের সুবোধ সরকার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তিনিও মারা যান। মারা যাওয়ার পর তারও নমুনা সংগ্রহ করা হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।
এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৫২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২২ জন।
সাতক্ষীরার তালার মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩০ লক্ষাধিক টাকার মাছ নিধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় নলতা বিলের একটি মৎস্য ঘেরে দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ৩০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। বিষ প্রয়োগের ফলে মঙ্গলবার সকালে মৎস্য ঘেরের বাগদা, রুই, কাতলা, সিলভারকাপসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। এতে ঘের মালিকের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এঘটনা জানার পর উপজেলা পরষিদ চেয়ারম্যান, তালা থানা ওসি ও মৎস্য অধিদপ্তররে র্কমর্কতারা ঘটনা স্থল পরর্দিশন করছেনে।
ঘের মালিক উপজেলা আওয়ামীলীগ নেতা জি.এম. গোলাম রসুল জানান, র্কমচারীরা ঈদের ছুটিতে থাকায় তিনি পাশ্ববর্তী আরেকটি ঘেরে ছিলেন। ভোর রাত সাড়ে তিনটার দিকে দূর্বৃত্তরা তার ৯০ বিঘা ওই ঘেরে বিষ প্রয়োগ করে। পরে সকালে অসংখ্য মরা মাছ ভেসে ওঠে। এতে তার প্রায় ৩০ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে বলে তিনি আরো জানান।
তালা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষ দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলে সরকার পর্যাপ্ত সাইকোন শেল্টার নির্মান করছে: মোংলায় কেসিসি মেয়র
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় এলাকায় সরকার পর্যাপ্ত সাইকোন শেল্টার নির্মান করছে। স্কুল কাম সাইকোন শেল্টার নির্মানের ফলে আশ্রয়কেন্দ্র গুলির বহুমূখী ব্যবহার সম্ভব হবে। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস-বন্যার সাথে সহাবস্থানের মাধ্যমে তা আমাদের মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মানুষ এবং সরকারের দুর্যোগ মোকাবেলার জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা বিশ্বে প্রশংসিত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া জি এম এস মাধ্যমিক বিদ্যালয় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক আরো বলেন জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস-বন্যা বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্ব দায়ী হলেও তারা যথাযথ ভাবে আমাদের ক্ষতিপূরণ দিচ্ছে না। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে সুন্দরবন নিজেকে উজাড় করে দিয়ে মায়ের মতো উপকূলবাসীকে সব সময়ই রক্ষা করে থাকে। তাই সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। উল্ল্যেখ্য ২ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় জি এম এস মাধ্যমিক বিদ্যালয় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মান কাজ বাস্তবায়ন করে। ২০১৭-১৮ অর্থ বছরের উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মান ( ২য় পর্যায় ) শীর্ষক প্রকল্পের আওতায় জি এম এস মাধ্যমিক বিদ্যালয় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র’র নির্মান কাজ শেষে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন খুৃলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি সিটি মেয়র ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মান কাজের গুনগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে বর্জ্যে বিষাক্ত পানি ফেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ক্ষতিসাধনের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে ফিল্টারিংয়ের নোংরা বর্জ্যরে বিষাক্ত পানি ফেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ঘটনাটি রবিবার দুপুরে পাইকগাছার গোপালপুর গ্রামের সরল খাঁ বাজারের পার্শ্বের বান্দিকাটি পুকুরে।
ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের মোকছেদ আলি গাজির পুত্র মোঃ আব্দুস সালাম খুলনা জেলা পরিষদ থেকে ইজারা প্রাপ্ত এ্যাড. এস,এম, মুজিবুর রহমানের নিকট থেকে বান্দিকাটি পুকুরটিতে গত ৩বছর যাবত মৎস্য চাষ করে আসছে। পূর্ব শত্রুতার জেরে রবিবার দুপুরে একই এলাকার লুৎফর রহমান, শফি সরদার ও মজিদ গোলদার গংরা পুকুর পাড়ে অবস্থিত খাবার পানির ফিল্টারের ফিল্টারিংয়ের বর্জ্য নোংরা পানি পুকুরের ভিতরে দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করে। সংবাদ পেয়ে আঃ সালাম ঘটনাস্থলে এসে পুকুরে নোংরা পানি ফেলে মাছ মেরে ফেলার কারণ জানতে চাইলে তারা তাকে মারপিট করে ফোলা জখম করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা সালামকে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছে।
পাইকগাছায় পিতা কর্তৃক ছেলে মেয়েকে চাকু মেরে আহত করার অভিযোগ : পিতা আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পিতা কর্তৃক ছেলে মেয়েকে চাকু মেরে জখম করার অভিযোগ। পুলিশ পিতাকে আটক করে চাকু জব্দ করেছেন। এ ঘটনায় সৎ মা সহ পিতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি উপজেলা সোলাদানা ইউনিয়নের খাটুয়ামারি গ্রামে।
উপজেলার সোলাদানা ইউপির বেতবুনিয়া গ্রামের সিরাজুল ফকিরের মেয়ে মরিয়ম জানান, পিতা সিরাজুল ফকির দ্বিতীয় বিয়ের পর আমারা ৩ বোন ও ১ ভাইকে ঠিকমত দেখাশুনা বা ভরন পোষন দেন না। এ নিয়ে বিভিন্ন সময়ে ঝগড়া বা অশান্তি লেগেই থাকতো। মরিয়মের অভিযোগ সর্বশেষ ৩ জুলাই বিকেল সাড়ে ৫ টার সময় বেতবুনিয়া বাজারস্থ আহসানুর গোলদারের মুদি দোকানের সামনে ফেলে পিতার হুকুমে সৎ মা রোজিনা বেগম, দাদা মজিদ ফকির আমাকে ও ছোট বোন চম্পা সহ ৯ বছরের শিশু ছোট ভাই হাসানকে মারধর করতে থাকে।এক পর্যায়ে পিতা ছোটবোন চম্পার ডান হাতে চাকু মেরে জখম ও ছোট ভাইকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে থানা পুলিশের এসআই জাহিদ ঘটনাস্থলে পৌছে সিরাজুলকে আটক করে চাকু জব্দ করেন। এ ঘটনায় মেয়ে মরিয়ম বাদী হয়ে পিতা সিরাজুল ফকির, দাদা ও সৎ মায়ের বিরুদ্ধে থানায় মামলা করেছেন,যার নং-৩। ঘটনার বর্ননা দিয়ে ওসি মোঃ এজাজ শফি জানান, মেয়ের দায়ের করা মামলায় পিতা সিরাজুল ফকিরকে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।
যশোরে করোনায় আরেক ব্যক্তির মৃত্যু
যশোর অফিস
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় ২৯ জনের মৃত্যু হলো। মৃত ইসমাইল হোসেন যশোর সদর উপজেলার বাগদহ গ্রামের বাসিন্দা ছিলেন।
যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার পলাশ কুমার জানান, ইসমাইল হোসেন ২৬ জুলাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন তাকে করোনা ডেডিকেটেড হসপিটাল যশোর বক্ষব্যাধি হাসপাতালে রেফার করা হয়। সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২৮। মোট আক্রান্ত হিসেবে শনাক্ত ছিলেন এক হাজার ৮৯৬ জন।
যশোরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৪
যশোর অফিস
যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন বাঘারপাড়া উপজেলার ভদ্রবিলা গ্রামের আলী বক্সের ছেলে তৈয়ব আলী (৫০) এবং যশোর উপজেলার ধোপাখোলা এলাকার মৃত আমির হোসেনের ছেলে জাহিদ হোসেন। আহত চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে তৈয়ব আলী ছেলে সুজনের মোটরসাইকেলে চেপে যশোর-মাগুরা মহাসড়ক ধরে খাজুরা এলাকায় যাচ্ছিলেন। হাশিমপুর বাজারের কাছে তাদের মোটরসাইকেলটি একটি গাড়িকে সাইড দিয়ে এগিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাবা-ছেলে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন।
ডা. আহমেদ তারেক সামস বলেন, হাসপাতালে আসার আগে তৈয়ব আলীর মৃত্যু হয়েছে। সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজুর রহমান হাশিমপুরে দুর্ঘটনায় বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন। এদিকে, যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় বেনাপোলগামী একটি ট্রাক একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক ইদ্রিস, যাত্রীসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বেলা সাড়ে ১১টার দিকে সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক রাফিদ ইজিবাইকের যাত্রী জাহিদ নামে একজনের মৃত্যু নিশ্চিত করেন।
মৃত জাহিদ হোসেন নলকূপ মিস্ত্রি। তিনি বাড়ি থেকে ইজিবাইকযোগে মঙ্গলবার সকালের দিকে যশোর শহরে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন। যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আলম আলাদা দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলেরহাটে দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও ট্রাক আটক করা হয়েছে।
শরনখোলায় বলেশ্বর নদীর তীর থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্বার
শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় বলেশ্বর নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে শরণখোলা থানা পুলিশ জিলবুনিয়া গ্রাম সংলগ্ন বড়ইতলার বেড়িবাঁধের ব্লকের ওপর থেকে লাশটি উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরণখোলা থানার এস. আই এসএম আবুল বাশার জানান, অর্ধগলিত এই যুবতীর বয়স ২০ থেকে ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। দুই হাতের কনুই থেকে নিচের অংশ এবং দুই পায়ের হাঁটুর নিচের অংশ নেই।
শরণখোলা থানার অফিসার ইনচাজ্র্ এস. এক আব্দুল্লাহ আল সাইদ জানান, এই লাশটির ব্যাপারে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। দু:স্কৃতিকারীরা যুবতীকে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেয় ধারনা করা হচ্ছে।
বঙ্গোপসাগের লঘুচাপের সৃষ্টি, মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র (আবহাওয়া অফিস)। এর প্রভাবে মঙ্গলবার ভোররাত থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। এতে কয়েকদিনের টানা প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি এসেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, তিন নম্বর সতর্ক সংকেতে বন্দরের কার্যক্রমে তেমন কোন প্রভাব পড়ে না। তবে বৃষ্টিপাতের কারণে বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য উঠা-নামায় কিছুটা বিঘিœত হলেও স্বাভাবিক রয়েছে বন্দর জেটির অভ্যন্তরের সকল কার্যক্রম।
নাভারনে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষক পালিয়েছে
বেনাপোল প্রতিনিধি
যশোরের নাভারণে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গত (৩০ জুলাই) রাতে নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর-বাকী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক তরুনীর চাচাতো ভাই। সে রঘুনাথপুর-বাকী গ্রামের চান্দু মিয়ার ছেলে মেহেদী হাসান। এলাকবাসী অভিযোগ, ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় প্রভাবশালী মহলের মধ্যস্থতায় ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে।
গ্রামবাসী জানান, গত ৩০ জুলাই রাতে রঘুনাথপুর-বাকী গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক তার চাচাতো বোনের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। তরুণীর চিৎকারে পড়শিরা এসে ধর্ষক মেহেদী হাসানকে ধরে ফেলে। এ সময় অনেকে ওই ধর্ষক যুবককে মারপটিও করেন। তবে সে এবং তার পরিবারের সদস্যরা আশ্বাস দেয় ও গ্রামের কয়েক ব্যক্তি এ ব্যাপারে মধ্যস্থতা করেন মেহেদী ওই তুরুণীকে বিয়ে করবে।
তবে, এসময় পিতৃহারা তরুণীর পরিবারের সদস্যরা এ ব্যাপারে প্রতিবাদ করার সাহস দেখায়নি। বিয়ের আশ্বাসে রাতেই মেহেদীকে ছেড়ে দেয়া হয়। এরপর থেকে শুরু হয়েছে নানা রকম টালবাহানা। অভিযোগ উঠেছে, গ্রামের একটি কুচক্রিমহল নানা কৌশলে অভিযুক্ত মেহেদীর পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এজন্য তারা তরুণীর পরিবারকেও নানাভাবে চাপ দিচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন বলেন, ধর্ষণের বিষয়টি শুনেছি। ধর্ষকের সঙ্গে তরুনীর বিয়ের আশ্বাস দিয়ে একটি প্রভাবশালী মহল ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠছে।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ জানান, এ ব্যাপারে এলাকা থেকে অভিযোগ পেয়েছি। তবে কেউ লিখিত কোন অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে। সত্যতা মিললে যথযত পদক্ষেপ নেয়া হবে।
বটিয়াঘাটায় প্রস্তুতি সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ওসি রবিউল কবীর, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসেনজিৎ প্রনয় মিশ্র, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মৌসুমী আক্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
বটিয়াঘাটায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮ জন, সুস্থ হয়েছে ২১ জন
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটা উপজেলা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা মোট ৩৮ জন। এর মধ্যে বটিয়াঘাটা থানাধীন ২৭ জন এবং হরিনটানা ও লবনচরা থানাধীন ১১ জন। ইতিমধ্যে আক্রান্ত ৩৮ জনের মধ্যে ২১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছে। তবে সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা না গেলে ও এলাকাবাসী সূত্রে প্রকাশ ২-৩ জন করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছে। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি অথচ তাদের পজেটিভ বলে ভয়ভীতি দেখানো হচ্ছে এমন অভিযোগ উঠেছে। পরবর্তীতে ডাক্তারী পরীক্ষা করে দেখা গেছে রোগী নেগেটিভ এমন অভিযোগ উঠেছে একাধিক। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবিরকে জিজ্ঞাসা করলে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশ পুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক জনসচেতনতা মূলক কর্মকান্ডের পাশাপাশি বাইরে থেকে আসা নাগরিকদের চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য ব্যবস্থা করে চলেছি। এছাড়া করোনাকে পুঁজি করে কেউ যাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে দিকে লক্ষ্য করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে জিজ্ঞাসা করলে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল হোসেনের নির্দেশে বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে গনসচেতনতা মূলক পোস্টার ও লিফলেট বিতরণ, নির্দিষ্ট সময়ে দোকান খুলে রাখা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অযথা প্রয়োজন ছাড়া ঘুরাঘুরি করছে তাদের জরিমানা আদায় এবং মাস্ক পড়তে বাধ্যতা করা হয়েছে। এছাড়া আক্রান্ত রোগীর বাড়ী সহ আশপাশের বাড়ী লকডাউন করে তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সবমিলিয়ে বর্তমানে বটিয়াঘাটা উপজেলার মানুষ করোনা আক্রান্তের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে ।
ঝোপে মিললো শিশুর গলিত মরদেহ
যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় নিখোঁজের ছয় দিন পর যাদদীন (১১) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে দোহাকুলা বিশ্বাসবাড়ি কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার ওলিয়ার বিশ্বাসের ছেলে। পরিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই বিকাল থেকে যাদদীনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন ৩১ জুলাই বিভিন্ন বাজারে মাইকিংসহ বাঘারপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। ছয় দিন পর মঙ্গলবার বিকালে বাড়ির পাশের কবর স্থানের ঝোপের ভেতর শিশুটির অর্ধগলিত লাশের সন্ধান মেলে।
দোহাকুলা মধ্যপল্লী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রেজা সাংবাদিকদের জানান, বিকেল ৪ টার দিকে কবরস্থান থেকে দুর্গন্ধ আসছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে হারিয়ে যাওয়া শিশু যাদদীনের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিলো। সেজন্য তাকে মাঝে মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তার লাশ ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে।
মণিরামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পিতার দাবি হত্যা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে শারমিন খাতুন (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৪ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
শারমিন উপজেলার মধুপুর গ্রামের মাইক্রোবাস চালক রাজু আহমেদের স্ত্রী। রাজু-শারমিন দম্পতির এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
শারমিনের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন তার শ্বশুর আলী আকবর। এই ঘটনায় তিনি বাদী হয়ে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন।
কিন্তু শারমিনের পিতা একই উপজেলার পদ্মনাথপুর গ্রামের আব্দুস সালাম দাবি করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
শারমিনের শ্বশুর আলী আকবর বলেন, মঙ্গলবার সকালে আমার ছেলে রাজু ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে বেরিয়ে পড়ে। এরপর আমরা স্বামী-স্ত্রী মধুপুর বাজারে যাই। সেখানে বসে খবর পাই শারমিন ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।
শারমিনের পিতা আব্দুস সালাম বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তিন-চার মাস ধরে জামাই রাজুর সাথে আমার দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের কারণে তারা আমার মেয়েকে মেরে ফেলেছে। সকালে এই ঘটনা ঘটলেও তারা আমাকে খবরটা জানায়নি। পরে এক আত্মীয়র মাধ্যমে বিকেলে আমি বিষয়টি জানতে পারি।
মণিরামপুর থানার এসআই সাহাবুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। শারমিন ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে।
শারমিনের পিতার দাবির প্রসঙ্গে এসআই সাহাবুল বলেন, যে কোন আত্মহত্যার পিছনে কোন না কোন কারণ তো থাকতেই পারে। তবে তার পিতা এই ব্যাপারে থানায় কোন অভিযোগ করেননি। শারমিনের শ্বশুর আলী আকবর বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।
ডুমুরিয়ায় মটরসাইকেল দূর্ঘটনায় ৩ যুবক আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মটর সাইকেল দূর্ঘটনায় ৩ যুবক গুরুতর আহত হয়েছে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী ব্রীজের পূর্বপাশে এ দূর্ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিস সূত্রে জানা যায়,ঘটনার দিন দুপুরে খুলনা গামী ওয়ানটেষ্ট হাংক একটি মটরসাইকেলে ৩জন আরোহী ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত মুখী একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ীতে থাকা আরোহী যশোর বারোবাজার এলাকার রাসেল আহমেদ (২২),হেলাল ্উদ্দিন (২৪) ও ডুমুরিয়ার আঠার মাইল এলাকার শামীম হোসেন (৩০) নামের ৩ যুবক গুরুতর আহত হয়। এসময় ফায়ার সার্ভিসের একটি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ডুমুরিয়ায় সেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা সেচ্চাসেবক দলের আয়োজনে জাতীয়তাবাদী সেচ্চাসেবকদল কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু’র অকাল মৃত্যুতে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার আহবায়ক এফ এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু। বিশেষ অতিথি ছিলেন সেচ্ছাসেবক দল নেতা শেখ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, জেলা শ্রমিক দল সভাপতি খান ইসমাইল হোসেন, জি এম ফেরদৌস আহমেদ, সরদার আব্দুল মালেক। সভায় বক্তৃতা করেন শেখ শাহিনুর রহমান শাহীন,শেখ হুমায়ুন কবির, শেখ আনোয়ার হোসেন, প্রভাষক মঞ্জুর রশিদ, শেখ ফরিদুল ইসলাম, এম এম জাফর হাসান, আছাদুজ্জামান আসাদ, মেহেদী হাসান রাসেল, দেলোয়ার হোসেন গোলদার, হাবিবুর রহমান, জাহিদ হাসান, মফিজুল ইসলাম, ফরিদুর রহমান উজ্জ্বল, প্রভাষক নিলয়, সোহাগ গাজী, আব্দুস সামাদ, ফেরদৌস শেখ, জাফর খা, রাজ মোড়ল, জয়নাল আবেদীন, তৌহিদুল ইসলাম, বিরেশ্বর রায়, মাসুদ রানা, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, ইনতাজ শেখ ও পবিত্র রাহা প্রমুখ। দোয়া পরিচালনা করেন শেখ হাফিজুর রহমান।
ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বাড়ির পাশের খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে পানি থেকে উদ্ধারের পরে চিকিৎসকের অবহেলায় শিশুটি মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। মঙ্গলবার দুপুর দিকে বাড়ির সামনে খেলা করতে গিয়ে ইন্দুরকানী খালে তারিফ তালুকদার (৬) নামে এক শিশু ডুবে যায়। এর কিছুক্ষন পরে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে কোন চিকিৎসককে পাওয়া যায় নাই বলে অভিযোগ করেন শিশুটির পরিবার। তাই কিছুটা বিলম্বে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তারিফ তালুকদারকে মৃত ঘোষনা করেন। তারিফ তালুকদার গাজীপুর জেলার মাহবুব তালুকদারের ছেলে। সে মায়ের সাথে তার মায়ের নানা বাড়ি বেড়াতে আসচ্ছিল। মৃত তারিফের নানি অভিযোগ করেন, আমরা পানি থেকে তারিফকে উদ্ধারের পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে একঘন্টায়ও কোন চিকিৎসা পাই নাই। তাই বিলম্বে পিরোজপুর সদর হাসপাতালে নিতে হয় তারিফকে । ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথা সময়ে চিকিৎসা পেলে তারিফকে মরতে হতো না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আমিন উল ইসলাম বলেন, আমি হাসপাতালে ছিলাম না । তবে পানিতে পড়া শিশুটি হাসপাতালে এনেছিলো আমি শুনেছি । কর্তব্যরত চিকিৎসকরা দায়িত্ব অবহেলা করলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান,পরিবারের অভিযোগ শুনে আমি ঘটনাস্থান পরিদর্শন করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি । যদি চিকিৎসকের অবহেলায় পানিতে পড়া শিশুটি মারা যায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যুতে রাষ্ট্রীয় মার্যাদায় জানানা ও দাফন সম্পন্ন
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার সত, ন্যায়পরায়ন তেরখাদার কৃতি সন্তান প্রবীন আওমীলীগ নেতা এস, এম আব্দুল্লাহ সাখাওয়াতী বার্ধক্য জনিত কারনে গতকাল রাত অনুমান দেড়টায় নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহে———– রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর, মৃত্যুর সময় তিনি ১স্ত্রী ৩পুত্র ১ কন্যা সহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুর সংবাদে তেরখাদা উপজেলার মুক্তিপাগল জনগন বিভিন্ন ধর্মের ভক্তবৃন্দ ছুটে আসেন তার বাড়ীতে। ছুটে আসেন তেরখাদা উপজেলা সুষম উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি অবঃ অতিরিক্ত সচিব মোঃ গাউস মোল্যা, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাবেক তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, সদস্য মোঃ জামিল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার খান মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাৎ হোসেন মুক্তি, বারাসাত ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন ও এ্যাডঃ মোস্তাফিজুর রহমান কালু উপজেলা প্রেসকাব সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাধারন সম্পাদক বাছিতুল হবিব প্রিন্স, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল সভাপতি, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ উপজেলার মুক্তিযোদ্ধাগন সহ এলাকার সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান। জানাজার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার নেতৃত্বে সরকারের পক্ষে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা পতাকা এবং পুস্পমাল্য দ্বারা শেষ ¯্রদ্ধা জানান। পরবর্তী তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান শেষে তেরখাদা ইখড়ী কাটেংগা হাইস্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ শেষ পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।
তেরখাদার পানতিতা গ্রামে ভূমি দস্যুদের তান্ডব
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার পানতিতা গ্রামে ভূমি দস্যুদের তান্ডবে গতকাল বিকাল ৫টায় ভুক্তভোগী মোঃ আশরাফ আলী সুজার মাধ্যমে জানা যায় যে একই এলাকার তোকাব শেখ এর নেতৃত্বে ভূমি দস্যু ১। জাকির শেখ, ২। ইমদাদুল শেখ, ৩। জাহিদুল শেখ , ৪। অহিদ শেখ, সর্বপিতা- ইসমাইল শেখ ৫। তোকাব শেখ, পিতা- মৃত আমীর শেখ, ৬। খালিদ শেখ , পিতা- উকিল শেখ সহ আরো অনেকে বৈআইনি জনতা দলবদ্ধ হয়ে প্রতিহিংসা বসত জায়গা জমি জোরপূর্বক দখল করা জন্য মোঃ আশরাফ আলী সুজার বসত বাড়ীর বেড়া ১টি দোচালা ঘর, ২টি পায়খানা ভাংচুর করে ও বাশ ঝাড় থেকে প্রায় ২০০টি বাঁশ কেটে নিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় তেরখাদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে তিনি জানান বিষয়টি অবগত হয়েছি ঘটনার সত্যতা যাচাই করে দৃস্কুতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএমজি’র সাবেক কর্মকর্তা জিয়াউল হকের ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খালিশপুর সরকারী হাজী মুহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নার্গিস সাবিনার পিতা ও পিএমজি’র সাবেক কর্মকর্তা এবং বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ খান জিয়াউল হক ৩১ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯ টায় ছোট বয়রা ইসলামীয়া কলেজ রোডস্থ নিজস্ব বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালি……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১ আগষ্ট ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় ইসলামীয়া কলেজ মাঠে জানাযা শেষে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার জুম্মাবাদ ছোট বয়রাস্থ পাঁচটি জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত দোয়ার অনুষ্ঠানে সকলকে অংশ গ্রহনের জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। জানাযায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
ফকিরহাটে বজ্রপাতে কৃষকের করুন মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা এলাকায় গফফার মোল্লা (৬০) নামে এক দরীদ্র কৃষক বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ধানক্ষেতে কাজ করার সময় বৃষ্টিপাতের সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ফকিরহাটে পুকুরে ডুবে শিশুর করুন মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে পানিতে ডুবে আবু বকর শেখ নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে কামাল শেখের শিশুপুত্র আবু বকর বাড়ীর একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফকিরহাটে এতিম শিশুদের মাঝে মাংস বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কোরবানি কর্মসূচির আওতায় ৩১৫জন এতিম শিশুদের পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। রবিবার সকাল ১০টায় আট্টাকা বি. জি. এম. ই. এ প্রশিক্ষণ কেন্দ্র চত্ত্বরে অনুষ্ঠিত মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। এতে সভাপতিত্ব করেন কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ মোশারেফ হোসেন। এসময় ফিল্ড অফিসার রবিউল ইসলাম ও রাসেদুল আজাদ, নেত্রী নিপা বেগম সহ এতিম শিশুদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটে উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর পজেটিভ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নলধা-মৌভোগ ইউনিয়নে দোহাজারী গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নারী কল্পনা রানী কর্মকারের করোনা পজেটিভ হয়েছে। তিনি গত ২৯ জুলাই সকালে মারা যান। এরপর তার নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা ফলাফলে ৩আগষ্ট তার করোনা পজেটিভ আসে। এ নিয়ে ফকিরহাটে মোট মৃতের সংখ্যা ৯জন। মৃত অন্যান্যরা হলেন ডা: উপেন্দ্রনাথ পাল, চা বিক্রেতা শেখ হেমায়েত আলী, পল্লী চিকিৎসক মো: ইয়াদ আলী, তার পুত্র খানজাহান আলী বাদশা, গ্রাম পুলিশ আ: ছালাম শেখ, মিষ্টির দোকানদার কালিপদ পাল, প্রধান শিক্ষক শেখ আ: আজিজ ও মসজিদের ইমাম আব্দুল গনি। অত্র উপজেলায় মোট আক্রান্ত ১৫৭জন। এরমধ্যে সুস্থ হয়েছেন মোট ১২৭জন। বিষিয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:অসিম কুমার সমাদ্দার।
ফকিরহাটে অধ্যক্ষ কাজী ফরহাদ হোসেন আর নেই
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর অবস্থিত সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ কাজী ফরহাদ হোসেন (৭০) আর নেই। তিনি সোমবার সকালে নিজ বাস ভবনে মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ১কন্রা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষক, পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষার্থী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফকিরহাটে মৃত গ্রাম পুলিশ ছালামের পরিবারকে সহায়তা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মরহুম শেখ আ: ছালামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সদর ইউনিয়ন পরিষদে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু প্রমূখ।
কয়রা উপজেলা এখন শতভাগ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর ভাতার আওতায়
কয়রা প্রতিনিধি
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনার প্রেক্ষিতে কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবুর প্রচেষ্টায় কয়রা উপজেলা এখন শতভাগ ভাতার আওতায় গৃহীত হয়েছে। উল্লেখ্য প্রথমে দেশের ১০০ উপজেলা এবং বিশেষ বিবেচনায় আরও ১২ টি উপজেলাকে চলতি ২০২০-২১ অর্থ বছরে শতভাগ বিধবা, বয়স্ক ও প্রতিবিন্ধী ভাতার তালিকাভূক্ত করেছে সরকার। এদিকে খুলনার কয়রা উপজেলাকে চলতি অর্থ বছর থেকে শতভাগ ভাতার আওতায় অন্তর্ভূক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় এমপি শেখ হেলাল ও মাননীয় সমাজকল্যানমন্ত্রী কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু। অন্যদিকে কয়রা উপজেলায় গেল ২০১৯/২০ অর্থ বছর পর্যন্ত বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী , প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সহ দলিত সম্প্রদায়ের মোট ১২ হাজার ৬৮০ জন ভাতা পেয়ে যাচ্ছেন।এছাড়া চলতি ২০২০/২১ অর্থ বছরে শতভাগ ভাতার তালিকা করা হলে এ উপজেলায় সর্বমোট প্রায় ৩০ হাজার ভাতার আওতায় আসবে বলে উপজেলা সমাজসেবা অফিস জানিয়েছেন। বর্তমান উপজেলার ৭ টি ইউনিয়নে ৬ হাজার ৯৪২ জন বয়স্ক নারী ও পুরুষ, ২৮২৩ জন বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারী, ২৬৬৫ জন প্রতিবন্ধী, ২০০ জন প্রতিবিন্ধী শিক্ষা উপবৃত্তি ও ৫০ জন দলিত সম্প্রদায়ের স্কুলগামী ছেলেমেয়েরা উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে মাসিক ভাতা পেয়ে যাচ্ছেন। উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার প্রেক্ষিতে বাংলাদেশ পরিসংখ্যান বুরো (বিবিএস) কতৃক প্রকাশিত প্রভার্টি ম্যাপস অফ বাংলাদেশ ২০১০ অনুযায়ী সর্বাধিক দরিদ্রপ্রবণ ১০০ উপজেলা এবং বিশেষ বিবেচনায় ১২ টি উপজেলা শতভাগ এ ধরনের ভাতার আওতায় এনেছে সরকার। তিনি বলেন, সরকারের বিদ্দমান নীতিমালা অনুযায়ী চলতি অর্থবছর থেকে কয়রা উপজেলায় নতুন করে প্রায় ১৫ হাজার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও শিক্ষা প্রতিবন্ধীর তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু করা হয়েছে এবং গত জুন মাস থেকে এ উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ এ ভাতার আওতায় আসবে। এদিকে কয়রা উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে শতভাগ ভাতার আওতায় আনায় কয়রাবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবুকে অভিনন্দন জানানো হয়েছে।
খুলনায় জেলা রোটার্যাক্ট সংগঠনের যৌথ বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত
খুবর বিজ্ঞপ্তি:
রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এর রিজিওনাল রিপ্রেজেনটেটিভ ইয়াসিন আরাফাত রাজু (রিজিওন ৫), জোনাল রিপ্রেজেনটেটিভ আসাদুর রহমান সুজন (জোন ৫অ), জাহিদুর রহমান (৫ই), নাহিন রেজওয়ান (৫ঈ) এর যৌথ আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী প্রোগ্রাম চেয়ারম্যান শেখ তানভীর বারী হামীমের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সকাল সাড়ে ১১টায় খুলনা সরকারী মহিলা কলেজে বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন, বিশেষ অতিথি খুলনা হাজী কল্যাণ সোসাইটি’র সভাপতি শেখ সাহিদুর রহমান সাঈদ, বিশেষ অতিথি জেলা রোটার্যাক্ট রিপ্রেজেনটেটিভ (২০২১-২০) এম মোস্তাফিজুর রহমান, রোটার্যাক্ট ফাউন্ডেশন কমিটি’র কো-অর্ডিনেটর জিএম রাসেল ইসলাম।
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারী মোঃ রুবেল ইসলাম, আলিফা ফাতেমা রেশমি, বিভিন্ন কাবের সভাপতি ও সেক্রেটারী যথাক্রমে রাহাদ খান, শাহরিয়ার রহমান শশী, শেখ সোহেল, রাশেদুজ্জামান রাহাদ, জহুরুল তানভীর, আরও উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার, মোঃ তামিম, নাজমুল ইসলাম, মেহেদী হাসান জয়, নুপুর আক্তার, আব্দুল্লাহ আল জুবায়ের ও আসিফ রহমান হৃদয় প্রমুখ।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামে’র মৃত্যুতে খুলনা চেম্বারের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানীত সদস্য, মেসার্স এস ইসলাম জুট ট্রেডিং এর স্বত্তাধিকারী এবং খুলনা চেম্বারের সাবেক পরিচালক মেসার্স সারতাজ ট্রেড ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক বদরুল আলম মার্কিন এর পিতা এতদাঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম (৭৪) বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে খুলনাস্থ একটি স্বনামধন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার আনুমানিক রাত ১:৩০ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তার এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ¦ল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ-উজ-জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
দৈনিক খুলনাঞ্চল’র কেশবপুর প্রতিনিধির মায়ের সুস্থতা কামনা
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর প্রেসকাবের সদস্য ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কেশবপুর প্রতিনিধি আলমগীর হোসেনের মা জরিনা বেগম অসুস্থ্য। তার সুস্থ্যতা কামনা করেছেন কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ। সাংবাদিক আলমগীর হোসেন জানান আমার মা মোছাঃ জরিনা বেগম (৬২) এর গত ২২ জুলাই সন্ধ্যায় উঠানে চলাচল করার সময় হঠাৎ পা পিসলে পড়ে যেয়ে গুরুতর আহত হয়। তখন তাকে মনিরামপুর একটি প্রাইভেট কিনিকে ভর্তি করা হয়। ২৩ জুলাই শুক্রবার অপারেশান করা হয়েছে। সে তার মায়ের জন্য সকলে কাছে দোয়া কামনা করেছেন।
কয়রায় কোডেকের প্রকল্প অবহিতকরন সভা
কয়রা প্রতিনিধি
কয়রায় হিউম্যানিটিরিয়ারএ্যাসিস্টেন্ট এন্ড লাইভলিহুড রিকোভারী সার্পোট প্রকল্পের অবহিতকরন সভা গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেল্পমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে ও ইকো কো অপারেশন বাংলাদেশের সহযোগিতায় এবং ক্যারি ইন এ্যাক্টিস এর অর্থয়ানে এ প্রকল্পের মাধ্যমে কয়রার ১০০ শ পরিবারকে ৩০৬০ টাকা ৪০০ শ পরিবারকে ৩০ দিন ১০ লিটার করে ফ্রেশ পানি ও ৪৫০ জনকে চাষীকে সবজির বীজ বিতরন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেস অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই আলম ছিদ্দিকি ও উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ। প্রকল্পের উপজেলা সম্বনয়কারী মোঃ ফোরকান আলী এতে প্রকল্পের মুল বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
কয়রায় ঈদের উপহার সামগ্রী বিতরণ
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার উত্তর বেদকাশির পাতাকাটা গ্রামে দরিদ্র অসহায়দের মাধে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ্ আল মামুন। গত শুক্রবার উত্তর বেদকাশির পাতাকাটা গ্রামে আম্পানে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় ১০০ টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পংকজ কুমার রায়,প্রভাষক আবু সাঈদ সহ এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ। উপহার বিতরণের সমন্বয়ের দায়িক্তে ছিলেন বেদকাশী কলেজিয়েট স্কুলের শিক্ষক ও করোনায় স্বেচ্ছাসেবক মোঃ আইয়ুব হোসেন।
কেশবপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে ৬ হাজার টাকা জরিমানা
আলমগীর হোসেন,কেশবপুর
যশোরের কেশবপুরে মাস্ক না পরায় ৪ অক্টোবর (মঙ্গলবার) বিকালে ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। অভিযান পরিচালনা করার সময় মাস্কবিহীন অনেক ব্যক্তিরা এলাকা থেকে দ্রুত সটকে পড়ে। আবার কেউ কেউ পাশে থাকা ফার্মেসী থেকে মাস্ক ক্রয় করতে থাকে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে। কেশবপুর উপজেলার ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু জানান, কেশবপুর বাজারের ত্রিমোহনী ও থানার মোড়সহ বিভিন্ন এলাকায় মাস্ক ব্যবহার না করায় নির্বাহী মেজিস্ট্রেটের ক্ষমতাবলে সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ২০ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা প্রদানকারীরা হলেন আবু রায়হান ২শ, আবু সাঈদ ২শ, মোঃ ফিরোজ হোসেন ২শ, শাবুল ৫শ, রাব্বী হাসান ২শ, মাসুদ মোড়ল ২শ, আলী হাসান ২শ, বাপ্পা বসু ৫শ, রবিউল ইসলাম ৫শ, সেলিম হোসেন ২শ, আব্দুর রহমান ৫শ, জাহিদ ২শ, শহিদ ২শ, ওলিয়ার রহমান ২শ, আজাদ ৫শ, আসাদ উজ জামান ৫শ, ইউনুস ২শ, আজিজুর রহমান ২শ, আমিনুর রহমান ২শ ও বোরহান ২শ টাকা।উল্লেখ্য, কেশবপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৭ ও মৃত্যুর সংখ্যা ৩ জন। তাই এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে কেশবপুরের সচেতন সমাজ।










































