Home আঞ্চলিক শরনখোলায় বলেশ্বর নদীর তীর থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্বার

শরনখোলায় বলেশ্বর নদীর তীর থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্বার

14

শরণখোলা প্রতিনিধি


বাগেরহাটের শরনখোলায় বলেশ্বর নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে শরণখোলা থানা পুলিশ জিলবুনিয়া গ্রাম সংলগ্ন বড়ইতলার বেড়িবাঁধের ব্লকের ওপর থেকে লাশটি উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


শরণখোলা থানার এস. আই এসএম আবুল বাশার জানান, অর্ধগলিত এই যুবতীর বয়স ২০ থেকে ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। দুই হাতের কনুই থেকে নিচের অংশ এবং দুই পায়ের হাঁটুর নিচের অংশ নেই।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ্ এস. এক আব্দুল্লাহ আল সাইদ জানান, এই লাশটির ব্যাপারে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। দু:স্কৃতিকারীরা যুবতীকে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেয় ধারনা করা হচ্ছে।