Home আঞ্চলিক সরকার ঘোষিত ১০ দফা বাস্তবায়নে কঠোর অবস্থানে নৌবাহিনী

সরকার ঘোষিত ১০ দফা বাস্তবায়নে কঠোর অবস্থানে নৌবাহিনী

12

স্টাফ রিপোর্টার

খুলনা, ০৪ আগস্ট ২০২০ মঙ্গলবার  কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে গত ০৩ আগস্ট ২০২০ মন্ত্রি পরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ সরকারের ১০ দফা নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে নৌবাহিনী।

উক্ত নির্দেশনা অনুযায়ী রাত ১০টা হতে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরী প্রয়োজন ব্যতীত বাসস্থানের বাহিরে না যাওয়া, হাট বাজার, দোকান-পাট ও শপিং মলে পারস্পরিক দুরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা, শপিংমলে প্রবেশমূখে তাপমাত্রা পরিমাপক যন্ত্র এবং হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, হাট-বাজার, দোকান-পাট ও শপিং মল অবশ্যই রাত ৮টার মধ্যে বন্ধ করা, পন্য/খাদ্য ক্রয়ে জনসাধারণকে ই-কমার্স সাইট ব্যবহারে উৎসাহিত করা।

বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠান আয়োজনে অগ্রাধিকার দেওয়া এবং ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশনা প্রতিপালনপুর্বক মসজিদে জামায়াতে নামাজ আদায় করা বাস্তবায়ন করতে স্থানীয় প্রশাসরকে সহযোগীতা করছে নৌবাহিনী। এ সকল নীতিমালা কাস্তবায়ন করতে করগুনা ও মংলায় কঠোর অবস্থানে থেকে কাজ করছে নৌবাহিনী।