শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধে ৬ নারী আহত হয়েছে। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভূক্তভোগী ফজলুল হক জানায়, প্রতিবছরের ন্যায় এ বছরও দক্ষিণ রাজাপুর মৌজার এস.এ ৭৫২নং খতিয়ানের এস.এ ২২৭৯, ২২৮২ দাগে ১.৩২ একর জমি ১৫/০৪ নং মামলায় ২০১০ সালে ডিক্রী প্রাপ্ত হই। আমাদের উক্ত ভোগদখলীয় জমিতে চাষাবাদ করে আংশিক জমিতে বীজ রোপন করি এবং আমি এলাকা বাহিরে থাকায় গত ৩১ জুলাই (শুক্রবার) সকালে উপজেলা দক্ষিণ রাজাপুর গ্রামের প্রতিপক্ষ মৃত সেকান্দার কাজীর ছেলে শামীম কাজী (৪০), সেলিম কাজী (৪৫), সোহেল কাজী (৩২), মৃত নুর ইসলাম কাজীর ছেলে মজিবর কাজী (৬০), আজিজ কাজী (৬৫), আজিজ কাজীর ছেলে ইব্রাহিম কাজী (৩৫), সেকান্দার হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৫০), মৃত মোদাচ্ছের আকনের ছেলে মন্নান আকন (৩৮) সহ ২০/২৫জন উক্ত জমির আমাদের রোপনকৃত বীজ উঠাইয়া বীজ রোপন করিতে থাকে। ওই সময় আমি বাড়ী না থাকায় বোন মোসা: আজিমোন নেছা (৬০), ভাগনি মহিমা বেগম (৩০), ফাতেমা আক্তার (২৫), সেলিনা আক্তার (২৪), ছোট ভাইয়ের স্ত্রী লাইজু বেগম (৩০) বাধা দিলে প্রতিপক্ষরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মজিবর কাজী জানায়, আমরা ৭৫ বছরের ভোগদখলীয় জমিতে বীজ রোপন করতে গেলে প্রতিপক্ষরা বাধা দিলে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় আমার মেয়ে মারজান (১৫) ও সেকান্দার কাজীর মেয়ে সামছুন্নাহার (২১) আহত হয়। আহদের শরণখোলা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।











































