Home আঞ্চলিক অসহায় মানুষকে ঈদ উপহার দিল নৌবাহিনী

অসহায় মানুষকে ঈদ উপহার দিল নৌবাহিনী

3

স্টাফ রিপোর্টার

খুলনা, ০৩ আগস্ট ২০২০ সোমবার করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন কর্ম ও উপার্জন বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ। এরমধ্যে আকসি¥ক বন্যা এসে সব কিছু তছনছ করে দিয়েছে উপকূলীয় অঞ্চলের মানুষকে। এদের জন্য সহানুভূতিশীল হয়ে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা, মংলা ও বরগুনার বিভিন্ন এলাকায় ১৩৫৬টি অসহায় পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করে নৌবাহিনী।

অন্যদিকে নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার কচুবুনিয়া, চাঁদপাই, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, মামার ঘাট ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করে। মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন উপজেলাসমূহে সচেতনতামূলক টহল পরিচালনা করে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ২৭০টি লিফলেট বিতরণ করে। পাশাপাশি সকল বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করে।