Home আঞ্চলিক খুলনায় ডেইরি ফার্মে রহস্যজনক আগুন, দগ্ধ গরু

খুলনায় ডেইরি ফার্মে রহস্যজনক আগুন, দগ্ধ গরু

19

স্টাফ রিপোর্টার

 খুলনায় মেসার্স জেসি ডেইরি ফার্মে (গরুর খামার) রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে ৩টি গরু দগ্ধ হয়েছে এবং পুড়ে গেছে ১৪টি টিনসেট ও গোলের ঘর। রোববার (০২ আগস্ট) দুপুর ১২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত এ ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের পিছনে রহস্য আছে বলে স্থানীয়দের অভিমত।

জেসি ডেইরি ফার্মের মালিক আসলাম আলী  বলেন, আমি ফার্মে থাকি না। সেখানে কর্মচারীরা থাকে। ঘাস কেটে এসে তারা দেখে ফার্মে আগুন লেগেছে। ফার্মে ১৪টি গরু ছিলো। ৭৫ হাজার টাকার খড়সহ গরুর খাবার ছিল। ১৪টি টিন সেট ও গোলের ঘর। গরুর খাবারসহ ১৪টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৪-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।