Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশাপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশাপাশের সব খবরা খবর

39
মানভেদে প্রতি কেজি দারুচিনি ৪০০ থেকে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে।

দর্শনা প্রেসক্লাবে যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
দর্শনা প্রেসক্লাবে দামুড়হুদা উপজেলা প্রতিনিধি কর্তৃক যায়যায়দিন পত্রিকার ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ও দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হাসমত আলীর সঞ্চালনায় ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক হানিফ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান,দর্শনা তদন্ত কেন্দ্রের এস আই শামিম আহম্মেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ। কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন ও চঞ্চল মেহমুদ, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক, এফএ আলমগীর, ফরহাদ হোসেন,সদস্য আহসান হাবীব মামুন,সাংবাদিক নুরুল আলম বাকু প্রমুখ।

বাংলাদেশের ব্যাংকে টাকা নাই, সব টাকা লুট হয়ে গেছে-বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

বাগেরহাট: প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘আগে ছিল একদলের শাষন, এখন দেশে চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদি ও কর্তৃত্ববাদী শাষন। বাংলাদেশকে লুটেরা ও মাফিয়া বাহিনা দখল করে রেখেছে। এ কারণে বিচার বিভাগ, আইনের শাষন ও জনগনের ভোটের অধিকার নাই, বাংলাদেশের ব্যাংকে টাকা নাই, সব টাকা লুট হয়ে গেছে। এজন্য দেশের মানুষ অভাব অনটনে আছেন। এতে একটি পরিবার একজন ব্যক্তি লাভবান হচ্ছে ‘।

বুধবার দুপুরে বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার এলাকায় রিমালে ক্ষতিগ্রস্থ দরিদ্রদের মাঝে বিএনপির পক্ষ থেকে নগদ টাকা বিতরণ অণুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক এই ছাত্র নেতা আরও বলেন, দেশের পরিবেশ ও জলবায়ু ঠিক রাখতে সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝড়-জলচ্ছাসে মায়ের মত আটকে রাখে এই বন। কিন্তু এই বন ধ্বংস করতে পরিকল্পিতভাবে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ের এই বিদ্যুৎ কেন্দ্র প্রায়ই থাকে বন্ধ। এ দিয়ে কোন উপকার না হলেও, ক্ষতি হচ্ছে পরিবেশের। আসলে সবই লুট পাটের উদ্দেশ্যে মানুষের জন্য কিছু না। গনমানুষের দল বিএনপি এই লুটেরাদের নামিয়ে ছাড়বে, যতদিন সরকারের পতন না হয়, ততদিন আমাদের আন্দোলন চলবে।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, ভারপ্রাপ্ত সাংগঠিনক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক জেলা সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র জুলফিকর আলী, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইয়ুব আলী মোল্লা বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, মহিলা দল নেত্রী এ্যাড. নীপা তালুকদারসহ উপজেলা-জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রামপাল উপজেলার বগুরা ব্রিজ এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রামপাল ও মোংলায় ২ শতাধিক ক্ষতিগ্রস্থ মানুষকে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

অপবাদ ঠেকাতে: শালিখাতে কম্বাইন হারভেস্টার প্রদর্শণ
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সরকারি ভর্তুকী মূল্যে ক্রয়করা কম্বাইন্ড হারভেস্টারের নানা গুন্জন শেষে রবিবার শালিখাতে ফেরত এলো। এতে মালিকগণের অন্তহীন ভোগান্তি ও মোটা অংকের ক্ষতি হয়ে গেল। চলতি অর্থবছরে শালিখা উপজেলা কৃষি অফিসের মাধ্যেমে পাঁচটি কম্বাইন্ড হারভেস্টার বরাদ্দ পাওয়া গেলেও আর্থিক কারণে একজন কৃষক (শামিম মুন্সি, তালখড়ি) যন্ত্র নিতে অপারোগতা প্রকাশ করেছেন। বাকি চার জন ৪টি যন্ত্র নিয়ম মেনে ক্রয় করেন। শালিখাতে ধান কাটার মৌসুম শেষ হয়ে যাওয়ায় হারবেস্টার মালিকগণ (উদ্যোক্তা কৃষক) তাদের ধান কাটা যন্ত্র নিয়ে দেশের বিভিন্ন জেলায় ধানকাটায় নিয়োজিত ছিলেন। তাতে তাদের অর্থনৈতিক সচ্ছলতা আসে।
হারভেস্টর ক্রেতা দের মধ্যে ছিলেন ভাটোয়াইল গ্রামের আকবর হোসেন, আড়পাড়ার কল্লোল শেখ, হরিশপুরের জাহাঙ্গীর আলম ও বামনখালীর কাজী শক্তিক জেড ফেরদৌস।
কিন্তু কিছু অপপ্রচারকারী শালিখার হারভেস্টর গেল কোথায় এমন প্রচার চালালে কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন মালিকগণকে হারভেস্টর গুলো উপজেলাতে প্রদর্শণ করতে বলেন।
তার নির্দেশ মোতাবেক মালিকগণ হারভেস্টরগুলো উপজেলাতে প্রদর্শণ করেন। দ্রুত সময়ের মধ্যে তাদের যন্ত্রগুলো বিভিন্ন জেলা থেকে পরিবহন করে আনতে মালিকদের অনেক কষ্ট ও অর্থনৈতীক ক্ষতি সাধিত হয়।
এ ব্যপারে মালিক বামনখালী গ্রামের কাজী শক্তিক জেড ফেরদৌস এর পিতা কাজী মনিরুজ্জামান বলেন আমরা সরকারি নিয়ম মেনে একটি হারভেস্টার ক্রয় করেছি। শালিখাতে বর্তমানে কোন ধান নেই। তাই আমরা উত্তরবঙ্গে ধান কাটছিলাম। কৃষি অফিসের নির্দেশে হারভেস্টর শালিখা উপজেলা চত্ত্বরে এনেছি। এ কারনে পরিবহন খরচ ও যন্ত্রটি বসায় রাখার কারণে প্রতিদিন আমরা অন্তত এক লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হচ্ছি।অন্য মালিকগণ একই কথা বলেন।
এ ব্যপারে শালিখা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন বলেন আমরা নিয়ম মেনে শালিখা তে এ বছর ভর্তুকী মূল্যে চারটি কম্বাইন হারভেস্টর বিতরণ করেছি।কিন্তু কিছু অসাধু মানুষ নানা অপপ্রচার চালিয়ে কৃষি অফিসের ভাবমুর্তি নষ্ট করার অপচেষ্টা করলে আমরা মালিকদের হারভেস্টর গুলো প্রদর্শন করতে বলায় প্রত্যেকে তাদের ক্রয়কৃত কম্বাইন হার্ভেস্টার গুলো উপজেলাতে এনে প্রদর্শন করেন। এতে করে মালিকগণ সাময়িক ক্ষতিগ্রস্থ হলেও অপপ্রচারকারীরা তাদের ভুল বুঝতে পারে।

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০ টায় আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের থানাপাড়ার বুদো মিয়ার ছেলে রাজিবুল(৩০) মোটরসাইকেল যোগে গরু কেনার উদ্দেশ্য পাশ্ববর্তী হাটুভাঙ্গায় যাচ্ছিল। পথে কুয়াতলা নামকস্থানে পৌছালে যাত্রীবাহী এসবি পরিবহনের ((ঢাকা মেট্রো-১৪-৮৯৯৮) একটি বাস তাকে ধাক্কা মারলে সে মটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) ভর্তি করেন।পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়ায় যাওয়ার পথে তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আব্দুল গণি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
মোংলায় সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব। বুধবার বেলা ১১টায় মোংলার স্থায়ী বন্দর এলাকার পিকনিক কর্ণারে সাবেক জলদস্যু পরিবারের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন র্যাব-০৮এর কর্মকর্তারা। এ সময় মোংলার ৬২জন আত্মসমর্পণকারী সাবেক দস্যু পরিবার পান এ উপহার সামগ্রী। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কাদাম, কুসমিস, জিরা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ ও টুকরি।

উল্লেখ্য, ২০১৬সালের ৩১মে থেকে ২০১৮সালের ১লা নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে সুন্দরবনের ২৭টি দস্যু বাহিনীর ২৮৪জন সদস্য র্যাব-০৮ এর মাধ্যমে আত্মসমর্পণ করেন। এরপর ২০১৮সালের ১লা নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আত্মসমর্পণকারীদের ৮৬জনকে ঘর, ৭৬জনকে মুদি দোকান, ১০৫জনকে গরু ও ১৬জনকে নৌকা প্রদাণ করা হয়। এছাড়া প্রতি বছর প্রত্যেক আত্মসমর্পণকারী দস্যু পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

শিকড় না থাকায় ঝড় হলেই উপড়ে পড়ে গাছ
খুলনাঞ্চল রিপোর্ট।।

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রেমালের ঝড়ো বাতাসে বড় গাছ ভেঙে না পড়ে উপড়ে পড়ছে। উপড়ে গাছ গুলোর মধ্যে বেশিরভাগই চাম্বল। এছাড়াও রেইন্ট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির বনজ গাছই উপড়ে পড়ছে বেশি। কারণ হিসেবে জানা গেছে, বিভিন্ন প্রজাতির বনজ গাছের এক বছর বয়সী ছোট চারার চেয়ে দুই বছর বা তিন বছর বয়সী গাছের চারা লাগাতে আগ্রহী বেশিরভাগ মানুষ।
নার্সারি থেকে টালি বা পলিব্যাগে বপণকৃত বীজের অংকুরোদগমের সময় মূল শিকর স্বাধীনভাবে বাড়তে পারে না। টালি বা পলিব্যাগের মধ্যেই মুড়িয়ে থাকে। অনেক সময় পলিব্যাগ ছিড়ে বের হলেও নার্সারি মালিক উত্তোলনের সুবিধার্থে তা কেটে রাখে। বীজ থেকে অঙ্কুরোধগম হয়ে বেড়ে ওঠার সময় মূল শিকড় না থাকায় রোপণের পরে ওই চারার মূল শিকড় মাটির গভীরে প্রবেশ করতে পারে না। তাছাড়া অনেক সময় সামান্য গর্ত করেই চারা রোপণ করা হয়। যার ফলে নিচের মাটি শক্ত থাকায় ছোট চারা রোপণ করলেও মূল শিকড় শক্ত মাটি ভেদ করতে পারে না। তাই শিকড় সামান্য মাটির নিচেই মুড়িয়ে থাকে।

ঝালকাঠি বনবিভাগের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গ্রাম অথবা শহর সবখানেই অপরিকল্পিতভাবে চারা রোপণের ফলেই ঝড়ে গাছ ভাঙার চেয়ে উপড়ে পড়ছে বেশি। তাছাড়াও শহরের বিভিন্ন স্থানে ফুটপাত ঘেষে লাগানো গাছগুলো সবচেয়ে বেশি উপড়ে পড়েছে। পৌর এলাকার গাছ উপড়ে পড়ার বিষয়ে সুনির্দিষ্ট করে সংখ্যা না জানতে পারলেও আনুমানিক দেড় থেকে দুইশ গাছ ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৭মে ঘূর্ণিঝড় রেমালের সঙ্গে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় গাছের গোড়ার মাটি একদমই নরম হয়ে যায়। মূল শিকড় গভীরে না থাকায় বাতাসের ধাক্কায় গাছ উপড়ে পড়ে। প্রবল ঝড়ের পাশাপাশি অল্প ঝড়েও রাস্তায় গাছ পড়ে থাকতে দেখা যায়। কখনো কখনো ঘটে ছোট-বড় দুর্ঘটনাও। প্রশ্ন উঠেছে, খোলা মাঠের চেয়ে নদী খাল, পুকুর, দিঘি, জলাশয় ও সড়কের আশপাশে লাগানো গাছই কেন বেশি পড়ছে?

উদ্ভিদ বিশেজ্ঞরা বলছেন, এতো বড় ঝড়ে কিছু গাছ পড়বে এটাই স্বাভাবিক, কিন্তু সোমবার (২৭ মে) এত গাছ পড়া স্বাভাবিকভাবে মেনে নেয়া যায় না। এ ছাড়া সাধারণ ঝড়েও হরহামেশা গাছ উপড়ে পড়ে থাকতে দেখা যায়। মূলত রাস্তার পাশে, নদী, খাল, পুকুর, জলাশয়, দিঘী বা ফুটপাতে লাগানো গাছ শক্ত কোনো ভিতের ওপর না থাকা এবং নার্সারি থেকে প্রধান মূল কাটা গাছ সংগ্রহ করে রোপণ করার কারণে এই ঘটনাগুলো ঘটছে বলে মনে করেন তারা।

এদিকে পৌর পরিকল্পনাবিদ প্রকৌশলী নাজমুল হাসান বলেন, বর্তমান বাস্তবতাকে সামনে রেখে আগামীতে সড়ক ও ফুটপাত তৈরির সময় সেখানে লাগানো গাছ যাতে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকতে পারে, সেটা মাথায় রেখেই কাজ করা হবে।

ওই প্রকৌশলী জানান, রেমাল নামক ঘূর্ণিঝড়ে শহর ও গ্রামের বিভিন্ন সড়কের ওপর গাছ পড়ে থাকতে দেখা যায়। ঝড়ের মধ্যেই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম সেই সব গাছ অপসারণ করেছে। এখন সব সড়কই চলাচলে উপযোগী হয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনের সামনে থাকা আরো কিছু গাছ পড়েছে।

শহরের বাঁশপট্টি এলাকার হাফিজুর রহমান বলেন, ‘পাশের গলিতে থাকি। গত ২৭ মে (সোমবার) দুপুরে ঝড়ের সময় জোরে একটা শব্দ শুনতে পাই। বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বের হয়ে দেখি বাতাশে একটি গাছ পড়ে গেছে। ভাগ্য ভালো, তখন এখানে কোনো মানুষ ছিল না, থাকলে বড় কোন দুর্ঘটনা হয়ে যেতো।’

তিনি আরো বলেন, ‘এইখানে একটু জোরে ঝড় হলেই গাছ পড়ে যায়। মূলত এইখানের মাটি ভালো না। তাছাড়া গাছের এক পাশেই রয়েছে ইটের প্রাচীর আর এক পাশে রয়েছে রাস্তা। এর মাঝে তো গাছের শিকড় বেশি দূরে যেতে পারে না। যার কারণে এখানে একটু জোরে বাতাস হলেই মাঝে মাঝে গাছ পড়ে যায়।’

রাস্তার মাঝে ও পাশের লাগানো গাছ কেন বেশি উপড়ে যায় এমন প্রশ্নের জবাবে ঝালকাঠি বন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ‘গাছ পড়ার অন্যতম কারণ হিসেবে দেখতে পাই আমাদের শহরের বেশিরভাগ রাস্তার পাশের জায়গা প্রশস্ত নয় এবং এর গভীরতাও বেশি নয়। দেখা যায়, গাছের চারা রোপণের সময় নিচের কনক্রিট বা ইট জাতীয় বস্তু রেখেই তা তৈরি হয়। এ কারণে গাছের শেকড় বেশি বিস্তৃতি লাভ করতে পারে না।

‘এ ছাড়া ফুটপাত ও আইল্যান্ড ভালো মাটি দিয়েও ভরাট করে না ঠিকাদারি প্রতিষ্ঠান। যার কারণে আমরা দেখতে পাই একটু ঝড়ো হাওয়া হলেই শহরের কোথাও না কোথাও রাস্তায় গাছ পড়ে যায়।’

তিনি আরো বলেন, ‘আমাদের সড়কের পাশে পর্যাপ্ত জায়গাও নেই। তারপরও কর্তৃপক্ষের উচিত হবে এই বিষয়গুলো নজরে রেখে পরিকল্পনা করে গাছ লাগানো।’

বন কর্মকর্তা আরো বলেন, ‘সাধারণত ৫ থেকে ৬ ফুট উচ্চতার গাছ রোপণ করে, যাতে গরু-ছাগলে খেয়ে ফেলতে না পারে। এই গাছগুলো যেহেতু ২ থেকে ৩ বছর নার্সারিতে থাকতে হয়, তাই এই গাছগুলোর মূল মাটির গভীরে চলে যায়। যখন নার্সারির মালিক এই গাছগুলো টবে বা পলিব্যাগে উঠিয়ে বিক্রি করেন, তখন মাটির গভীরে থাকা গাছের প্রধান শেকড় কেটে ছোট করে তুলে আনেন। এতে হয়তো গাছ বাঁচে, কিন্তু প্রধান শেকড় না থাকায় এই গাছগুলোর মূল এবং শিকড় বেশি দূর যেতে পারে না। স্বভাবিকভাবেই এই গাছ একটু জোরে ঝড়ো হাওয়া হলেই উপড়ে পড়ছে। গাছ উপড়ে পড়ার এটা একটা বড় কারণ।

দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতা করেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ সুলতানা মল্লিক। প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন থানার তদন্ত ওসি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেব কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, মাধমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, পঞ্চানন মন্ডল, শেখ ছাব্বির আহম্মেদ মিহির কুমার মন্ডল, সুৃদেব রায়, মানস কুমার রায়, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা মোহিত রায়, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, নবযাত্রা প্রকল্পের অপারেশন ম্যানেজার আজিজুল হক, সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালীসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ।

দাকোপে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবে মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেজেএস এর সহযোগীতায় বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, বে-সরকারী উন্নয়ন সংস্থা জেজেএস’র উপজেলা ম্যানেজার সোয়েব আহম্মেদ, সিপিপি’র টিম লিডার দেবাশিষ ঢালীসহ বিভিন্ন দপ্তর প্রধান ও স্কুলের শিক্ষক –ছাত্র-ছাত্রী বৃন্দ।

খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপতথ্য মোকাবেলায় চ্যালেঞ্জ ও গণমাধ্যম শীর্ষক সেমিনার
তথ্য বিবরনী
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপতথ্য মোকাবেলায় চ্যালেঞ্জ ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার আজ (বুধবার) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, একজন ব্যক্তিকে স্মার্ট হতে হলে আগে নিজের ভাবনাকে স্মার্ট করতে হবে। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সমাজের দর্পন হিসেবে কাজ করে থাকেন। তাই আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করতে হবে। দিন দিন তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়ে চলছে, এর অপব্যবহাররোধে নিয়ন্ত্রণ থাকা দরকার। আমরা যেন রাষ্ট্রীয়, সামাজিক, ব্যক্তিজীবনে তথ্যের অপব্যবহার না করি, এজন্য সবাইকে প্রযুক্তির সঠিক ব্যবহার করার আহবান জানান তিনি।

সেমিনারে সভাপতির বক্তৃতায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর বলেন, ২০৪১ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছাতে চায়। সেদিনের বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ। অপতথ্যের বিস্তার আমাদের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে পারে। অপতথ্যের বিস্তাররোধে গণমাধ্যমগুলোর ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। প্রত্যেক সচেতন নাগরিকের অপতথ্য চেনার সক্ষমতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, একসময় বলা হত জ্ঞানই শক্তি। আর এখন বলা হচ্ছে তথ্যই শক্তি। যার কাছে যতবেশি তথ্য আছে, সে তত বেশি শক্তিশালী। তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের ফলে একটি দেশের উন্নয়ন করা যেমন সম্ভব, তেমনি অপতথ্যের প্রসারের ফলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়।

সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো’র খুলনা কার্যালয়ের পরিচালক (উপসচিব) জিনাত আরা আহমেদ ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি’র সঞ্চালনায় সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। সেমিনারে মুক্ত আলোচনা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, ফারুক আহমেদ, মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ। সেমিনারে খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

খুলনায় বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
তথ্য বিবরণী

‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বুধবার) খুলনায় বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুশ্রম নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। সংবিধানে শিশুসহ সকল নাগরিকের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সরকার জাতীয় শিশুনীতি-২০১১ ও শিশু আইন-২০১৩ প্রণয়ন করেছে। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিশুশ্রম নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এক সাথে কাজ করতে হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা বক্তৃতা করেন এবং শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।

এর আগে দিবসটি উপলক্ষে খুলনার বিভাগীয় শ্রম দপ্তর চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খুলনায় বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী
তথ্য বিবরণী
খুলনা জেলা প্রশাসনের সহযোগিতা এবং বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় শিববাড়ি বিসিক চত্বরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী আজ (বুধবার) বিকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।

    খুলনা বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক তাহেরা নাসরীণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক মোঃ মাহবুবুর রহমান ও  নাসিবের সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু। স্বাগত বক্তৃতা করেন বিসিকের আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ গোলাম সাকলাইন। 

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকার নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। বিসিক মুলত উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। জেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎসাহিত করা হচ্ছে। নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋণ দেওয়া হচ্ছে। অনেক এনজিও বিভিন্ন প্রোডাক্ট বিদেশে রপ্তানি করে থাকে। সেক্ষেত্রে বিসিকের সাথে সংশ্লিষ্ট নারী উদ্যেক্তাদের তৈরি প্রোডাক্ট শুধু দেশে নয়, বিদেশেও যাতে রপ্তানি করতে পরে তার জন্য বিসিক কর্তৃপক্ষ কার্যকরী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে অতিথিরা স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। মেলায় ৩৭ টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রঙের বাহারি বড়-ছোটদের পোশাক, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, খাবার, হস্তশিল্পসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হয়।

ফকিরহাটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম শপথ গ্রহণ করেছেন। বুধবার (১২ জুন) বেলা ১১টায় খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে তাঁরা শপথ গ্রহণ করেন। খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ শপথ বাক্য পাঠ করান। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে ফকিরহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদের সমর্থকরা তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। #

ফকিরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (১২ জুন) সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল কেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার অরুপ কুমার নস্কর ও মো. মামুন হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় বালক কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শ্রীরাম কৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। অপরদিকে বালক কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পূর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন মো. সুমন মোড়ল, সহযোগি ছিলেন লিপন বিশ্বাস ও জাকির খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল। #

খুলনা ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির
পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের মেম্বর লাউঞ্জে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ মোঃ সেলিম, ক্লাবের কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, খুলনা ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সুমন আহমেদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, সহ-সভাপতি নূর হাসান জনি, যুগ্ম-সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, নির্বাহী সদস্য ইয়াসীন আরাফাত রুমী ও রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সদস্য কলিন হোসেন আরজু, ক্লাবের অস্থায়ী সদস্য আল মাহমুদ প্রিন্স প্রমুখ।

পৃথক বিবৃতিতে খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা খুলনা ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

ইন্দুরকানীতে ৩৮বছর পরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৮ বছর পরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে খুলনা গোয়েন্দা পুলিশের সহায়তায় ও ইন্দুরকানী থানার এসআই আঃ জলিল ও এএসআই মুনছুর আলমের নেতৃত্বে খুলনা লবনচোরা থানার জিন্নাপাড়া এলাকায় থেকে উপজেলার লাহুরী গ্রামের মেসের আলী সরদারের ছেলে মোঃ হাসান আলী সরদার কে গ্রেফতার করেন। থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার দস্যুতা মামলা নং জিআর ৬/৮৫ সেশন ৯/৮৬ ধারা ৩৯৪ পেনাল কোডে ১৯৮৯ সালে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পিরোজপুর সাত বছরের সাজা প্রধান করেন। এর পর থেকে ৩৮ বছর পলাতক ছিলেন ।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে সাজাপ্রাপ্ত আসামি হাসান আলীকে এসআই আঃ জলিল ও এএসআই মুনছুর আলম গ্রেফতার করেন ।

ইন্দুরকানীতে বকনা বাচুর ও ছাগল বিতরণ

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬টি বকনা বাচুর ও দেশীয় প্রজাতির মাছ শামুক সংরক্ষন উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০টি ছাগল ওষধ সহ খাদ্য বিতরণ করেন । বুধবার প্রাণী সম্পদ কার্যালয় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল আহসান গাজী,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী,ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামা তালুকদার, মৎস্য কর্মকর্তা তুষার সাহা,প্রাণী সম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম,মেরিন ফিশারিস কর্মকর্তা আইনুল নিশাত প্রমুখ ।