Home খেলাধুলা রোহিতকে ছোঁয়ার দিনে লজ্জার রেকর্ডও গড়লেন রিজওয়ান

রোহিতকে ছোঁয়ার দিনে লজ্জার রেকর্ডও গড়লেন রিজওয়ান

21


স্পোর্টস ডেস্ক

টি-বিশ্বকাপের শুরুটা একদমই ভালো হয়নি পাকিস্তানের। র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ (ম্যাচের সময়) পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও জয় পায়নি বাবর আজমের দল গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে আশা কিছুটা বাঁচিয়ে রেখেছে তারা।

নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কানাডার দেওয়া ১০৭ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান। দলের এই জয়ের ভিত গড়ে দেয় দ্বিতীয় উইকেটে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ৬৩ রানের জুটি। এরপর বাবর আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রিজওয়ান। শেষ পর্যন্ত ৫৩ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন এই উইকেটকিপার ব্যাটার।

কানাডার বিপক্ষে হাফ সেঞ্চুরি করে রিজওয়ান একটি রেকর্ডে ছুঁয়ে ফেলেছেন ভারতের ওপেনার রোহিত শর্মাকে। ওপেনার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির মালিক এখন যৌথভাবে রোহিত ও রিজওয়ান।

ওপেনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ফিফটির মালিক রিজওয়ানের সতীর্থ বাবর আজম। ওপেনিংয়ে নেমে তার ফিফটির সংখ্যা ২৮। ওপেনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ২৭টি ফিফটি অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের।

দারুণ এই রেকর্ডের দিনে একটি লজ্জার রেকর্ডও গড়ে ফেললেন রিজওয়ান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধীরগতির ফিফটির তালিকায় এখন সবার ওপরে তিনি। কানাডার বিপক্ষে তিনি ফিফটি করেছেন ৫২ বলে। আগের রেকর্ডটি ছিল ডেভিড মিলারের। চলমান বিশ্বকাপেই নেদারল্যান্ডসের বিপক্ষে মিলার ফিফটি ছুঁয়েছিলেন ৫০ বলে।