Home আঞ্চলিক ফকিরহাটে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাটে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

15


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ


বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার ০১আগষ্ট ঈদের দিন দুপুরে খুলনা মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত দুজন হলেন, চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের নওশের তালুকদার এর ছেলে মুজিবর তালুকদার (২৬), এবং কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাছান শেখ এর ছেলে রুহুল আমিন (৩০)।


দুর্ঘটনার পর ওই এলাকায় হাইওয়ে থানা পুলিশের সাথে স্থানীয় জনতার উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান ও মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


জানা গেছে,কাটাখালী হাইওয়ে থানার পুলিশ  কাগজপত্র চেক করার জন্য মটর সাইকেলটির গতিরোধ করলে বিপরীত দিক থেকে আসা বাগেরহাটগামী যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। ময়না তদন্তের জন্য ফকিরহাট মডেল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ ও  হেলপারকে আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পলাতক রয়েছে।