স্টাফ রিপোর্টার
প্রতি বছরের নেয় এ বছর ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদ উল আযহা উদযাপন করছেন। তবে একটি ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন সময়ে এই ঈদ উদযাপন করা হচ্ছে। মহামারীর মধ্যে সিমীত পরিসরে এই ঈদ উদযাপন করা হচ্ছে। ঈদের একটি মূল বিষয় মহান আল্লাহ তালার উদ্দেশ্যে পশু কোরবানি। প্রতি বছর নগরীতে পশু কোরবানির জন্য নির্দিষ্ট পয়েন্ট করা হয়। সেখানে সাধারণ মানুষদের পশু কোরবানির জন্য আহ্বান করা হয়। যদিও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনিহা রয়েছে তেমনি নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার জন্য যে ধরনের ব্যবস্থা বা প্রচারনা থাকা প্রয়োজন সেটিওর অভাব থাকে প্রতি বছর। তবে এ বছর পশু কোরবারিন ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ বছর করোনা মহামারীর মধ্যে নগরীর ১৪০টি পয়েন্টে পশু কোরবানির ব্যবস্থা করা হয়েছে বলছে সিটি কর্পোরেশন। তবে যা দৃশ্যমান নয়। মানুষ প্রত্যেকের বাড়ির সামনে রাস্তায় কোরবানি দিচ্ছেন। কোরবানির বর্জ্য ধুয়ে ফেলছেন ড্রেনে।
এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের ভেটনারি অফিসার রেজাউল করিম বলেন, করোনা মহামারীর কারনে এ বছর পয়েন্টে টেন্ড করা হয়নি। তবে পয়েন্ট গুলোতে পানিসহ অন্যান্য ব্যবস্থা আছে বলে দাবি করেন তিনি।
তবে টেন্ড গুলোতে এ গুলো না থাকার প্রশ্নে তিনি বলেন, করোনা মহামারীর কারনে এ বছর এ বিষয়ে খুব বেশি জোর দেওয়া যায় নি।
তিনি আরো বলেন, পয়েন্ট গুলো করার মূল উদ্দেশ্য ছিল মানুষ যাতে রাস্তায় পশু কোরবানি না দেন। তবে যাদের বাড়ির সামনে জায়গা আছে তারা বাড়িতে পশু কোরবানি দিতে পারবেন কিন্তু বর্জ্য বস্তা ভরে বাড়ির সামনে রাখতে হবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা সেটা পরিষ্কার করবেন। তবে বাড়ির ভিতরে কাউকে পশু কোরবানি করতে দেখা যায়নি। সবাই পশু করোবানি করছেন বাড়ির সামনে রাস্তায়। ময়লা ধুয়ে ফেলা হচ্ছে ড্রেনে। মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি।
এ বিসয়ে জনউদ্যোগ খুলনার মহাসচিব মহেন্দ্র নাথ সেন জানান, এ বছর ঈদ একটি ভিন্ন পরিস্থিতিতে হচ্ছে। করোনা সংক্রমন রুখতে যে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় সেটি আসলে দৃশ্যমান হয়নি। বা তদারকিতে আমরা সংশ্লিষ্ট কারোর কোন কার্যক্রম দেখিনি। আর যততত্র যেখানে সেখানে পশু কোরবানি এবং বর্জ্য ফেলার কারনে সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে বেগ পেতে হবে বলে মনে করেন তিনি।











































