Home আঞ্চলিক শরণখোলায় গৃহবধু ধর্ষন মামলায় আটক-১

শরণখোলায় গৃহবধু ধর্ষন মামলায় আটক-১

25

শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় রাতের আধাঁরে এক গৃহবধুকে জোর পুর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে স্থানীয় এক লম্পটের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নির্যাতিতা গৃহবধু (৩৮) বাদী হয়ে ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাতে শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলার দক্ষিন রাজাপুর এলাকার বাসিন্দা মৃত. সুলতান হাওলাদারের ছেলে মোঃ ইদ্রিস হাওলাদার (৪৫)’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে, শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে একই রাতে ধর্ষক ইদ্রিসকে আটক করেন।

শরণখোলা থানার অভিযোগ ও নির্যাতিত গৃহবধুর সাথে কথা বলে জানা যায়, দক্ষিণ রাজাপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধুর স্বামী জীবিকার সন্ধানে এলাকার বাহিরে থাকেন। ২৮ জুলাই (মঙ্গলবার) রাতে তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে প্রতি দিনের মতো ঘুমিয়ে পড়েন।  একই রাত (অনুমান) সাড়ে আটটার দিকে  ইদ্রিস ও তার ২/৩ জন  সহযোগী ওই গৃহবধুর বাড়িতে প্রবেশ করেন এবং জরুরী কথা বলার ভান করে তার নাম ধরে ডাক দিয়ে দরজা খুলতে বলেন। এক পর্যায়ে ইদ্রিস ওই গৃহবধুর ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেন। ওই সময় তার সহযোগীরা ধারালো অ¯্র নিয়ে দরজায় দাড়িয়ে থাকেন। এক পর্যায়ে বখাটে ইদ্রিস তাকে জোর পুর্বক ধর্ষন করেন এবং বিষয়টি কাউকে জানালে  মা-ছেলে উভয়কে  মেরে  ফেলার  হুমকি দিয়ে ইদ্রিস ও তার সহযোগীরা চলে যান। পরবর্তীতে ওই গৃহবধু বাদী হয়ে ইদ্রিসকে অভিযুক্ত করে শরণখোলা থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে (বৃহস্পতিবার) রাতে একটি মামলা দায়ের করলে পুলিশ ওই রাতে ইদ্রিসকে আটক করে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাইয়েদ বলেন,  ওই গৃহবধুর অভিযোগটি আমলে নিয়ে মামলা করা হয়েছে এবং ধর্ষক ইদ্রিসকে ইতিমধ্যে  পুলিশ আটক করেছে। এছাড়া ওই গৃহ বধুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার ডাক্তারী  পরীক্ষার জন্য গতকাল শুক্রবার বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে ।