Home আঞ্চলিক আ. লীগ নেতা ডিবির হাতে আটক, কেন আটক জানেন না ওসি

আ. লীগ নেতা ডিবির হাতে আটক, কেন আটক জানেন না ওসি

42


ঝিনাইদহ প্রতিনিধি


ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০টার দিকে ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম তাকে আটক করে। আটক কাজী কামাল আহম্মেদ বাবু জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। ঝিনাইদহ থানা পুলিশের সহযোগিতায় তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

ওসি শাহীন উদ্দিন আরও বলেন, কোন মামলায় বাবুকে ডিবি আটক করেছে তা আমি নিশ্চিত বলতে পারছি না।

এদিকে কামাল আহমেদ বাবু আটকের খবর ছড়িয়ে পড়লে জেলা শহর ঝিনাইদহে তোলপাড় সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে- এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে (কাজী কামাল আহম্মেদ বাবুকে) আটক করা হয়েছে।