নৈহাটির সাবেক ইউপি চেয়ারম্যান মীনা কামাল ‘বন্দুকযুদ্ধে’ নিহত
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মুন্সি ওরফে মীনা কামাল ওরফে ফাটাকেষ্ট রামপালে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪টা ৫০ মিনিটের দিকে রামপালের জিরো পয়েন্টে তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।
র্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, কামাল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে হত্যা, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন আইনে ২৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ডেগার, ৫০০ পিস ইয়াবা, নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা রামপাল এলাকায় অভিযান পরিচালনা করছিল। ভোররাতে জিরো পয়েন্ট এলাকায় ঘিরে ধরলে কামাল র্যাব সদস্যদের ওপর গুলি চালায়। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে কামালে গুলিবিদ্ধ অবস্থায় ধরা হয়। তাকে দ্রুত রামপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। এ বন্দুকযুদ্ধের সময় র্যাবের দুই সদস্য আহত হন বলেও তিনি জানান। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদ, ২৪ বোতল ফেন্সিডিল ও ৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৫নং ঘাট ডি-ব্লকের মৃত. মোসলেম উদ্দিনের ছেলে মোঃ মিন্টু (৪৫), খালিশপুর হাউজিং বাজার এস লাইন বাসা নং-৫৪, রোড নং-১৪৬, মালেকের বাড়ীর ভাড়াটিয়া মো. ইউসুফ আলীর ছেলে মো. রকি (২৩) ও রূপসা থানার কাজদিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. রাশেদ (২২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১২ লিটার দেশীয় চোলাই মদ, ২৪ বোতল ফেন্সিডিল ও ৭ পিস ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
মাগুরায় র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
মাগুরা জেলার মহম্মদপুর থানাধীন কানাই নগর গ্রামে অভিযান চালিয়ে এক বছরের সাজা ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পলাতক আসামি হলেন মাগুরা জেলার মহম্মদপুর থানার মহম্মদপুর গ্রামের মৃত. আয়েন উদ্দিন শেখের ছেলে মো. হানিফ শেখ।
র্যাব-৬ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাগুরা জেলার মহম্মদপুর থানাধীন কানাই নগর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় কানাইনগর এফ কে ফিলিং স্টেশনের সামনে থেকে এসসি নং- ১২৪/১৯, যুগ্ম দায়রা ১ম আদালত মাগুরার এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি হানিফকে গ্রেফতার করা হয়। তাকে মহম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা র্যাবের অভিযানে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের ভারুখালী গ্রামের মৃত. মোতালেব গাজীর ছেলে মো. খোরশেদ আলম (৪০)।
র্যাব-৬ জানায়, বুধবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সাতক্ষীরা জেলার সদর থানাধীন গাজীপুর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রাম থেকে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরা র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন কুচপুকুর গ্রামে অভিযান চালিয়ে দেড়কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের কাশেমপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. শামীম ওরফে সামিরুল মোল্লা (২২)।
র্যাব-৬ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন কুচপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের বাইপাস সড়কের বড় জামতলা চৌরাস্তা থেকে দেড়কেজি গাঁজাসহ সামিরুল মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
কয়রায় জেলা ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার কয়রা থানাধীন আমাদী গ্রামে অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজা ও ১০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার খাজুরা গ্রামের মো. ইছাহাক সরদারের ছেলে মো. বায়েজিদ সরদার (২২)।
জেলা ডিবি জানায়, বুধবার রাত ১০টার দিকে খুলনা জেলার কয়রা থানাধীন আমাদী গ্রামে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা শাখান ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই রাজিউল আমিন। এসময় আমাদী খেয়া ঘাটস্থ যাত্রী ছাউনীর পশ্চিম পার্শ্বে ঢালাই রাস্তার উপর থেকে সিমেন্টের বস্তার তৈরি বাজার করার ব্যাগে রক্ষিত সাদা পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা ও তার পরিহিত লুঙ্গির ডান কোচড়ে গোজা একটি কালো রংয়ের এয়ারটাইট পলি প্যাকে রক্ষিত ১০০ পিস ইয়াবাসহ বায়েজিদ সরদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়রা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
শৈলকূপায় র্যাবের ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
ঝিনাদহ জেলার শৈলকূপা থানাধীন কবিপাড়া এলাকায় র্যাব ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইমরান হোসনে (৩০) নামে এক ব্যক্তিকে ২৫হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার পণ্যরে উপরে অতরিক্তি দাম লেখা এবং পন্যরে গায়ে কোন মূল্য না লিখে অধিক মুনাফার আশায় অবৈধ বাজারজাত ও বিক্রয় করার অপরাধে র্যাবের ভ্রাম্যমান আদালতে উপস্থতি থাকা নির্বাহী ম্যাজষ্ট্রিটে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ইমরান হোসনেকে ২৫হাজার টাকা জরিমানা করেন।
এতিম ও অসহায়দেরকে ঈদ উপহার দিল নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
খুলনা, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন কর্ম ও উপার্জন বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রায়েরমহল ও দিঘলিয়া এলাকায় ১০০ অসহায় পরিবারের মাঝে খাবার, ৭৫টি শাড়ি, ৭৫টি লুঙ্গি ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ কওে নৌবাহিনী। অন্যদিকে নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা, উপজেলার কচুবুনিয়া, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, চিলা ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করে। এছাড়া মোংলা উপজেলার বুুড়িরডাঙ্গা ইউনিয়নে ১৭৭০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনার বিভিন্ন উপজেলাসমূহে সচেতনতামূলক টহল পরিচালনা করে। এছাড়া বরগুনা সদর ও বেতাগি উপজেলায় ৪০২৮ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ১২০টি লিফলেট বিতরণ করে। পাশাপাশি ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাজধানী ফেরত মানুষকে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকা, ঈদের জামাতে ও পশু কোরবানীতে সরকার নির্দেশিত স্বাস্থবিধি মেনে চলতে স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করছে নৌবাহিনী।
মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন কয়রা-পাইকগাছার সাবেক সংসদ আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মাতার কবরের পাশেই দাফন করা হয় তাকে। জানাযার পূর্বে মরহুম এর কফিনে স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, জেলা ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, পাইকগাছা সরকারি কলেজ ও ফসিয়ার রহমান মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাযায় অংশ গ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বিএমএ সালাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহাম্মাদ শহীদ উল্লাহ, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাওঃ আখম তমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা অসিত বরন বিশ্বাস, শেখ মোঃ আবু হানিফ, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, উপাধ্যক্ষ আফসার আলী, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রুহুল, এনামুল হক, রুহুলামিন বিশ্বাস, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এসএম রেজাউল সরদার গোলাম মোস্তফা, আলহাজ্ব মুনসুর আলী গাজী, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, এমএম আজিজুল হাকিম, শেখ আবুল কালাম আজাদ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর-এর উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় নিজস্ব কার্যালয়ে এক আলোচনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন-অর-রশীদ মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন; বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়িতে আছেন। তাছাড়া আমাদের খুলনা মহানগর মুক্তিযোদ্ধা লীগের ক্রীড়া সম্পাদক এ কে এম ফিরোজ আহমেদ তারু করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন-অর-রশীদ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস, অতিরিক্ত সচিব (অবঃ)। বিশেষ অতিথি ছিলেনÑবিভাগীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সমাদ্দার, খুলনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. চৌধুরী মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এ কে এম জিয়াউল ইসলাম, খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মিজানুর রহমান। তাছাড়া উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, এম এম ওয়াহিদুজ্জামান, মোঃ হাফিজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ দলিল উদ্দিন গাজী (দাকোপ), হাফেজ মোঃ ওয়ালিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, আঃ মান্নান খান, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ গনি, বীর মুক্তিযোদ্ধা শেখ আলেক প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ওয়ালিয়ার রহমান। সভায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান হয়।
সিটি মেয়রের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এ্যাড. শেখ মো: নুরুল হক-এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নগরবাসীর প্রতি মেয়রের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বাণীতে তিনি ঈদ-উল-আযহার আদর্শ ও ত্যাগের মহিমায় সকলের জীবন উদ্ভাসিত হবে বলে আশা প্রকাশ করেন।
সিটি মেয়র বলেন, সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহীম (আ.) ত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা যুগে যুগে মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য এবং সত্যকে ধারণ করতে উদ্বুদ্ধ করেছে। তিনি কোরবানির এ আদর্শে অনুপ্রাণিত হয়ে লোভ-লালসা, হিংসা, বিদ্বেষ ত্যাগ করে দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে সকলকে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।
ঈদের নির্মল আনন্দে সিটি মেয়র সকলের সুন্দর ও সুস্থ জীবন এবং সমৃদ্ধি কামনা করেন।
বায়তুন নূর জামে মসজিদে জামায়াত সকাল ৮টায়
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-আযহার দু’টি জামায়াত অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় ১ম জামায়াতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল ৯ টায় ২য় জামায়াতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গফুর।
দুঃস্থদের সহায়তা প্রদানকালে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক: বেসরকারি প্রতিষ্ঠানকেও করোনায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে
খবর বিজ্ঞপ্তি
অতিমারি করোনার কারণে পৃথিবীটাই স্থবির হয়ে গেছে। বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকায় এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। করোনার কারণে অসহায় দুঃস্থ মানুষের কল্যাণের জন্য সরকার সেফটিনেট-এর আওতা এবং বরাদ্দ অনেক বৃদ্ধি করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। রূপান্তর ধারাবাহিকভাবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করছে। এই ধরণের প্রশংসনীয় কর্মকা-ে অন্যান্যদেরও এগিয়ে আসাপ্রয়োজন।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান বৃহস্পতিবার বিকেলে খুলনা মহানগরীর ঋষি সম্প্রদায়, অসহায়, হতদরিদ্র, নারী শ্রমিক, নারী প্রধান ১৬৫টি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
খুলনা প্রেস কাব মিলনায়তনে রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপান্তর-এর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচীর সমন্বয়ক ও খুলনা প্রেস কাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, রূপান্তর-এর প্রকল্প সমন্বয়কারী শেখ জার্জিস উল্লাহ, অসীম আনন্দ দাস, কার্তিক চন্দ্র রায়, তছলিম আহমেদ টংকার প্রমূখ। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই সহায়তা কর্মসূচী পরিচালনা করা হয়।
উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন এসডিসি’র সহযোগিতায় রূপান্তর করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতা সৃষ্টি ও জীবিকা নির্বাহে সহায়তা কার্যক্রম-এর আওতায় এই আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশন ও দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়ন এবং বাগেরহাট জেলার বাগেরহাট পৌরসভা ও বাগেরহাট সদর উপজেলার দুই হাজার দুঃস্থ পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকার নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।
করোনার কারণে পেশাহারা, ক্ষতিগ্রস্ত, অন্যান্য সহযোগিতা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী, হিজড়া সম্প্রদায়, পরিচ্ছন্নতাকর্মী (সুইপার), ঋষি সম্প্রদায়, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, শিশুপ্রধান পরিবার, নারী প্রধান দুঃস্থ পরিবার, বিশেষ পেশাজীবী নারীদের জন্য এই আর্থিক সহায়তা প্রদান ছাড়াও এই প্রকল্পের পক্ষ থেকে করোনা বিষয়ে মাইকযোগে সচেতনতামূলক প্রচার, প্রচারপত্র (লিফলেট) বিলি, অনলাইনে সচেতনতামূলক সম্প্রচার ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
তথ্য বিবরণী
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন ঢাকা প্রান্ত হতে সভায় যুক্ত হন। এছাড়া জেলা পর্যায়ের স্ব স্ব দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সুশিলসমাজের প্রতিনিধিরা অনলাইনে এই প্রস্তুতি সভায় অংশ নেন।
সভায় সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নিদের্শনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে,স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও ভার্চুয়াল মাধ্যমকে অগ্রধিকার দিয়ে সকল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিবসটির বিস্তারিত কর্মসূচি পরবর্তি সময়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সূর্যাস্তের পূর্বে নামানোসহ অন্যান্য কর্মসূচি পালিত হবে।
সীমান্তবর্তী বাঁশের সেতু হুমকির মুখে সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী
সাতক্ষীরা প্রতিনিধি
সাগরদাঁড়ি সারসা সীমান্তবর্তী বাঁশের সেতু হুমকির মুখে সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ও তালা উপজেলার সারসা গ্রামের মানুষ যাতয়াতের একমাত্র বাঁশের সাঁকো। জানাযায়, মহাকবি মাইকেল মধুসূদন দত্বের জন্মস্থান সাগরদাঁড়ি গ্রামে। এই গ্রামকে ধিরে নান্দনিক সৌন্দর্য ও জমিদার বাড়ী পার্ক পর্যাটন এবং স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির পাঠাগার সহ অসংখ্য বানিজ্যিক দোকান পাট। এখানে রয়েছে কবির স্মৃতি গাথা কপোতাক্ষ নদ। আর এই নদ কে নিয়ে কবির শৈশবে বেড়ে ওঠা। তালা উপজেলার সিমান্তবর্তী সারসা গ্রামের অবহেলিত মানুষের রুটি রুজির একমাত্র প্রাণকেন্দ্র সাগরদাঁড়ি বাজার। এই এলাকার ৪১ দোকানী ব্যবসাহির বাড়ি এখানে। ১২/১৪ গ্রামের ছেলে মেয়েদের স্কুল কলেজের যাতয়াতের একমাত্র পথ এই বাসের সাঁকো। প্রতিদিন এই পথ দিয়ে ১ লক্ষ মানুষের চলাচল। চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার হয় পদটি। সারসা সহ ১২/১৪ গ্রামের মানুষ নিজেস্ব অর্থয়ানে ৩ মাস পর পর সাঁকো মিরামত করে। যাতয়াতের সাঁকোটি উন্মুক্ত করায় বিনা পয়শায় চলাচল করে দুরদুন্তের মানুষ। এ বিষয় সারসা গ্রামের সলেমান শেখের পুত্র বলেন, বাশের সাঁকোটি প্রায়ই ভেঙ্গে পড়ে স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীদের সহ পথচারীদের চলাচলে খুব কষ্টের হয়ে দাড়িয়েছে। এখানে ব্রিজ নির্মাণ করলে জনভোগান্তি কমবে।
একই গ্রামের ইব্রাহিম শেখের পুত্র আলতাব হোসেন বলেন, সাঁকো প্রতিনিয়ত ১ লক্ষ মানুষের চলাচল হওয়ায় মাঝে মধ্যে নদে ভেঙ্গে পড়ে। এতে চরম ভোগান্তির কারন হয়ে দাড়িয়েছে দুর থেকে আসা পথিকদের। স্থানীয় এমপির কাছে ব্রিজ নির্মাণের দাবী জানাচ্ছি । স্থানীয় উত্তর সারসার মেম্বর অপূর্ব মুখার্জি বলেন, ভিতর রাস্তাটি দুই জেলার সংযোগ মাধ্যম তাই ব্রিজ নির্মাণের জন্য ২ এমপি সহ সেতু মন্ত্রীর কাছে আমাদের অবহেলিত মানুষের জোর দাবী। জনভোগান্তির প্রতিকারের জন্য এখানকার মানুষের প্রানের দাবী ব্রিজ নির্মাণ। স্থানীয় এলাকার শতাধিক মানুষ সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন।
আড়ংঘাটায় পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা : জিজ্ঞাসাবাদের জন্য আটক ২
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়ায় আমজাদ শেখের পুত্র বাচ্চু শেখ(৩২)কে ৩০ জুলাই বৃহস্পতিবার ভোরে নিজ ঘরের মধ্যে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজন এবং এলাকাবাসী জানান ফুফাতো ভাইয়ের স্ত্রীর সাথে পরকিয়ার জেরে হত্যাকান্ড সংগঠিত হতে পারে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নবীরের স্ত্রী নাছরিন ও গুড্ডু নামের দু’জনকে আটক করেছে । পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ খুমেক মর্গে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, তেলিগাতী মধ্যপাড়ার আমজাদ শেখের পুত্র বাচ্চু শেখ নিজ ঘরের মধ্যে ঘুমানো ছিলো । বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় অজ্ঞাত দুষ্কৃতিকারী ধারাল অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। সে প্রাণ বাঁচাতে ঘর থেকে দৌড়ে বাইরে এসে পড়ে যায়। সেখানে তাকে গলা কেটে ফেলে রেখে যায়। পাশের ঘরে থাকা বাচ্চুর পিতা আমজাত শেখ ছেলের গোংগানোর শব্দ শুনে বাইরে বেরিয়ে তাকে রক্তাত্ত অবস্থায় দেখতে পায়, এসময় তাকে তুলে নিয়ে নিজ ঘরের সামনে আনতেই সে মারা যায়। এই ঘটনায় বাচ্চুর মামাতো ভাইয়ের স্ত্রী নাছরিন কে যাব্দিপুর তার বাবার বাড়ী থেকে এবং গুড্ডুকে তেলিগাতী মধ্যপাড়া থেকে পুলিশ আটক করে থানায় নিয়েগেছে। এলাকাবাসী বলেন, বাচ্চু শেখ ৬/৭ বছর আগে আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরে আসে। সঙ্গ দোষে মাদকের সাথে জড়িয়ে পড়ে বাচ্চু পার্শবর্তি তার ফুফাতো ভাই নবীর ভূইয়ার বাড়ীতে অবাধে যাতায়াত ছিল । বাচ্চু শেখ মাদকাশক্ত থাকলেও তার তেমন কোন শত্রু ছিলনা। বিদেশ থেকে আসার পর পার্শবর্তি ফুফাতো ভাই নবীর ভ্ইূয়ার স্ত্রী এক সন্তানের জননী নাছরিন বেগম(২৫) এর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ বিষয়ে লোক জানাজানি হলে নবীর ব্চ্চাুকে তাদের বাসায় আসতে নিষেধ করে। গত ৬/৭দিন আগে নবীরের স্ত্রী নাছরিনের সাথে ব্চ্চাুর অবৈধ সম্পর্ক দেখে ফেলে তাদের একমাত্র সন্তান মাদ্রাসা পড়ুয়া ছাত্র মামুন(৯)। ঐ ঘটনার পরদিন নাছরিনের মা এসে মেয়েকে নিয়ে যায়। গত ৩/৪ দিন আগে নবীর তার ছেলেকে নিয়ে ঘরের মালপত্র ট্রাকে করে অন্যত্র চলে যায়। যাওয়ার সময় সে বাচ্চুকে এর চরম মাশুল দিতে হবে বলে হুমকি দেয়।
নবীরের মা গোলেনুর বেগম ও ভাই মহসিন ভূইয়া বলেন, নাছরিন একটা চরিত্রহীনা মহিলা। বাচ্চুর সাথে নাছরিনের অবৈধ সম্পর্ক ছিল এটা আমরা বুঝতে পেরে নবীরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে বিশ^াস করতে চাইতো না। সর্বশেষ গত এক সপ্তাহ আগে নবীর কাজে চলেগেলে সকাল ১১টায় বাচ্চু নবীরের ঘরে প্রবেশ করে। নবীরের ছেলে মামুন বাইরে খেলা করছিল ঘরে এসে তার মায়ের সাথে ব্চ্চাুর আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। দেখে ফেলায় ছেলেকে দুজনে গলা চেপে হত্যা করতে যায় তখন তার চিৎকারে আমরা ছুটে আসি এ সময় ব্চ্চাু পালিয়ে যায়। এই ঘটনার পর গত ৩দিন আগে ছেলে মামুনকে বাঁচাতে নবীর তার ছেলে মামুনকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। এ ব্যাপারে আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ কাজী রেজাউল করিম বলেন, হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে কারণ অনুসন্ধান চলছে। তদন্তের পর হত্যাকান্ডের প্রকৃত কারণ জানাযাবে। তিনি বলেন, নিহত বাচ্চু শেখের নামে থানায় মাদকের মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে জন্য আটকের কথা তিনি স্বীকার করেননি। হত্যাকান্ডের খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেনসহ উর্ধতন কর্মকর্তাগণ।
করোনা সংক্রমণরোধে মাস্ক ব্যবহার করতেই হবে: সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকালে খালিশপুর নিজস্ব চত্বরে ১৩ নম্বর ওয়ার্ডের পাঁচশত কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমাই ও দুইশ গ্রাম গুড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। াদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনা সংক্রমণরোধে মাস্ক ব্যবহার করতেই হবে। এখন পর্যন্ত করোনার কোন ঔষধ তৈরি হয়নি। এ কারণে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তিনি বলেন, সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ, অসহায়, শ্রমজীবী মানুষকে নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রণোদনা প্যাকেজও বাস্তবায়ন ইতোমধ্যে শুরু করেছেন। মেয়র এই দুর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।
খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ডেপুটি প্রকল্প পরিচালক মোঃ হাসমত আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ এজাজ মামুন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মেয়র নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে নগরীর ৮, ১১, ১২, ৭, ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের মোট সাড়ে সাতশত কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চালসহ ডাল, আলু, তেল, চিনি, সেমাই, গুড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। দুপুরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক দৌলতপুর ঈদগাহ মাঠে ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের একশত ২০ জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জাতীয় ভোক্তা অধিকারের হস্তক্ষেপে মোটরসাইকেল ফিরে পেলেন ঝিনাইদহে এক যুবক
ঝিনাইদহ প্রতিনিধি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপে একটি মোটরসাইকেল ফিরে পেলেন ঝিনাইদহের এক যুবক। খোজ নিয়ে জানা যায়, ঝিনাইদহ শহরের লালনশাহ সড়কের কাজী মিজানুর রহমানের ছেলে কাজী মনিম হাসান গত ১০ জুন ঢাকার ইভালি নামক অনলাইন সাইট থেকে একটি ১৬৫ সিসির মোটর সাইকেল অর্ডার দেন। কিন্তু সময়মত মোটর সাইকেল ডেলিভারি না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। একাধিক বার যোগাযোগ করার পরও তাদের মোবাইল ফোন রিসিভ করেনি ওই প্রতিষ্ঠান। পরে তিনি জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ বরাবর ওই কোম্পানির বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল যোগাযোগ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটর সাইকেলটি এনে দেন। ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের উপস্থিতিতে প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি বুঝিয়ে দেন। মোটরসাইকেলটি হাতে পেয়ে বেজায় খুশি মোটরসাইকেল মালিক। এ ধরনের ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতি সর্বস্তরের মানুষের মাঝে আস্থা ও বিশ্বাস আরও এক ধাপ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সচেতনমহল।
খুলনা নগর বিএনপি সব সময় মানুষের পাশে আছে:মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্তদের মানবিক চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ নগদ অর্থ প্রদান করেছেন জনৈক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ ‘কল সেন্টারের’ অস্থায়ী কার্যালয়ে ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আনাম খানের মাধ্যমে তার নিকট অত্মীয়’র কাছ থেকে সংগৃহিত অর্থ গ্রহণ করেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে খুলনা নগর বিএনপি সব সময় মানুষের পাশে আছে। অদৃশ্য ভাইরাস যখন গোটা বিশ্বকে স্তব্দ করে দিয়েছে তখন মানুষ নির্বিকার। তার পরে মানুষের জীবন যাপন থেমে নেই। তেমনি থেমে নেই সরকার দলীয় বাহিনীর স্বাস্থ্যখাতের দুর্ণীতি। আর এই দুর্ণীতি দুঃশাসন থেকে সবাই মুক্তি চায়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মানুষের সেবা করার
আহবান জানান তিনি।
অর্থ গ্রহণকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, শামসুজ্জামান চঞ্চল, বদরুল আনাম খান প্রমুখ।
কমরেড রতন সেন-এর ২৮তম হত্যাবার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার
আজীবন বিপ্লবী, ত্যাগী, উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মার্কসবাদী প-িত, মানবহিতৈষী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য কমরেড রতন সেন-এর ২৮তম হত্যাবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে খুলনায় সিপিবি’র উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৩:৩০ টায় জেলা ও মহানগর কার্যালয় চত্বরে জমায়েত, নগরীতে লাল পতাকার মিছিল এবং ডিসি অফিসের সামনে মূল সড়কে অবস্থিত কমরেড রতন সেন-এর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, টিইউসি, কৃষক সমিতি, সিপিবি নারীসেল, ক্ষেত মজুর সমিতি, উদীচী, খেলাঘর আসর, রতন সেন পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন প্রগতিশীল গণসংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। উল্লেখ্য, ১৯৯২ সালের এ দিনে তাঁকে প্রকাশ্য দিবালোকে ডিসি অফিসের সামনের সড়কে আততায়ীরা নৃশংসভাবে হত্যা করে।
করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে চেক প্রদান
স্টাফ রিপোর্টার
অনুদানের চেক বিতরণ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস কাবের শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন কেসিসির মাননীয় মেয়র, আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) সাধারণ-সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) নির্বাহী সদস্য, সাঈয়েদুজ্জামান সম্রাট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক এমডিএ বাবুল রানা,জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,খুলনা প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম,সাধারণ-সম্পাদক মামুন রেজা,সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু।বক্তৃতা করেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ,বিএফইউজে এর নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা,কেইউজে এর যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি,ট্রেজারার অভিজিৎ পাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর হোসেন জনি,দপ্তর সম্পাদক জয়নাল ফারাজি, নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে আনোয়ারুল ইসলাম কাজল,আল মাহমুদ প্রিন্স,বিমল সাহা প্রমুখ।
যেখান থেকে গ্রেফতার সেখানে সাহেদ
সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের ঘটনা তদন্তের জন্য করোনার ভুয়া রিপোর্ট দেয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ করিমকে সাতক্ষীরায় নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাবের একটি টিম সাহেদকে নিয়ে সাতক্ষীরার দেবহাটার উদ্দেশ্যে রওনা হয়। দেবহাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ডে রয়েছেন সাহেদ।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ বলেন, দেবহাটা থানায় দায়ের করা মামলায় সাহেদ করিম এখন রিমান্ডে রয়েছেন। মামলার তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা সাহেদ করিমকে যেখান থেকে গ্রেফতার করা হয়েছিল সেখানে নিয়ে গেছেন। তদন্তকাজ শেষ হলে আজই তাকে র্যাব-৬ খুলনা কার্যালয়ে নেয়া হবে।
সাহেদ করিমের বিরুদ্ধে দেবহাটা থানায় দায়ের করা মামলার বাদী সাতক্ষীরা র্যাব ক্যাম্পের ডিএডি নজরুল ইসলাম বলেন, মামলার তদন্তের জন্য সাহেদকে সাতক্ষীরায় নিয়ে আসা হয়েছে। তদন্তকাজ শেষে আবার তাকে ফেরত নেয়া হবে।
গত ১৫ জুলাই দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্তের লবঙ্গ নদীর ওপর নির্মিত বেইলি সেতুর নিচ থেকে সাহেদকে বোরকা পরিহিত অবস্থায় গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওই দিনই র্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে সাহেদের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা করেন। মামলার প্রধান আসামি সাহেদ।
মামলার তদন্তভার দেয়া হয় দেবহাটা থানা পুলিশের পরিদর্শক উজ্জ্বল কুমার মৈত্রকে। ২২ জুলাই মামলার তদন্তভার র্যাবের ওপর অর্পিত হয়। এরপর মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন সাতক্ষীরা র্যাব ক্যাম্পের উপ-পরিদর্শক রেজাউল করিম। তিনি সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতক্ষীরা আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রোববার (২৬ জুলাই) আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৬ আগস্ট সাতক্ষীরা আদালতে সাহেদকে সোপর্দ করা হবে। গত ২৭ জুলাই বিকেল ৫টা ৫৫ মিনিটে সাহেদকে খুলনা র্যাব-৬ কার্যালয়ে নেয়া হয়।
খুলনায় কোরবানির হাটে ব্যাপারীদের হাহাকার
স্টাফ রিপোর্টার
খুলনায় কোরবানির হাটগুলোতে পশুর কমতি না থাকলেও ক্রেতার অভাব দেখা দিয়েছে। মধ্যবিত্তদের মধ্যে যারা বিগত বছরগুলোতে কোরবানি দিয়ে আসছেন, এবার তারা করোনার কারণে পশুর হাটের দিকেই যাচ্ছেন না। যারা আসছেন তারাও বিক্রেতার দামের অর্ধেকেরও কম দাম বলছেন। এতে ভীষণ চিন্তায় পড়েছেন ব্যাপারীরা। শেষ মুহূর্তে কাঙিক্ষত দামে গরু-ছাগল বিক্রি করতে পারবেন কি-না, তা নিয়ে শঙ্কিত তারা। অবিক্রিত গরু ফিরিয়ে নিয়ে গেলে আবার এক বছর তার লালন-পালন করতে হবে-এটাই চিন্তার কারণ ব্যাপারীদের।
খুলনা সিটি করপোরেশন পরিচালিত খুলনার সবচেয়ে বড় পশুর হাট জোড়াগেট কোরবানির পশুর হাট এখনো জমেনি। অথচ ঈদের বাকি আর মাত্র দুই দিন। আশপাশের জেলা থেকে ট্রলারে-ট্রাকে করে হাটে পর্যাপ্ত গরু এলেও নেই বিক্রি। হাটে ক্রেতার আনাগোনাও প্রতি বছরের তুলনায় কম। কম গরুর দামও।
হাট সংশ্লিষ্টরা বলছেন, লোকসান দিয়ে খামারিরা হাটে গরু বিক্রি করলেও ক্রেতারা আরও দাম কমার প্রত্যাশায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন। অনেকে আবার কম দামে গরু কিনতে ছুটছেন গ্রামের হাটে।
সরেজমিন মহানগরীর জোড়াগেট পশুর হাটে গিয়ে দেখা যায়, গরুর দাম বলেও ক্রেতারা সেই গরু না নিয়ে আরও যাচাই-বাছাই করছেন।
নড়াইলের কালিয়া থেকে গরু বিক্রি করতে এসেছেন রাহাদুর শেখ। তিনি বললেন, ‘তার তিন মণ ওজনের গরু ৬০ হাজার টাকার নিচে বিক্রি করলে লোকসান হবে। কিন্তু হাটে ৪৫-৫০ হাজারের ওপরে কেউ দাম বলছে না।’ জানা গেছে, করোনার কারণে কাজ-কর্ম বন্ধ থাকায় এবার গ্রাম এলাকায় গরুর দাম কম হওয়ায় ক্রেতারা ছুটছেন গ্রামের হাটে।
মহানগরীর টুটপাড়া ঘোষের ভিটা এলাকার বাসিন্দা আশিক ইকবাল বলেন, ‘প্রতিবছর নগরীর জোড়াগেট থেকে গরু কিনলেও এবার ডুমুরিয়ার খর্নিয়া হাটে গরু কেনার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে গত হাটে তিন মণ ওজনের গরু ৪৮-৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। যা গতবছর খুলনায় কিনতে হয়েছে ৬০-৭০ হাজার টাকায়।’ তিনি আরও বলেন, খর্নিয়া হাটে এবার ছয় মণ ওজনের বড় গরু বিক্রি হয়েছে ৯৬ হাজার টাকায়। এদিকে, করোনাভাইরাস মহামারিতে অনলাইনে গরু কেনায় উৎসাহিত করা হলেও ক্রেতারা বলছেন, অনলাইনে গরুর দাম বেশি। এই দামে তাদের পোষাবে না। যে কারণে অনলাইনেও বিক্রি কম।
চলে গেলেন টানা ৩৬ বছরের ইউপি চেয়ারম্যান
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও তালা উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ জি.এম আব্দুল আলী মারা গেছেন। খুলনার গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।
জি.এম আব্দুল আলী (৮৯) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের দাশকাটি গ্রামের বাসিন্দা। তিনি টানা ৩৬ বছর খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তৎকালীন তালা উপজেলা পরিষদ গঠনে নেতৃত্ব দেন তিনি। খলিলনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন জাতীয় পার্টির এই নেতা।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম জানান, বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার মৃত্যুতে শোকাহত গোটা জাতীয় পার্টি পরিবার। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খলিলনগর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জাতীয় পার্টির সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ্, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসানসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতারা।
বাড়ি ফেরার সময় প্রাইভেটকার দুর্ঘটনা, বাবা-দুলাভাইসহ প্রবাসীর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ড্রাইভারসহ আরও দুই জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কাশিয়ানীর রেলওয়ে ফাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)। আহতরা হলেন খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন (২২) ও ড্রাইভার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিঁপড়াডাঙ্গা গ্রামের শামীম (২৫)। তাদের মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল তার বাবা জিয়ারুল হক, ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা, বন্ধু আলামিন একটি প্রাইভেটকার ভাড়া করে রাতে ঢাকা বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় ভোর রাত পৌনে ৪টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের রেলওয়ে ফাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিন জন নিহত হন এবং অপর দুই জন আহত হন। ওসি আরও জানান, নিহতদের লাশ তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মহিষ চুরির অভিযোগ!
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনকে মহিষ চুরির মামলায় আসামি করা হয়েছে। এ নিয়ে জেলা ও উপজেলা ছাত্রলীগে শুরু হয়েছে তোলপাড়। ঘটনা জানতে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া থেকে গত ১৬ জুন কৃষক নাসির উদ্দীনের দুটি মহিষ চুরি হয়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় গত ২৬ জুন একটি মামলা হয়। পরে পুলিশ কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামের আজগার আলীর ছেলে সেলিমের বাড়ি থেকে একটি মহিষ উদ্ধার করে। পুলিশের হাতে গ্রেফতার হয় সেলিম। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেখানেই নাম আসে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের।
আদালতে সেলিম জানান, তিনি চোর নন। মহিষটি শিবনগর গ্রামের মনির হোসেন সুমন, একই গ্রামের মিলন, কোটচাঁদপুরের বলুহর গ্রামের ঢালীপাড়ার তরিকুল ও চুয়াডাঙ্গার রশিদ তার কাছে বিক্রি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোটচাঁদপুরের এসআই তৌহিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘আমরা চুরি হওয়া দুটি মহিষ উদ্ধার করে মালিককে ফেরত দিয়েছি। এই মামলায় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেলিম। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মুঠোফোনে জানান, তিনি কিছুই জানেন না। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল জানান, ঘটনা মিথ্যা হলে আমরা সাংগঠনিকভাবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আর যদি সঠিক হয়, তবে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারা জানান, এ বিষয়ে তারা মঙ্গলবার চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন ছাত্রলীগ নেতা মুশফিকুর রহিম নাছিম, তৌহিদুল ইসলাম, এনামুল হক আবু ও মো. রায়হান খান।
রাজাপুরে সালাম মূর্শেদীর ঈদ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে দুস্থদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজাপুর ভ্রাতৃ মঞ্চ যুব সংঘ চত্ত্বরে এর আয়োজন করা হয়। সাবেক ক্রীকেটার ও আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শামীম হাসান তুহিন এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় ইমদাদুল ইসলাম, মোঃ বাদশা মিয়া, মোঃ মোতালেব হোসেন, মোঃ সাইদুর রহমান, মাহাবুবুর রহমান তালুকদার মিন্টু, মনিরুল ইসলাম বাবলু, মোঃ মাঈনুল হোসেন, কামাল হোসেন মানিক, আমির হামজা তপু, মোঃ পলাশ হোসেন, শেখ বেল্লাল হোসেন, মোঃ আরমান হোসেন, মোঃ বাপ্পী ও মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আইচগাতী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবক দলের স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবু স্মরণে ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার ১২-০০টায় স্থানীয় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যলয়ে “স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়।খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব সাহারুজ্জামান মোর্ত্তজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তারিকুল ইসলাম, ফারুক হিল্টন, হেলাল আহমেদ সুমন, শরিফুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম মল্লিক, অহিদুজ্জামান হাওলাদার, আলহাজ্ব আলামিন হোসেন, ছাত্রনেতা মিজানুর রহমান বাবু, জাহিদুল ইসলাম বাচ্চু, আবুল কালাম, মিজান সরদার, যুবনেতা আসাদুজ্জামান আসাদ, মনিরুজ্জামান মনি, বেলাল হোসেন, ইয়াসির শেখ, নজরুল ইসলাম, পলাশ মোল্লা, মেহেদী হাসান মামুন, মোঃ তৈয়বুর রহমান তপু, শামসুজ্জামান হীরা, কামরুল ইসলাম, ইদ্রিস হোসেন সোহান, তুহিন খন্দকার, কবির গাজী, রফিকুল ইসলাম বাবু, রিপন শেখ, মোঃ কামাল উদ্দিন নান্নু, রনি জামান, ছাত্রনেতা আজমাইন হোসেন, শিহাবুল আরেফিন লুপিন,মোঃ স্বপন প্রমূখ।
সভায় মরহুম শফিউল বারী বাবুকে স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, শফিউল বারী বাবু শহীদ জিয়া প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল থেকে দলের ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার আন্দোলনে জেল-জুলুম, নির্যাতন উপেক্ষা করে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।তিনি ছিলেন জাতির ভবিষ্যত কর্ণধর তারেক রহমানের আস্থার প্রতীক আর নেতা-কর্মীদের নিকট সাহসের বাতিঘর।মরহুম শফিউল বারী বাবু ছিলেন সফল ছাত্রনেতা, তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশে অন্যতম বৃহত্তম একটি স্বতন্ত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে। তাঁরা বলেন, শফিউল বারী বাবুর মৃত্যুতে জাতি একজন সত্যিকারের দেশপ্রমিক নাগরিক হারিয়েছে আর বিএনপি হারিয়েছে একজন ত্যাগী, দক্ষ, মেধাবী, সৎ ও বলিষ্ঠ নেতৃত্ব।নেতৃবৃন্দ মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেণ এবং তাঁর পরিবার বিশেষ করে তাঁর দুই শিশু সন্তানের জন্য রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।
স্মরণ সভা শেষে শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেণ হাফেজ মোঃ মহিবুল্লাহ।
প্রভাবশালীদের চাপে অপমৃত্যু মামলার ৩ দিনপর হত্যা মামলা দুই যুবলীগ নেতা গ্রেফতার
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানীতে এক শিক্ষকের স্ত্রীকে সন্ত্রাসীরা দিনদুপুরে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। প্রভাবশালীদের চাপে অপমৃত্যু মামলার তিন দিন পর হত্যা মামলা । হত্যা কান্ডের ঘটনায় স্থানীয় দুই যুবলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মরাদেহ উদ্ভার করে ইন্দুরকানী থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা করে লাশ ময়না তদন্তে পাঠালে প্রাথমিক ভাবে ডাক্তারী পরীক্ষায় তাকে পিটিয়ে হত্যা করেছে বলে জানানো হয়। সোমবার উপজেলার চরণী পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটলেও পুলিশের চোখে হত্যাকান্ড ধরা পড়ে নি। তবে মরদেহের ডাক্তারী পরীক্ষার পর বুধবার রাতে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় চরণী পত্তাশী ওয়ার্ড যুবলীগ সভাপতি অনিমেষ হালদার (৩৫) ও যুবলীগ সাংগঠনিক সম্পাদক আলআমিন বাবু (২২) কে গ্রেফতার করে। আল আমিন বাবু পত্তাশী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ত্সলিমা আকতারের ছেলে।
তিন দিন পর বৃহস্পতিবার শিক্ষক মধুসুধন হালদার পুনরায় বাদী হয়ে তার স্ত্রী গোলাপী রাণী হত্যার অভিযোগ ইন্দুরকানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
জানা যায় , সোমবার বিকালে উপজেলার চরণী পত্তাশী গ্রামের পত্তাশী জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মধুসূদন হালদার স্ত্রী গোলাপী রাণী (৬৫) কে ঘরে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করে।
মধুসূধন হালদার জানান, আমার স্ত্রীর মাথায় আঘাত ও তার সাথে থাকা স্বর্নের চেইন ও স্বর্ণের দুল সহ কয়েকটি ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায় । ধারণা করা হচ্ছে দূবৃত্তদের চিনে ফেলায় তাকে পিটিয়ে হত্যা করেছে। প্রথমে আমাকে ভুল বুঝানো হয়েছে। ইন্দুরকানী থানা ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান জানান, স্কুল শিক্ষকের স্ত্রীকে হত্যার ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা পরে ডাক্তারী পরীক্ষায় হত্যা কান্ড নিশ্চিত হয়ে তিন দিন পর বৃহস্পতিবার হত্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ দুইজন কে গ্রেফতার করা হয়েছে। মামলাার তদন্ত চলছে।
নগরীর খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন মসজিদে ঈদ-উল-আযহা’র জামাত অনুষ্ঠিত হবে
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানা এলাকার ঈদ-উল- আযহা’র ঈদের জামাত ১ আগস্ট শনিবার গিলাতলা গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদে সকাল ৮ টায়, গিলাতলা বায়তুল হামদ্ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, মোল্যাপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়,শেখপাড়া বায়তুল আমান জামে মসজিদে সাড়ে ৭টায়, গিলাতলা বাজার(ফাঁড়ী)মসজিদে সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।
শিরোমণি পূর্বপাড়া বায়তুল আক্সা জামে মসজিদে সকাল ৮টায়, শিরোমণি বায়তুল মা’মুর(বাজার) জামে মসজিদে সকাল ৭টায়,৮টায়, ৯টায় অনুষ্ঠিত হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-আযহা’র জামাত ০১ আগস্ট শনিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায়, ফুলবাড়ীগেট বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে।
মহসেন জুট মিলের আন্দোলনরত শ্রমিকদের ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় থানায় অভিযোগ : মিল মালিককে জেলা প্রশাসকের কার্যালয়ে তলব
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটি সহ চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে গত ২৬ জুলাই রবিবার বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে ত্রিপক্ষিয় বৈঠকে শ্রমিকদের ঈদের পূর্বে ৬ হাজার করে টাকা এবং ১ মাসের ভিতর চুড়ান্ত বিল পরিশোধের সিদ্ধান্ত হয়। কিন্তু সে সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বৃহস্পতিবার দুপুরে খানজাহান আলী থানায় সাধারণ শ্রমিক কর্মচারীদের পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন ,বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, মোঃ এরশাদ আলী । খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন ত্রি পক্ষিয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় , শ্রমিকদের থানায় লিখিত অভিযোগের অনুলিপি হাতে পাওয়ায় জেলা প্রশাসক মহোদয় মিল মালিককে তলব করেছিলেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে মিলের নির্বাহী পরিচালক তাওহিদুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বলেন যে শ্রমিকদের ঈদের আগে টাকা দেয়ার জন্য চেষ্টা করা হয়েছিলো কিন্তু সেটা সম্ভব না হলেও ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মাসের মধ্যে শ্রমিকের চুড়ান্ত পাওনা পরিশোধ করা হবে । এ দিকে সকাল থেকে মিল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিলো ।
সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শহীদ রওনকুল ইসলাম বাবরের মৃত্যুবার্ষিকীতে সিপিবি’র স্মরণসভা
খবর বিজ্ঞপ্তি
ছাত্র ইউনিয়নের মুক্তিযুদ্ধকালীন খুলনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি, ১৯৭১ সালে রাজাকার আলবদর বাহিনীর নির্মম নির্যাতনের শিকার ’৭১ সালের ২৯ জুলাই নিহত কমরেড রওনকুল ইসলাম বাবরের হত্যাবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা গতকাল সন্ধ্যায় সিপিবি খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑজেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এস এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক এড. বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, যুব ইউনিয়ন জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু প্রমুখ। বক্তারা বলেন, কমরেড বাবরসহ তাঁর ভাই ছাত্র ইউনিয়ন কর্মী জাকির, তপনকে রাজাকাররা ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে পকিস্তান জিন্দাবাদ বলার জন্য হীন অপচেষ্টা করে ব্যর্থ হয়ে টুকরো টুকরো করে জবাই করে হত্যা করেছিল।
মহেশপুরে নন-এমপিও মাদ্রাসার শিক্ষক-কর্মচারিদের মাঝে চেক বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর দেওয়া নন-এমপিও মাদ্রাসা শিক্ষক-কর্মচারিদের মাঝে বরাদ্দকৃত চেক বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।
পরে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল ১১৯ নন-এমপিও মাদ্রাসা শিক্ষক-কর্মচারিদের মাঝে ৪ লাখ ৭২ হাজার ৫০০টাকার চেক বিতরণ করেন।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান কোজ
মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ
ঝিনাইদহের মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খানকে কোজ করা হয়েছে এবং নতুন ওসির যোগদান হয়েছে। জানা গেছে, মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খানকে ঝিনাইদহ পুলিশ লাইনে যোগদান করার জন্য বলা হয়েছে এবং নতুন ওসি হিসেবে মাগুরা সদর থানার ওসি(তদন্ত) সাইদুর রহমানকে যোগদান করার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে সাইদুর রহমান মহেশপুর থানায় এসে পৌচেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানায় এটি প্রশাসনিক নির্দেশ। উল্লেখ্য গত ৫ মাস আগে মোর্শেদ হোসেন খান মহেশপুর থানায় যোগদান করেছিল।
চিতলমারীতে সংক্রমণের ঝঁকি এড়াতে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে প্রানঘাতী করোনাভাইরাস সংক্রমণের ঝুকি এড়াতে সরকারী নির্দেশ অমান্য করে মুখে মাস্ক না পরার অপরাধে গত একমাসে ৯৬ টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই মামলায় ৯৭ জন আসামী কে ৫৫ হাজার ৪ শত টাকা অর্থ দন্ড দিয়েছেন। উপজেলার বিভিন্ন হাটবাজার ও প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মারুফুল আলম ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ব্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা পৃথক অভিযান চালিয়ে এই দন্ডাদেশ দেন। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম জানান করোনাভাইরাস সংক্রমন রোধে চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত মাঠে সর্বক্ষনিক তৎপর রয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য বিধি না মেনে কেউ যদি সংক্রমণ আইন লঙ্ঘন করে তাকে আমরা কোন ছাড় দিবোনা।গত একমাসে উপজেলার বিভিন্ন হাটবাজার বা ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৯৬ টি মামলা করেছেন। এসময় দন্ডিতদের কাছ থেকে নগদ ৫৫ জাজার ৪ শত টাকা জরিমান আদায় করেন ভ্রাম্যমান আদালত।
দেবহাটায় সমাজসেবা অফিসের অসহায় রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান
কে.এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটা সমাজসেবা অফিসের আয়োজনে অসহায় রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ৭ জন অসহায় অস্বচ্ছল রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমাজসেবা মন্ত্রনালয়ের আওতায় দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান প্রকল্পের মাধ্যমে অসহায় ও অস্বচ্ছল রোগীদেরকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইতিমধ্যে প্রায় শতাধিক রোগীদেরকে এই সহায়তা প্রদান করা হয়েছে এবং তারই আলোকে বৃহষ্পতিবারও চেকের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসকাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, ইউপি সদস্য আকবর আলীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার অস্বচ্ছল ও দুঃস্থ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ৭ জন রোগীকে সমাজসেবা মন্ত্রনায়নের অনুদানকৃত প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়। উল্লেখ্য, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের অধীনে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে এলাকার বহু মানুষ সরকারের বিভিন্ন সেবা পেয়ে যাচ্ছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসময় মানবতার সেবায় যতটুকু সম্ভব সকলকে এগিয়ে আসার আহবান জানান।
দেবহাটায় যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচী পালিত
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় সাতক্ষীরা জেলা যুবলীগের নির্দেশনায়, উপজেলা যুবলীগের উদ্যোগে ও নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে বৃহষ্পতিবার দুপুর ১২ টার দিকে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। উক্ত বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন জায়গা, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।
জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা শাখার চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন দিপ্তি রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা শাখার চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন বিশিষ্ট সমাজ সেবিকা দিপ্তি রহমান। বৃহস্পতিবার সকালে সংস্থার কার্যালয়ে দায়িত্বভার অর্পণ করেন জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের মহিলা এমপি খালেদা খানম। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ ও অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, সিদ্দিকিয়া কামিল আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি সাব্বির আহমেদ রুকু, অধ্যক্ষ রুহুল কুদ্দুস, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা ব্রজেশ গোয়ালা, সদস্য সোহেলি আহমেদ, নাজমা সাজেদা, ফাতেমা খোকন, জয়া রানী চন্দসহ অন্যান্যরা। জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের মহিলা এমপি খালেদা খানম বলেন, আমি দীর্ঘ ১ যুগ সুনামের সাথে সংস্থার দায়িত্ব পালন করেছি। আজ আমার বড় বোন দিপ্তি রহমানের কাছে দায়িত্বভার হস্তান্তর করলাম। আশা করি তিনিও সুনামের সাথে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি আরও বলেন আমাকে সংস্থা কর্তৃপক্ষ সর্বদা পাশে পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা কার্যালয় ও সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বেশ কিছু ফলের চারা রোপন করা হয়। বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্তি পেতে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা চেম্বারের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, খুলনা- ৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নূরুল হক (৮২) গত ২৯ জুলাই, ২০২০ তারিখ বুধবার আনুমানিক দুপুর ২:১৫ টায় ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী, দানশীল ও সমাজসেবক ছিলেন। তার এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ¦ল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ-উজ-জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
খুবির খানজাহান আলী হলের কর্মচারি ফজর আলীর মাতার ইন্তেকালে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের কর্মচারি মোঃ ফজর আলীর মাতা রাবেয়া বেগম আজ সকাল সাড়ে ১০ টায় বার্ধক্যজনিত কারণে বাগেরহাটের কান্দা পাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর মরহুমার নামাযে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খানজাহান আলী হলের কর্মচারি মোঃ ফজর আলীর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. সমীর কুমার সাধুসহ সহকারী প্রভোস্ট এবং কর্মকর্তা, কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেছেন।










































