Home Uncategorized মাফিয়া-লুটেরাদের দখলে আজ গোটাদেশ: এ্যানি

মাফিয়া-লুটেরাদের দখলে আজ গোটাদেশ: এ্যানি

55

পাইকগাছা ও দাকোপ এলাকায় ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে

খবর বিজ্ঞপ্তি।।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান মাফিয়া সরকার ১৭ বছর ধরে লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। তারা দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কথা ভাবে না। বার বার প্রাকৃতিক দুর্যোগের এ অঞ্চলের মানুষ আজ নিঃস্ব। বিএনপি সব সময়ই সাধারণ মানুষের জন্য কাজ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ দাকোপের বটবুনিয়া ও পাইকগাছার দেলুটি ইউনিয়নের পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিরারকে নগদ অর্থ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোমবার (০৩ জুন) দুপুর ১২টায় পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিখালী ও বেলা ২টায় দাকোপের বটবুনিয়া এলাকায় ঘূর্নিঝড় রেমাল-এ ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনগনের উদ্যোশে এ্যানী আরো বলেন, ঝড় আসলেই খুলনা অঞ্চলের মানুষ আতঙ্কে থাকে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি টেকসই বেড়ি বাঁধ, সাইক্লোন শেল্টার কিন্তু জনগণের দাবি পুরণতো দুরের কথা তাবেদার সরকার ক্ষতিগ্রস্ত জনগণের খোঁজ পর্যন্ত নেয়নি। তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য দেশের সবচে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। কারাগারে বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায় বলেই তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে। লুটেরা সরকারের কবল থেকে-বেনজির আজিজদের হাত থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলন সফল করে দেশে গনতান্ত্রিক জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের খোঁজ নিতে এসেছি। খালেদা জিয়া ও তারেক রহমান মুক্ত থাকলে আজ তারাই আপনাদের পাশে আসতেন। তাদেরকে কাছে পেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারকে বিদায় করতে হবে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, পাইকগাছার ২২নং পোল্ডারে কোন সাইক্লোন শেল্টার নেই। এ অঞ্চলের মানুষের দাবি ১৭ বছরে পুরণ করতে ব্যর্থ হয়েছে সরকার। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে অগ্রাধিকারের ভিত্তিতে এ অঞ্চলের মানুষের দাবি পুরণ করা হবে।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিএনপি খুলনা জেলা শাখার আহবায়ক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, মিজানুর রহমান মিলটন, যুবদলের নেহিবুল হাসান নেহিম, এবাদুল হক রুবায়েত, আব্দুল আজিজ সুমন, কৃষকদলের আক্তারুজ্জামান তালুকদার সজিব, ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, খুলনা বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি সহ মহানগর ও জেলা বিএনপি অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দুপুর ১২টায় পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিখালি এলাকার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সভায় পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার আব্দুল মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের পরিচালনায় এবং দাকোপের বটবুনিয়ায় অসিত কুমার সাহার সভাপতিত্বে মোজাফ্ফর হোসেন এর পরিচালনায় সংক্ষিপ্ত সভা শেষে ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

সকাল ১০টায় খুলনা থেকে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ এলাকার উদ্যোশে খুলনা থেকে রওনা দিলে বটিয়াঘাটার থেকে স্থানীয় বিএনপি অঙ্গদলের নেতাকর্মীরা শত শত মোটরসাইকেল নিয়ে নেতাদের বহরে যোগ দেয়। ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনকালে বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজে হাজার হাজার মানুষ নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। এসময় তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিকাল ৪টায় নেতৃবৃন্দ খুলনার উদ্যোশে রওনা দিলে রাস্তার দুইপাশে হাজার হাজার সাধারণ মানুষ করতালি দিয়ে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।