Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

71
ঝড়ে উড়ে গেছে বসতঘর। বড় সন্ন্যাসী গ্রাম, বাগেরহাট

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে ঘোড়া ও আনারস
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছে ঘোড়া ও আনারস। যদিও উল্লেখিত নির্বাচনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে রয়েছে ঘোড়া প্রতীকে মোঃ আমিনুল ইসলাম লাল্টু, আনারস প্রতীকে এস এম আলতাফ হোসেন লাল্টূ, এবং মটর সাইকেল প্রতীকে আনারুল ইসলাম। তবে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে শীর্ষে অবস্থান করছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু ঘোড়া প্রতীক এবং এস এম আলতাফ হোসেন লাল্টু আনারস প্রতীক। এই দুইজন প্রার্থীর মধ্যে ২৯ মে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে ভোট যুদ্ধ। এবার ভোটের মাঠে এককভাবে কারো আধিপত্য না থাকায় দুই প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের।

আগামী ২৯ মে তৃতীয় ধাপে কলারোয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ২জনই আওয়ামী লীগের। তাদের একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, ঘোড়া প্রতীক তিনি সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান এমপি ফিরোজ আহমেদ স্বপন এর বিরুদ্ধে নির্বাচন করে জয়ী হন আমিনুল ইসলাম লাল্টু। ভোটের মাঠে তাঁর শক্ত অবস্থান রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম লাল্টু বলেন, পাঁচ বছরে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছি। এবার নির্বাচিত হলে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখবো।

অপরদিকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম আলতাফ হোসেন লাল্টুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে কলারোয়ার চায়ের দোকানদার ফজলুর রহমান ও ভ্যানচালক শহর আলী বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে আর মানুষ ভোট দিতে কেন্দ্রে এলে ঘোড়া প্রতীকের জয় সুনিশ্চিত।

চুয়াডাঙ্গায় মেয়েকে স্কুলে পাঠিয়ে মায়ের গলাই দড়ি ঝুলিয়ে আত্নহত্যা
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোবিন্দপুর এলাকার বাসাবাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ পৌর এলাকার গোবিন্দপুরে মোল্লাবাড়ি নামক ৫ তলা ভবনের ভাড়াবাড়ি হতে বেলগাছি রথখোলা পাড়ার সাইদুর রহমানের মেয়ে ও সৌদি প্রবাসী শিমুল বিশ্বাসের স্ত্রী রেশমা(২৬)কে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
রেশমা তার ৫ম শ্রেণীর পড়ুয়া মেয়েকে নিয়ে এ বাড়ির ৫ম তলা তিন মাস আগে ভাড়া নেয়। তার স্বামী শিমুল হোসেন সৌদি প্রবাসী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়ার এলাকার শিমুল হোসেনের সাথে তার ১৩ বছর আগে বিয়ে হয়। শিমুল ৪ বছর আগে পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে কাজে যায়। নিজ বাড়িতে থাকলেও তিন মাস আগে রেশমা তার পঞ্চম শ্রেণীর স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে আলাদা বাসায় একাই ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে পাঠিয়ে বাড়ি ফিরে সে আত্নহত্যা করে।তার মেয়ে দুপুর ২টার দিকে স্কুল থেকে ফিরে ডাকাডাকি করে তেমন সাড়াশব্দ না পেলে তাদের কক্ষের জানালা দিয়ে দেখে তার মা ঝুলে রয়েছেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, খবর পেয়ে ঘরের দরজার তালা ভেঙে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

ভূমিমন্ত্রী আজ খুলনা আসছেন
তথ্য বিবরণী

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এক দিনের সফরে আজ ২৯ মে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২৯ মে বুধবার সকাল ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলার ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থান পরিদর্শন এবং বিকাল চারটায় নিজ বাসভবনে নির্বাচনী এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে ডুমুরিয়া ত্যাগ করবেন।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী সহ ৬ জন আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী সহ ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জন ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ চিংড়া জেলে পল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
থানায় লিখিত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের দক্ষিণ চিংড়া এলাকার মৃত মনিন্দ্র নাথ বিশ্বাসের ছেলে অজিত বিশ্বাস ও তার ভাইদের সাথে একই এলাকার লক্ষ্মন বিশ্বাস ও তাপস বিশ্বাসের বাড়ির সীমানায় একটি নিম গাছ নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে লক্ষ্মন বিশ্বাস, তাপস, অরুন,প্রভাত,রতন বিশ্বাস সহ ৯/১০ জন জোর পূর্বক ওই গাছ কাটতে যায়। এ সময় জগদীশ বাঁধা দেয়ায় প্রতিপক্ষ দা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে জগদীশ বিশ্বাস (৬০) মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকারে তার আপন সহোদর অজিত বিশ্বাস, অভিজিৎ,সরজিত, স্ত্রী সুচিত্রা বিশ্বাস ও ছেলে অসিত কুমার ছুটে আসলে একে একে সবাই কে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ¯’ানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে ২জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং ৪জনকে ভর্তি করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।###

ডুমুরিয়ায় বৈঠাহারা সমবায় সমিতির অফিসে চুরি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বৈঠাহারা সমবায় সমিতি লিঃ এর অফিস ঘরের গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বৈঠাহারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
সমিতির প্রিন্সিপাল অফিসার মৃনাল কান্তি রায় জানান, প্রতিদিনের ন্যায় সমিতির যাবতীয় হিসাব নিকাশ সেরে সন্ধ্যায় ক্যাশিয়ার সহ বাড়িতে যাই। ঘটনার রাতে কে বা কারা সমিতি ঘরের অফিসের গ্রিল কেটে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সের ড্রয়ের তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে আমি সহ ক্যাশিয়ার তিয়াংকর মন্ডল এসে দেখি ড্রয়ের তালা ভাঙা এবং গ”িছত সত্তর হাজার টাকা নেই। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। খবর পেয়ে মাগুরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান ঘটনা¯’ল পরিদর্শন করেছেন।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ডুমুরিয়াবাসীর পাশে জেলা আ’লীগের সদস্য বিশ্বাস তারা
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ডুমুরিয়াবাসীর পাশে দাড়িয়েছেন জেলা আ’লীগের সদস্য মোঃ আজগর বিশ্বাস তারা। গতকাল মঙ্গলবার দিনভর উপজেলার ভান্ডারপাড়া, বানিয়াখালী, শরাফপুর, ডুমুরিয়া সদর ও খর্নিয়াসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের পাশে যেয়ে খোঁজ-খবর নিয়েছেন। ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আজগর বিশ্বাস তারা।
দুর্যোগ কবলিতদের পাশে যেয়ে তারা বিশ্বাস বলেন, নির্বাচন আচরণবিধির কারণে এখনই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া সম্ভব হচ্ছে না। তবে কথা দিলাম, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথমেই দুর্যোগ কবলিত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবো ইনশাআল্লাহ্। আমি ডুমুরিয়াতে নির্বাচন করতে আসিনি, ডুমুরিয়ার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে এসেছি। আমাকে সেই কাজ করার সুযোগ করে দিন; মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি ডুমুরিয়াবাসীর ভাগ্যের উন্নয়ন ঘটাবো ইনশাআল¬াহ্।
মঙ্গলবার (২৮ মে) ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন।
দুর্যোগের কারণে আপাতত মোটরসাইকেল প্রতীকে গণসংযোগ স্থগিত করে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে যেয়ে খোঁজখবর নিচ্ছেন তিনি।

রামপালে রেমালের ছোবল: পাঁচশত কোটি টাকার ক্ষতি দিশেহারা দূর্গত মানুষ
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)
ঘূর্ণি ঝড় রেমালের ছোবলে বিধ্বস্ত গোটা রামপাল উপজেলা। প্রায় অর্ধলক্ষ মানুষ দূর্গত হয়ে পড়েছে। প্রতি মূহুর্তেই এখনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে প্রায় পাঁচ থেকে ছয়শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাগেরহাট জেলা প্রশাসনের বরাদ্দ অপ্রতুল হওয়ায় ত্রান দপ্তরের ত্রান কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

উপজেলার ত্রান দপ্তরসহ বিভিন্ন দপ্তরে গিয়ে সর্বশেষ পাওয়া তথ্য মোতাবেক জানা গেছে, এ উপজেলায় ১০ টি ইউনিয়নে প্রায় পৌনে ২ লক্ষ মানুষের বসবাস। এর মধ্যে প্রায় অর্ধলক্ষ মানুষকে দূর্গত বলে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা পিআইও মো. মতিউর রহমান জানান, এ উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ১ হাজার ৪১০ টি বাড়ী বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৪৫০ টি বাড়ী। এতে শতকোটি টাকার ক্ষতি হয়েছে। রেমালের ক্ষতি কমাতে ১৬৯ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। এতে প্রায় ১২ হাজার দুর্গত মানুষ আশ্রয় নিয়েছিলন। প্রশাসনের নজরদারী থাকায় কোন মানুষ আহত বা নিহত হননি।

উপজেলা সিনিয়র মৎস্য কার্মকর্তা অসীম কুমার ঘোষ জানান, এ উপজেলায় মাছের ঘের ভেসেছে ৮ হাজার টি ও পুকুর ভেসে গেছে ১ হাজার ৫০০ টি। এতে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। যা আরো বাড়তে পারে। মৎস্য খামারি মো.রেদওয়ান মারুফ জানান, আমি সর্বশান্ত হয়ে গেছি। আমার খামারের সব মাছ ভেসে গেছে। কি করে ব্যাংকের লোন শোধ করবো ভোবে পাচ্ছি না। একই কথা বলেন সদরের মৎস্যঘের মালিক শেখ মো. আতাহার আলী। তিনি জানান, ৫/৬ টি ঘেরের সব মাছ ভেসে গেছে। ধারদেনা করে মাছপোনা ফেলেছি। এখন আমি নিঃশ্ব হয়ে গেলাম। একই কথা বলেন সদরের ঘের ব্যাবসায়ী কাজী কামরুল, কাজী জামির হোসেন।

রাস্তাঘাট ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। উপজেলা এলজিইডি ইন্জিনিয়র গোলজার হোসেন জানান, রাস্তাঘাট পানির নিচেয় এখোনো তলিয়ে থাকায় ক্ষতির পরিমান নিরুপণ করা সম্ভব হয়নি। তবে মাঠে কাজ চলছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্মকর্তা জি, এম অলিউল ইসলাম জানান, ঝড়ে মোট ২ হাজার ৯৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আম, কলা, পেঁপে, সবজি ও মরিচের ক্ষতি বেশী হয়েছে। এতে ক্ষতির পরিমান কয়েক কোটি টাকারও উপরে।

মাধ্যমিক শিক্ষা কার্মকর্তা আনোয়ারুল কুদ্দুস জানান, মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সকল এলাকার তথ্য পাওয়া সম্ভব হয়নি। তবে স্কুল ও মাদরাসা মিলে মোট ১০ প্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। যার ক্ষতির পরিমান প্রায় সাড়ে ২২ লক্ষ টাকা। এছাড়াও অফিস কক্ষে জোয়ারের পানি প্রবেশ করে চেয়ার টেবিলসহ লক্ষাধীক টাকার মালামালের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়বে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্মকর্তা মো. মতিউর রহমান জানান, মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পেতে বিলম্ব হচ্ছে। মাত্র ৬ টি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। এতে ক্ষতির পরিমান ১৫ লক্ষ টাকার বেশী, যা আরো বাড়বে।

পোল্ট্রি ও গবাদিপশুর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে প্রাণ সম্পদ হাসপাতালের প্রতিনিধি সুবাস চন্দ্র জানান, বেশকিছু পোল্ট্রি মালিকের মুরগীসহ ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ চলছে বলে জানান।

রামপাল উপজেলা বাস্তবায়ন কার্মকর্তা মো. মতিউর রহমান জানান, ১০ টি ইউনিয়নে ক্ষয়ক্ষতি নিরুপণের জন্যে তথ্য চক শীট প্রেরণ করা হয়েছে। বুধবার বা বৃহস্পতিবার নাগাদ সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। তবে রেমালের প্রভাবে কেহ মৃত্যুবরণ না করলেও মৎস্যঘের, বাড়ীঘর, পোল্ট্রি শিল্পের, অবকাঠামো, স্থাপনা ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। যার পরিমান পুরোপুরি নিরুপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা ধরা হলেও তা হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে ধারনা করছেন ওই কার্মকর্তা।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এঁর সাথে মুঠোফোনে কথা হলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রেমেলের আঘাতে এ উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মৎস্য ঘের ভেসে গেছে, কৃষি, অবকাঠামো, স্থাপনা ও পোল্ট্রি ফার্মের ক্ষয়ক্ষতি বেশী হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ৫ টন চাল পেয়েছি। যা আশ্রয় কেন্দ্রের দুর্গতদের দেওয়া হয়েছে। ক্ষতির পরিমান নিরুপণ করে বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বরাদ্দের জন্যে লেখা হচ্ছে। বরাদ্দ পাওয়ার সাথে সাথে তা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

ঘূর্নিঝড় রেমালের আঘাতে পাইকগাছার কপিলমুনিতে ভেঙ্গে গেছে ৫০টি ঘর: দ্রুত মেরামতের দাবী ভুক্তভোগিদের

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।

পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের ৭,৮ও ৯নং ওয়ার্ডের সিলেমানপুর,মালথ ও বিরাশি-বারুইডাঙ্গা গ্রামের প্রায় ৫০টি ঘর ঘূর্নিঝড় রেমালের আঘাতে ভেঙ্গে গেছে।

ভুক্তভোগিরা ঘর মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। কপিলমুনির সংরক্ষিত ৭,৮ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজিয়া সুলতানা জানান,

গত সোমবার দুপুরে কপোতাক্ষের জোয়ারের পানিতে সিলেমানপুর,মালথ ও বিরাশি-বারুইডাঙ্গা প্লাবিত হয় এবং রাতের ঝড়ো হাওয়ায় ওই তিনটি ওয়ার্ডে বারুইডাঙ্গা আবাসনের ৪টি ঘর সহ সর্বমোট ৫০টি ঘর ভেঙ্গে গেছে।

ঝড়ে ঘর ভেঙ্গে সিলেমানপুর মান্নান সরদারের মাতা আমেনা বেগম(৭০)ঘরের ভিতর আটকা পড়ে। খবর পেয়ে আমি এলাকার লোকজন কে সাথে নিয়ে আমেনা কে উদ্ধার নিরাপদ আশ্রয়ে পৌছে দিই এবং পানিবন্দী পরিবারের খোজ খবর নিয়েছি। এছাড়াও অনেক চিংড়ি ঘের ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগি আমেনা বেগম বলেন,ঝড়ের সময় আমি ঘরের ভিতরে ছিলাম। মুহূর্তের মধ্যে ঘরটি ভেঙ্গে পড়লে ঘরের ভিতরে আমি আটকা পড়ি।

খবর পেয়ে মেম্বর রাজিয়া সহ এলাকাবাসি আমাকে উদ্ধার করে নিরাপদ স্হানে নিয়ে যায়। আমি সরকারের কাছে একটি ঘরের দাবি জানাই। কপোতাক্ষ পড়ে বসবাসরত মীর আকবার আলী(৭৫) ও ফতেমা (৬৫)সহ অনেকেই জানান,তাদের কোন জমা-জমি নাই। তাই কপোতাক্ষের পাড়ে সরকারি ছাবড়া বেঁধে প্রায় ৩০বছর ধরে বসবাস করে আসছেন। জনপ্রতিনিধি যায় আসে কিন্তু তাদের খোজ কেউ রাখেননি বলে অভিযোগ তোলেন তারা। আর প্রতিবছর দুর্যোগ আসলেই আতংকে দিন কাটে তাদের। কখন না কপোতাক্ষের পানি তাদের ভাসিয়ে নিয়ে যায় ! তাই সরকারের কাছে একটু মাথা গোজার ঠাই চেয়েছেন কপোতাক্ষের পাড়ে বসবাসরত প্রায় ২০টি পরিবার।

চুয়াডাঙ্গায় আঃলীগ নেতা ইউপি চেয়ারম্যান ধারালো অস্ত্রে জখম, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ
মাহমুদ হাসান রনি,
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার উথলী আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ আঃ হান্নান মোটরসাইকেল যোগে পরিষদে যাওয়ার পথে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে জখম, হেলিকপ্টরে ঢাকা বক্ষব্যাধী হাসপাতালে প্রেরন করা হয়েছে। মঙ্গলবার বেলা ৯ টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান মোঃ আঃ হান্নান (৬০)মোটরসাইকেল যোগে সন্তোষপুর নিজবাড়ি হতে উথলী ইউনিয়ন পরিষদে যাচ্ছিল।এসময় সন্তোসপুর মোড় পৌছালে পিছন দিক দিয়ে আসা দুর্বুত্তরা চলন্ত মটরসাইকেল থাকা চেয়ারম্যানের ধারালো অস্ত্র দিয়ে পিঠে কোপ মেরে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে রক্তক্ষয়ী অবস্থায় উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পাঠিয়ে দেয়।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের জন্য হেলিকপ্টার ভাড়া করা হয়।পরে হেলিকপ্টার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে পৌছালে তাকে হেলিকপ্টারে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে প্রেরণ করা হয়।

সুন্দরবনের কটকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার, ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে অনেক হরিণ মারা গেছে। এ পর্যন্ত বনের শুধু কটকা এলাকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। এখনও বন জুড়ে তল্লাশী চলছে, তাতে মৃত হরিণের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছে বনবিভাগ। এছাড়া ঝড়ে বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বনের ভিতরে লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত ৮০টি মিষ্টি পানির পুকুরও।

খুলনাঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো সোমবার (২৭মে) জানান, রবিবার বিকেল থেকে একটানা ২০ঘণ্টা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জ্বলোচ্ছাসে সুন্দরবনের প্রাণপ্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিশেষ করে বনের অনেক হরিণ মারা গেছে। এ পর্যন্ত বনের শুধু কটকা এলাকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। মৃত বন্যপ্রাণীর সন্ধানে বন জুড়ে বনরক্ষীদের তল্লাশী চলছে। তল্লাশীতে আরো মৃত বন্যপ্রাণী উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে বনবিভাগ। এদিকে বনের গাছপালারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে বনবিভাগের বিভিন্ন অফিসসহ টহলবোট, টিনের চালা, জানালা-দরজা, সোলার প্যানেল ও অবকাঠামোর। এ ঝড়-জ্বলোচ্ছাসে কটকা অভয়াণ্যের অফিস ঘাটের জেটি ও পুকুর বঙ্গোপসাগরের গর্ভে বিলিন হয়ে গেছে। দুবলা, কটকা, কচিখালি, বগি ও বিভিন্ন অফিসসহ ২৫টি টহলফাঁড়ির রান্নাঘরসহ অবকাঠামোর টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। সুন্দরবনে অভ্যন্তরের মিঠা পানির পুকুরগুলোও জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে গেছে। সুন্দরবনের ৮০টি মিঠা পানির উৎস পুকুরে ৮থেকে ১০ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওযায় বনকর্মীদের পাশাশাশি বাঘ, হরিণসহ বন্যপ্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্ব সুন্দরবনের একমাত্র করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের নানা অবকাঠামো। সেখানে দায়িত্বরত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, ‘ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখানকার পর্যটক চলাচলের কাঠের পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে তছনছ হয়েছে অসংখ্য গাছপালা। তবে পুরো সুন্দরবনের গাছপালাসহ কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়’।

খুলনা বিএনপির ২১ সদস্যের ত্রাণ সহায়তা কমিটি গঠন: প্রকৃতিক দুর্যোগ আসলেই শাসকদলের কপাল খোলে: খুলনা বিএনপি
।। খবর বিজ্ঞপ্তি।।
ঘূর্নিঝড় রেমাল এর তান্ডব থেকে জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, খুলনা অঞ্চলে প্রকৃতিক দুর্যোগ আসলেই শাসকদলের কপাল খোলে, তাদের লুটপাটের কপাট খুলে যায়। আওয়ামী সরকার জনগণের জন্য কাজ করে না; তারা নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করে। দাকোপ-বটিয়াঘাটা, পাইকগাছা-কয়রার মানুষ ১৫ বছর ধরে ত্রাণ চাই না-চাই টেকসই বেঁড়িবাধের দাবি করে আসছে কিন্তু সরকার বরাবরই জনগণের দাবি উপেক্ষা করে বেড়িবাধ নির্মাণের নামে করছে লুটপাট।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় রিমেল’র প্রভাবে, ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপি জরুরী সভায় বক্তারা এসব কথা বলেন। ঘুণিঝড় রেমাল আঘাত হানার আগে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া মানুষদের খাবার না দেয়ায় এবং ঘূণিঝড় পরবর্তী সময় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা না দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা আরো বলেন, খুলনার উপকুলীয় দাকোপ, বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা উপজেলায় প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ী বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দূর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে অথচ সরকার ওইসব এলাকার মানুষের পাশে না দাড়ানোয় গভীর ক্ষোভ প্রকাশ করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অবিলম্বে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। সভা থেকে “ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর আঘাতে সারাদেশে ১৬ জনের প্রাণহানীতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা-বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় থেকে মহানগর বিএনপির আহবায়ক এড শফিকুল আলম মনাকে আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানকে সদস্য সচিব করে ২১ সদস্যের ত্রাণ সহায়তা কমিটি গঠন করা হয়। ত্রাণ সহায়তা কমিটি আজ (বুধবার) থেকে সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, মোল্লা খায়রূল ইসলাম, মো. রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবীর, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, কে এম হুমায়ন কবির . মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন,মোজাফফর হোসেন, চৌধুরী কাওসার আলী, জহর মীর, আফসার উদ্দিন, মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, সরদার আবদুল মালেক, মনির হাসান টিটু, রাহাত আলী খান লাচ্চু, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম, জাকির ইকবাল বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের মুনতাসির আল মামুন, কৃষক দলের মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, জাসাসের নুর ইসলাম বাচ্চু, এম এ জলিল. মোঃ রবিউল ইসলাম, মহিলাদলের রেহানা ইসলাম, শাহানাজ সরোয়ার, কানিজ ফাতেমা, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মাসুম বিল্লাহ, সৈয়দ ইমরান, ওয়ার্ড বিএনপির মাসুদ খান, জাহিদুর রহমান রিপন, আসাদুজ্জামান লিটন.আব্দুস সালাম, মোঃ শফিকুর রহমান, গাজী শহিদুল ইসলাম, শেখ ফারুক হোসেন, খাইরুল ইসলাম হিরু,আরিফ মোল্লা প্রমূখ।

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে খুবি শিক্ষকদের দুই ঘণ্টার কর্মবিরতি পালন
খবর বিজ্ঞপ্তি
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ২৮ মে (মঙ্গলবার) দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
কর্মবিরতি চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ বলেন, সর্বজনীন পেনশন স্কিম বৈষম্যমূলক। এতে পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হলে শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হবেন। তাই অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়কে এই বৈষম্যমূলক স্কিমের আওতামুক্ত রাখতে হবে। সংশ্লিষ্ট নীতি-নির্ধারকরা আমাদের দাবির প্রতি শ্রদ্ধাশীল না হলে আগামী ৪ জুন খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করা হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী বলেন, সর্বজনীন পেনশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহতী উদ্যোগ। যারা পেনশনের আওতাভুক্ত নন তাদের এই সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করাই ছিল মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যেখানে একটি পেনশন স্কিমের মধ্যে রয়েছে সেখানে নতুন করে একটি পেনশন স্কিম চালু করা হল। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সুন্দর পদক্ষেপকে বাধাগ্রস্ত করতে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে এই প্রত্যয় স্কিম চালু করা হতে পারে বলে আমরা মনে করছি। তাই অবিলম্বে সর্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত না করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়ন এবং সুপার গ্রেড প্রদানের দাবি জানাই।

‘রিমালে আমাগে পথে বসিয়ে দেছে’
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
‘ক্ষতির কথা শুনে কী করবা, সব তো শেষ। ছেলেপিলে নে কী খেয়ে বাঁচব জানিনে, রিমালে আমাগে পথে বসিয়ে দেছে।’ কথাগুলো বলতেই কণ্ঠ ভারী হয়ে ওঠে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার চাঁদনীমুখা গ্রামের চল্লিশোর্ধ্ব বিলাল খাঁর। নিজেকে সামলে নিয়ে দুই সন্তানের জনক ঘের ব্যবসায়ী বিলাল আরও বলেন, ‘এক দিন আগেও বিশ হাজার টাকার মাছ ছাড়িছি, আজ (সোমবার) দুপুরের সময় ঘের ছেড়ে উঠে আইছি।’

বিলাল জানান, বসতভিটা ছাড়া নিজের কোনো জায়গাজমি নেই। তিন বছর আগেও গ্রামবাসীর জমিতে কৃষিশ্রমিকের কাজ করে সংসার চালাতেন। সংসারে সচ্ছলতা আনতে অন্যের জমি বর্গা নিয়ে চিংড়ি চাষ শুরু করেন। তবে দুই বছরের মাথায় আবারও তিনি পথে বসেছেন। তবে এবার তাঁর সঙ্গে যোগ হয়েছে ঋণের বোঝা।

বিলালের দাবি, রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে আরও অনেকের মতো তাঁর ১০ বিঘা জমির চিংড়ি ঘেরের সব মাছ ভেসে গেছে। প্রতি বিঘা ১১ হাজার টাকা হারি (ইজারা) পরিশোধের পাশাপাশি মাছ ছাড়াসহ অন্যান্য খরচ বাবদ এরই মধ্যে ১ লাখ ১০ হাজার টাকা বিনিয়োগ করেছেন। নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন থেকে ৭০ হাজার ছাড়াও দেড় লাখ টাকা স্থানীয় মহাজনের কাছ থেকে নিয়েছেন। ঘের ভেসে যাওয়ায় তাঁর রইল শুধু ঋণের বোঝা।

প্রায় অভিন্ন অসহায়ত্বের চিত্র তুলে ধরেন নাপিতখালী গ্রামের সাকিজ গাজী। পেশায় ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) চালক এই বৃদ্ধ জানান, একমাত্র ছেলের সঙ্গে মিলে পালা করে নদীতে যাত্রী পারাপারের কাজ করতেন তিনি। দু’জনের উপার্জন দিয়ে তাদের সাত সদস্যের পরিবার চলত। তবে রোববার রাতে নদীর চরে বেঁধে রাখা ট্রলার কপোতাক্ষ নদীতে ডুবে যাওয়ায় তিনি এখন নিঃস্ব। আয়-রোজগারের পথ বন্ধ হওয়ায় সামনের দিন দূরের কথা, আজকের (সোমবার) দিনটার চাল-ডাল-তেল-পানি কেনা নিয়েও তারা দুশ্চিন্তায়।

শুধু বিলাল বা সাকিজ গাজী নন, ঘূর্ণিঝড় রিমাল নাপিতখালীর আজিজুল হক, হরিশাখালীর হুদা মালী, কেনারাম মণ্ডলসহ আরও অনেককে পথে বসিয়েছে। আয়-রোজগারের একমাত্র সম্বল চড়া সুদে নেওয়া ঋণের টাকায় নির্মিত বসতবাড়িসহ চিংড়ি ঘের ভেসে যাওয়ায় এখন হাত দুটোই ভরসা। স্থানীয় সমিতিসহ মহাজনদের কাছে থেকে নেওয়া ঋণের বোঝা মাথায় করে এলাকায় বসবাস নিয়েও তারা শঙ্কিত।

সুন্দরবনসংলগ্ন সিংহড়তলী গ্রামের অরবিন্দ মণ্ডল জানান, সমিতি থেকে নেওয়া ঋণের টাকায় চার মাস আগে চার চালা ঘর বেঁধেছিলেন। কিন্তু সোমবার দুপুরে ঝড়ের আঘাতে তাঁর চাল উড়ে পাশের নদীতে পড়েছে। ঘর মাটির সঙ্গে মিশে যাওয়ায় পরিবার নিয়ে বনশ্রী বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে উঠেছেন। জীবদ্দশায় তাঁর পক্ষে আবার একটা ঘর তৈরি সম্ভব নয়।
এদিকে নাপিতখালীর জহুরা বেগম জানান, আগের রাতে সাইক্লোন শেল্টারে যাওয়ার পথে স্বামী শওকাত আলীকে হারিয়েছেন। ছেলেরা কাজের জন্য এলাকার বাইরে থাকায় ছয় বছর বয়সী নাতির সঙ্গে তারা সাইক্লোন শেল্টারে যাচ্ছিলেন। নদীর চরের সরকারি জমিতে বসবাস করে স্বামীর করা ছাগলের খামারের ওপর নির্ভর করে চলত তিনজনের সংসার। স্বামী হারানোর পাশাপাশি জোয়ারের তোড়ে চরে থাকা বসতঘর ভেসে যাওয়ায় নাপিতখালী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।

জহুরার মতো স্বামীকে না হারালেও রিমালের আঘাতে বসতবাড়িসহ আয়-রোজগারের উৎস চিংড়ি ঘের হারানোর কথা জানিয়েছেন আরও অনেকে। তাদের দাবি, আইলার আঘাতের ১২ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি পরিবারগুলো। বাঁধ না ভাঙলেও টানা বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি তাদের সর্বস্বান্ত করে দিয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুল আলম জানান, প্রশাসনের হস্তক্ষেপে সময়মতো মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ায় জীবনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে ঝড়ের সঙ্গে তীব্র জোয়ারের পানি ও ঢেউয়ের আঘাত এবং টানা বৃষ্টিতে শুধু গাবুরায় প্রায় ১ হাজার বিঘা জমির চিংড়ি ঘের ভেসে গেছে। স্বামী হারানো বৃদ্ধ জহুরা বেগমকে সাহায্যের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ করা হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম জানান, রোববার একজনের মৃত্যু ছাড়া তেমন কোনো জানের ক্ষতি হয়নি। সোমবার ঝড়ের সঙ্গে টানা বৃষ্টিতে অসংখ্য চিংড়ি ঘের ভেসে যাওয়ার পাশাপাশি বসতঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সময় লাগবে।

শেখ সৈয়দ আলী জেষ্ঠ্যপুত্রের সুস্থতা কামনায় আ’লীগ নেতৃবৃন্দ ও সংসদ সদস্যবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলীর জেষ্ঠ্যপুত্র শেখ সাহানাজ আহমেদ সনি গলব্লাডারে স্টোন জনিত কারণে অসুস্থ হয়ে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা হাসপাতালে দেখতে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এদিকে তার আশুরোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

রেমালে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আ’লীগ নেতৃবৃন্দ, মেয়র ও সংসদ সদস্যের আহবান
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে নগরীর বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। একই সাথে জোয়ার ও বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল তলিয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকায় দুর্গতদের পাশে থেকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক এবং দলীয় নির্বাচিত কাউন্সিলরদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মেয়র ও সংসদ সদস্যবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সব সময় অসহায় দুর্গত মানুষের জন্য রাজনীতি করে। আজ যারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়েছে মুজিব আদর্শের সৈনিকেরা তাদের পাশে থেকে সহযোগিতা করবে। এ ছাড়াও ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তশারীদের প্রতি আহবান জানান। দুর্গতদের সকল প্রকারের সহযোগিতা করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

শামীম আহমেদের মৃত্যুতে খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির শোক
খবর বিজ্ঞপ্তি
মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার, পিরোজপুর জেলার কৃতিসন্তান মরহুম মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ এর ভাগ্নে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম আহমেদ গতকাল দুপুরে ভয়ানক ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডব চলাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি…রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দরা হলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম মধু, উপদেষ্টা মোঃ কামরুজ্জামান জামাল, সভাপতি আলহাজ্ব এস এম আলমগীর হোসেন, সাধারন সম্পাদক এস আসাদুজ্জামন মুন্না, সহ-সভাপতি বৃন্দ মোসাঃ হামিদা বেগম, মোঃ মনিরুজ্জামান মিন্টু, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন, শাহিন মল্লিক রাজু, যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জি. শাহাদাৎ হোসেন হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি, মোঃ আমিনুর ইসলাম ভুট্ট, মোসাঃ শামিরা সুলতানা, শারমিন ইসলাম মিথিলা, মোঃ ফিরোজ শাহারিয়ার, আল-মামুন ড্রাইভার, মোঃ করিব হোসেন, মোঃ হারুন, মোঃ আসাদুজ্জামান আসলাম, মোঃ ফারুক হোসেন, শাহানা আক্তার, শামিম হাওলাদার, সরোয়ার হোসেন, মোঃ ইসমাইল হোসেন, সাখওয়াত হাওলাদার, মোঃ ইসমাইল হোসেন, মোঃ ফিরোজ রশিদ, স্বাপন রায় সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা
কেশবপুর (যশোর ) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার ২ নং সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে (২৬ মে) রোববার সকালে অনুষ্ঠিত বাজেট সভায় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। উপস্থাপিত বাজেটে রাজস্ব, উন্নয়নসহ অন্যান্য খাতে আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ১৩ হাজার ৮৮০ টাকা। বিভিন্ন খাতে ব্যায় দেখানো হয়েছে ২ কোটি ৩৩ লক্ষ ১৫ হাজার ৮৮০ টাকা। উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার।
সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ব কুমার পাল’র সঞ্চলনায় পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুস সবুর শেখ, কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামাুন, জিয়ামত আলীসহ সংরক্ষিত মহিলা সদস্য ও অন্যান্য সদস্যগণ ও সাংবাদিক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে মসজিদের ইমাম, এনজিও কর্মীসহ এলাকার সচেতন গন্যমান্য ব্যাক্তিবগ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বটিয়াঘাটায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লন্ডভন্ড
বটিয়াঘাটা প্রতিনিধি
ঘূর্ণিঝড় রেমেলার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে গোটা বটিয়াঘাটা উপজেলার জনজীবন। গতপরশু রবিবার সন্ধ্যার শুরুতেই আঘাত হানা রেমেলার তান্ডবে উপজেলা সদর রক্ষা ভেঁড়িবাঁধ ভেঙ্গে জলোচ্ছ্বাস বইতে শুরু করে বিস্তীর্ণ এলাকা।জলোচ্ছ্বাসে অধিকাংশ দোকানপাট বিলীন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়।এছাড়াও ইকো ব্রিকস সহ পানখালী খেওয়াঘাট পর্যন্ত ওয়াপদা ভেড়িবাঁধ স্হান বিশেষ ভেঙ্গে এবং কোথাও কোথাও বাঁধ উপচে জোয়ারের পানি প্লাবিত হয়। ঝড়ো দমকা হাওয়ার সাথে ঘন ঘন বর্ষনে শত শত কাঁচা-অর্ধ পাকা বাড়ির চাল উড়িয়ে নিয়ে যায় ও ভেঙ্গে পড়ে। হাজার হাজার গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষতিসাধন করে। বৈদ্যুতিক তার ও খাম্বার ক্ষতিসাধন হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জনজীবন চরম হুমকিতে রয়েছে। গতকাল সোমবার দিনভর দমকা হাওয়া ও থেমে থেকে ভারী বর্ষনে মৎস্য ঘের,কৃষি ফসল সহ ছোটবড় গাছপালা ও কাঁচা মাটির ঘর পড়ে গিয়ে ক্ষয়ক্ষতির হার আরও বৃদ্ধি পাচ্ছে। জোঁয়ার এলেই বাঁধ উপচে জলোচ্ছ্বাসে ব্যাপক এলাকা প্লাবিত হয়েই চলেছে। প্লাবিত হতে থাকলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে দেখা যায়নি। বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচনী প্রচার-প্রচারণা চলমান থাকায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোতাহার হোসেন শিমু ও ভাইস চেয়ারম্যান নিতাই গাইন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী জুবায়ের হোসেন ছাড়া কোন জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায়নি।এছাড়াও উপজেলার জলমা কচুবুনিয়া, বুজবুনিয়া, রায়পুর,গোপালখালি, নাজুসাহেবের ইকো ব্রিকস এলাকার ভেঁড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি ব্যাপক হারে প্লাবিত হয়েই চলেছে। দীর্ঘদিন যাবত পাউবোর তরফ থেকে নামকাওয়াস্তা কাজ হলেও বড় ধরণের কোন কাজ দৃশ্যমান না হওয়ায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। অচিরেই উপজেলা শহর রক্ষা ভেঁড়িবাঁধ ও দূর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় বড় ধরণের মেরামত কাজ না করলে গোটা উপজেলা বিস্তীর্ণ হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৎস্য ও কৃষি বিভাগের ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।পার্শ্ববর্তী উপকূলীয় উপজেলা সংসদীয় এলাকা দাকোপে ঘূর্নিঝড়ের ব্যাপক তান্ডবে স্হানীয় জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল সেখানে অবস্থান করায় বটিয়াঘাটার ক্ষতিগ্রস্ত এলাকায় আসতে পারেনি। কর্মজীবী খেটে খাওয়া মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নিতাই গাইনের গণসংযোগ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থী নিতাই গাইন দোয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা করে গতকাল আঠাশ মে মঙ্গলবার দিনব্যাপী গণসংযোগ’র পাশাপাশি হাটুরে ও দোকানদের সাথে কুশল বিনিময় করেন । এসময় সফরসঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রান গোপাল বৈরাগী, রবীন্দ্রনাথ রায়, নারায়ন চন্দ্র রায়, প্রাক্তন শিক্ষক নিরঞ্জন কুমার রায়,প্রাক্তন শিক্ষক প্রদ্যুৎ রায়,পূর্ণেন্দু বৈরাগী,,প্রাক্তন শিক্ষক স্বপন মহলদার, প্রভাষক অনুপল বিশ্বাস,প্রাক্তন প্রভাষক সুরেশ রায়,বিকর্ণ গাইন, আব্দুল জলিল, নির্মল বিশ্বাস, নারায়ন চন্দ্র বিশ্বাস, রণজিৎ কুমার রায়,পরিতোষ মিস্ত্রী, গৌতম রায়, সুকৃতি মল্লিক,রথিন রায়,ইঞ্জিনিয়ার নিমাই রায় , কমলেশ মন্ডল প্রমুখ । এসময় হাটুরেদের নিকট দোয়াত কলম সম্বলিত লিফলেটও বিতরণ করেন । এছাড়া গঙ্গারামপুর ইউনিয়নের বরণপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ।

দাকোপে ঘূর্ণিঝড় রেমালের তান্ডব: ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলকা প্লাবিত
দাকোপ(খুলনা)প্রতিনিধি ঃ
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে খুলনার দাকোপে বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের পৃথক ৭টি স্থানে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। ভাঙন কবলিত ৫টি স্থানে বাঁধ আটকাতে সক্ষম হলেও বাকি দুইটি স্থানে বাঁধের কাজ চলমান রয়েছে। বাঁধ আটকালেও ওই সব স্থানগুলো রয়েছে মারাত্মক ঝুঁকিতে। ফলে এলাকার হাজারো মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে ভাঙন কবলিত স্থানগুলো পরিদর্শন করছেন স্থানীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডলসহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিভিন্ন নদ-নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পায়। ফলে পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের উপজেলার কামিনীবাসিয়া ভোলা মেম্বরের বাড়ির কাছে ৮০ ফুট, কামিনীবাসিয়া পুরাতন পুলিশ ক্যাম্পের পাশে ৬০ ফুট, বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে ২০ ফুট ও ৫০ ফুট, পানখালি ফেরিঘাটের পূর্ব পাশে সাইক্লোন সেন্টারে কাছে ২০ ফুট, খলিশা স্লুইচ গেট সংলগ্ন ৩০ ফুট ও লক্ষ্মীখোলা খেযাঘাটের সামনে ২০ ফুট পৃথক ভাবে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে যায়। এছাড়া আরো কয়েকটি স্থানে বেড়িবাঁধের উপর দিয়ে পানি উপচে পড়ে বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে কামিনীবাসিয়া, বটবুনিয়া, পানখালী, খলিশা এলাকা প্লাবিত হয়ে অসংখ্য মৎস্য ঘের ও পুকুর তলিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে যায় এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
বটবুনিয়া এলকার প্রনব কবিরাজ এ প্রতিবেদককে জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বটবুনিয়া বাজারের পাশে পৃথক দুটি স্থান ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। এতে অনেকের পুকুর ডুবে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে যায়। এছাড়া বাড়ি ঘরেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এমনকি গবাদিপশুও বিলে চরাতে পারছে না। বর্তমানে একটি বাঁধ আটকানো হয়েছে এবং অপরটির কাজ চলমান রয়েছে। কিন্তু এখনো ঝুঁকি মুক্ত হয়নি আমরা। টেকসই বেড়িবাঁধ না দিতে পারলে আবারো প্লাবিত হওয়ার আশংকা বিরাজমান। একই অভিমত ব্যাক্ত করেন, কামিনীবাসিয়া এলাকার আছাবুর সরদার ও পানখালী এলাকার ফাল্গুনী হালদার।
পানখালি ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পানখালী ও লক্ষ্মীখোলা এলাকায় স্থানীয়দের নিয়ে বাঁধ মেরামত করতে সক্ষম হয়েছি। এছাড়া খোনা মোল্যা বাড়ির সামনে কিছুটা ওয়াপদা রাস্তা ঝুঁকিপূর্ণ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রেমালের প্রভাবে বাঁধ ভেঙে এলাকায় লবণ পানি ঢুকে গোটা উপজেলায় ১ কোটি ৩৭ লক্ষ টাকার কৃষি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রঞ্জিৎ কুমার বলেন, ঝড়ের প্রভাবে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ১৫৬০টি ঘের ও পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে। এতে ৩৩ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের জানান, ঝড়ের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকায় ৮৫০২টি ঘরবাড়ি সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়েছে এবং ১৬৯০৫টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ৬ কিঃমিঃ ওয়াপদা বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া ২৫৪০৭টি পরিবারের ১ লক্ষ ২২ হাজার ৩০২ জন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।
এব্যাপারে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ভেঙে যাওয়া সবগুলা স্থানে বাঁধ আটনো হয়েছে। তবে কামিনীবসিয়া এলকায় একটি বাঁধ আটকানোর পর পুনরায় আবার নদীর জোয়ারের পানির চাপে ভেঙে গেছে। পরবর্তী ভাটায় আবার আটকানোর চেষ্টা করা হবে।

ইন্দুরকানীতে রেমালের তান্ডবে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু: চরম সংকটে উপজেলাবাসী
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ঘরের উপরে গাছ চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার বালিপাড়ার উত্তর ঢেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফফার এর ছেলে আসাদুজ্জামান বাচ্চু জানান, ঢেপসাবুনিয়া গ্রামের মৃত আশ্রাব আলী মোল্লার স্ত্রী চানবরু বিবি ওই রাতে ঘরে ছিলেন। এমন সময় প্রচন্ড বাতাসে বাড়ির উঠানে থাকা চাম্বল গাছ ঘরের উপরে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এসময় ঘরে থাকা চানবরু বিবি (৬৫) চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। চারদিক পানিতে তলিয়ে থাকায় সোমবার তাকে দাফন করতে পারে নাই তাঁর স্বজনরা। মঙ্গলবার সকালে পানি একটু কমলে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করে ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। অপর দিকে ইন্দুরকানীর উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সাধারণত এই উপজেলার অধিকাংশ স্থানেই নেই গভীর নলকূপ। তাই বাধ্য হয়ে এখানকার জনসাধারণ নদী, খাল ও পুকুরের পানির উপরে নির্ভরশীল। তাই জলোচ্ছাসে সব জলাধার প্লাবিত হওয়ায় এখানে খাবার পানির তীব্র সংকট চলছে। এছাড়া উপজেলার অধিকাংশ বাড়িতেই এখন পর্যন্ত রান্না করার মতো কোন পরিস্থিতি নেই। রান্নার চুলা এখনো পানিতে ডুবে আছে। আছে জ¦ালানীর অভাব। আবার সব গ্রাম থেকে পানি এখনো নামে নাই। বেড়ি বাঁধ ও রাস্তা ভেঙে মানুষ পড়েছে চরম বিপাকে। অভুক্ত মানুষের হাহাকার দেখা দিয়েছে উপজেলা জুড়ে। বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে সমগ্র উপজেলা। মোবাইল নেটওয়ার্কও দূর্বল এখানে। ঝড়ো হাওয়ায় ভেঙেছে অনেক গাছ। তলিয়ে গিয়েছে মাছের ঘের ও কৃষি ক্ষেত। দমকা হাওয়ায় উড়ে যায় অনেক বসত ঘরের চাল। গাছ চাপায় বিধ্বস্ত হয় অগনিত ঘর বাড়ি। ইন্দুরকানীর উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী জানান, আমার নিজস্ব তহবিল থেকে সকল আশ্রয়ন কেন্দ্রে নগদ অর্থসহ খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। তারপরেও এখানে আরো ত্রাণ সহায়তা প্রয়োজন। উপজেলার বেড়ি বাঁধ গুলোর ৯৫ ভাগ বিলিন হয়ে গিয়েছে। রাস্তাও ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক। জরুরি ভিত্তিতে বেড়ি বাঁধ, রাস্তা নির্মাণ ও সংস্কার একান্ত প্রয়োজন।

বীরমুক্তিযোদ্ধা ইয়াদ আলী মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
বীরমুক্তিযোদ্ধা ইয়াদ আলী মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। সোমবার রাত সোয়া ১১টার দিকে নগরীর ৩১ নং ওয়ার্ডস্থ মোল্লাপাড়া কবি জসিম উদ্দিন সড়কে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ নানাবিধ রোগে ভুগছিলেন। মঙ্গলবার বাদ যোহর দক্ষিণ টুটপাড়া বড়খাল আল আমিন জামে মসজিদ জানাজা চত্তরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানে উপস্থিত ছিলেন খুলনার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ (অব) আলমগীর কবির, কেসিসি’র ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠুসহ এলাকার মুসল্লিবৃন্দ। পরে একই চত্তরে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং নগরীর টুটপাড়া কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহেশপুরে দূনীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও সততা ষ্টোরের অনুদানের অর্থ বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
“সাবাই মিলে গড়বো দেশ, দূনীতি মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানে ঝিনাইদহের মহেশপুরে দূনীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও সততা ষ্টোরের অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(২৮ মে) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দূনীতি দমন কমিশনের ঝিনাইদহ এডি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, সদস্য সচিব আবুল হোসেন লিটন, প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি শাহাজান আলী প্রমুখ। পরে ১৭ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে সততা ষ্টোরের অনুদানের অর্থ বিতরণ করা হয়।

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
শামীম খান জনী মহেশপুর, ঝিনাইদহ
অবৈধভাবে ‘ধুড়’ (মানুষ) পার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে ফরহাদ হোসেন (৩২) নামে এক যুবক আহত হয়েছেন।
রোববার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর মহেশপুর উপজেলার জলুলী মাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ফরহাদ হোসেনকে উদ্ধার করে গভীর রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরহাদ হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়ার ফরজ আলীর ছেলে। তিনি মহেশপুর উপজেলার জলুলী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ হোসেন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে তার এক বন্ধুর আত্মীয়কে চোরাই পথে ভারতে পাঠানোর জন্য মহেশপুর উপজেলার জলুলী মাটিলা সীমান্তে যান। সীমান্তের খাল পাড় হয়ে তারা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। রাবার বুলটে তার ডান কাঁধ গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তের দিকে দৌঁড় দেন। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফরহাদ হোসেনের শ্বশুর মহেশপুর উপজেলার জলুলী গ্রামের বাসিন্দা শামছুল হক বলেন, ফরহাদের ডান কাঁধে গুলিবিদ্ধ হয়েছে। তার শরীরের ভেতরে গুলির ছরা থেকে গেছে। চিকিৎসকরা বলেছেন, অপারেশন করে বের করতে হবে। তবে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
তিনি আরও বলেন, আমাদের এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ যাতায়াত করে। এদেরকে ধুড় বলা হয়। আমার জামাই জীবনে প্রথম ধুড় পার করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছে। তাদের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে হলেও আমাদের এখানে বসবাস করে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, গুলিবিদ্ধ এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে গুলির অংশ রয়েছে। অপারেশন করে বের করতে হবে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক।