Home আঞ্চলিক মণিরামপুরে নতুন চারজনসহ ৮৫ জনের করোনা সনাক্ত

মণিরামপুরে নতুন চারজনসহ ৮৫ জনের করোনা সনাক্ত

6

আনোয়ার হোসেন,মণিরামপুর (যশোর)

মণিরামপুরে নতুন চার জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তরা হলেন, যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ মণিরামপুর সদর দপ্তরের দুই স্টাফ রিপন আলী (৩৭) ও সাজেদ হোসেন (২৬), মণিরামপুর হাসপাতালের অবসরপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক হায়দার আলী (৬৫) এবং ঢাকুরিয়া গ্রামের ইমামুল হোসেন। বুধবার (২৯ জুলাই) যশোর সিভিল সার্জন অফিস থেকে এই চারজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনি ও বরিবার মণিরামপুর হাসপাতাল থেকে ১৫ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে বুধবার চার জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি লকডাউন করতে উপজেলা প্রশাসনকে তথ্য দেওয়া হয়েছে।

করোনা পরীক্ষার জন্য গত সাড়ে তিন মাসে মণিরামপুর হাসপাতাল থেকে ৫০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া এই অঞ্চলের অনেকে বাইরের বিভিন্ন হাসপাতালে নমুনা দিয়েছেন। ১১ এপ্রিল প্রথম মণিরামপুর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর করোনা সনাক্ত হয়। যিনি ছিলেন যশোর জেলার প্রথম করোনা রোগী। এরপর এই অঞ্চলে বাড়তে থাকে করোনা রোগীর সংখ্যা। একে একে আক্রান্ত হয়েছেন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ নার্স ও স্টাফ, ব্যাংকার, ব্যবসায়ী, ছাত্র এবং কৃষক। এই পর্যন্ত সরকারিভাবে মণিরামপুরে ৮৫ জনের করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন, বলেন ডা. বসু।