Home আঞ্চলিক খুলনায় টিনের বেড়া দিয়ে গোয়ালখালী উত্তরপাড়া মেইন রাস্তা দখল!

খুলনায় টিনের বেড়া দিয়ে গোয়ালখালী উত্তরপাড়া মেইন রাস্তা দখল!

305

স্টাফ রিপোর্টার:

খুলনা মহানগরীর ৯ নং ওয়ার্ডে টিনের বেড়া দিয়ে গোয়ালখালী উত্তরপাড়া মেইন রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১৮ জুলাই এলাকাবাসী খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগে এলাকবাসী উল্লেখ করেন, গোয়ালখালী উত্তরপাড়া মেইন রাস্তাটি এলাকাবাসীর চলাচলে একমাত্র পথ কিন্তু অতি সম্প্রতি করোনা প্রাদুর্ভাব ব্যাধি মহামারী কালে, আফসার উদ্দীন, পিতাঃ মৃত মফিজুদ্দিন তার বাড়ীর সীমানা বাদেও রাস্তার প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি পরিমাণ অংশ টিনের বেড়া দিয়ে ঘিরে দখলে নিয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সাধারন জনগণ প্রতিবাদ করলে আফসার উদ্দিন কারও কথার তোয়াক্কা না করে তার বেড়া বহাল রেখেছেন। আফসার উদ্দিন একজন কুচক্রি, কুপ্রবৃত্তির প্রকৃতির প্রভাবশালী লোক। তিনি বলে, বেড়া সরাক দেখি, কার কত ক্ষমতা।

গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সার্ভেয়ার দ্বারা মাপামাপি করে সি.এস. ও এস.এ. ম্যাপ ও খতিয়ানের পার্থক্য অনুযায়ী প্রমাণিত হয় যে, উল্লেখিত আফসার উদ্দিন ৫ ফুট ৬ ইঞ্চি রাস্তার জায়গা দখল করেছেন, এমনকি তার মূল সম্পত্তির সাথে আর.এস. রেকর্ড করিয়া নিয়েছেন। অবৈধভাবে আর.এস. রেকর্ডের ক্ষমতাবলে তিনি তার দখলকৃত রাস্তার জায়গা ছাড়তে অস্বীকার করছেন।

উক্ত রাস্তাটি আর.এস. বয়রা মৌজার ৪ ও ৬ ম্যাপ শীটের আর.এস দাগ-৬৫৯ নং সি.এস এর ১ নং শীটের ১৩৯, ১৩৯/১৪৪৬, ১৩৯/১৪৪৭ দাগ সমূহের মধ্যবর্তি। এমতাবস্থায় তার অবৈধ দখলের ফলে রাক্তাটি খুবই সংকীর্ণ হওয়ায় এলাকাবাসী চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। ভবিষ্যতে যে কোন মুহূর্তে শান্তিভঙ্গ করে একটি দূর্ঘটনা ঘটতে পারে। রাস্তাটি পূর্বের ন্যায় চওড়া থাকলে যানবাহন ও লোকজন চলাচলে উপশম হয়। উক্ত রাস্তায় এ্যাম্বুলেন্স যেতে পারে না, এমনকি একটি লাশের খাট কষ্টসাধ্য ব্যাপার। কিছুদিন পূর্বে এলাকায় অন্ধ কল্যাণ সংস্থায় আগুন লাগলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। জনসার্থে বিষয়টি অতি জরুরী বিবেচনা করত রাস্তাটির অবৈধ দখলকৃত অংশটি সি.এস/এস.এ ম্যাপ অনুযায়ী পূণরুদ্ধার পূর্বক মেরামত ও সংস্কার করে  এলাকাবাসির চলাচলের সুবিধা প্রদানে দাবি জানান তারা।

লিখিত আবেদনে স্বাক্ষর করেন- শেখ নূরুল আমিন,শেখ রুহুল আমিন, আঃ রাজ্জাক ও শেখ আমিরুল ইসলামসহ এলাকার ২৪ জন গণ্যমান্য ব্যক্তি।