ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)||
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাপ পিরিচ প্রতীকের ঘোষ সনৎ কুমার। এ নিয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২ ধাপে টানা চতুর্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দি চিংড়ি মাছ প্রতীকের সরদার মশিয়ার রহমান পেয়েছে ৩২ হাজার ৬৭৮ ভোট। ঘোষ সনৎ কুমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। তবে ভোট গ্রহনের শুরুতেই উপজেলার হাজরাকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার তাসলিমা আক্তার চিংড়ী মাছ প্রতিকের প্রার্থীর পক্ষে ভোট চাওয়াই তাকে প্রত্যাহার করা হয়।











































