কুয়েটে পবিত্র ঈদ-উল-আযহা এর জামাত সকাল ৮ টায়
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-আযহা এর জামাত ০১ আগস্ট, ২০২০ শনিবার সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে কুয়েটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ।
খুলনার মহসেন জুট মিলের সিবিএ নেতার গুজবে পুনরায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা
স্টাফ রিপোর্টার
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটি সহ চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে গত ২৬ জুলাই রবিবার বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের কন্ফারেন্স রুমে ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি জানতে মঙ্গলবার বেলা ১২ টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে সাধারন শ্রমিক কর্মচারীদের পক্ষে একটি প্রতিনিধি দল যান । এসয় আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের নেতৃবৃন্দ ঈদুল আযহার পুর্বেই শ্রমিকদের ৬ হাজার করে টাকা পরিশোধের ব্যাপারে জানতে চাইলে বিভাগিয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় মিলের নির্বাহী পরিচালক মোঃ তাওহিদুল ইসলামের সাথে টেলিফোনে কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন শ্রমিকদের টাকা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে । আন্দোলনরত সাধারন শ্রমিক কর্মচারীদের পক্ষে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাগজী ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দিন, মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মোড়ল আব্দুর রহমান, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ । এ দিকে সাধারন শ্রমিক কর্মচারীরা বলেন মিলের সিবিএ নেতা রবিউল ইসলাম একাধিক শ্রমিকদের মধ্যে এ কথা প্রচার করছেন যে মিল মালিক যদিও টাকা দিতো ডিসি অফিসে স্বারকলিপি দেওয়ার কারনে মালিক ঈদের আগে কোন টাকা দিবেনা । একথা শোনার পর পুনরায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে ত্রিপক্ষিয় বৈঠকে শ্রমিকের চুড়ান্তপাওনা পরিশোধ না করে মিল থেকে কোন মালামাল বের না করার সিদ্ধান্তগ্রহন করা হলেও ইতিপুর্বে যেভাবে মিল থেকে ম্যাশিনারিজ, স্কাপ সহ বিভিন্ন মালামাল বের করা হয়েছিলো ঠিক সে ভাবে বর্তমানেও সে তৎপরতা অব্যাহত রয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন।
মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কোয়ান্টাম
খবর বিজ্ঞপ্তি
খুলনায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন ও সৎকার করছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা। যেখানে করোনায় সংক্রমিতদের মৃতদেহ দাফন বা সৎকারে ভয় পাচ্ছেন স্বজনেরা, সেখানে যথাযথ ধর্মীয় ও স্বাস্থ্যবিধি মেনে দাফন, সৎকারের সকল কাজ করে সাড়া ফেলেছে সংগঠনটি। স্বেচ্ছাসেবার মানসে এ কাজ করছে তারা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, করোনা ডেডিকেটেড হাসপাতাল এবং শহরের বিভিন্ন এলাকায় করোনায় সংক্রমিত অথবা উপসর্গে মৃত ও দুস্থ বেওয়ারিশ লাশ দাফন করছে কোয়ান্টাম। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই ২০২০) পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার ব্যবস্থাপনায় ৬২টি মৃতদেহের দাফন, সৎকার করা হয়। এর মধ্যে খুলনায় ৪৬ জন, গোপালগঞ্জে ৬ জন, বাগেরহাটে ৩ জন, নড়াইলে ৩ জন এবং সাতক্ষীরায় ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। খুলনা শাখা অফিসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে খুলনা জোনের দাফন কার্যক্রম। কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ ও প্রশিক্ষিত ৬ শতাধিক স্বেচ্ছাসেবী খুলনাসহ দেশের ১৮টি কেন্দ্র থেকে সারাদেশে করোনায় মৃত লাশের দাফন কার্যক্রম পরিচালনা করছে। গত ২৩ জুন থেকে খুলনাতে করোনায় মৃত লাশ দাফনের জন্যে ৫২ জনের একটি প্রশিক্ষিত টিম ২৪ ঘণ্টা কাজ করছে। করোনায় মৃত মহিলা এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্যে আলাদা টিম রয়েছে কোয়ান্টামের। গত ২৫ বছর যাবত কোয়ান্টাম অন্যান্য মানবিক সেবা কার্যক্রমের পাশাপাশি দাফন কার্যক্রমও পরিচালনা করে আসছে। শত শত লাশ দাফনের অভিজ্ঞতা রয়েছে কোয়ান্টামের স্বেচ্ছাসেবীদের। কিন্তু করোনায় মৃতদের দাফনের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা, হৃদয়বিদারক, অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। করোনায় সংক্রমিত মৃতদেহ দাফনকালে স্বেচ্ছাসেবকদের ১৩ ধরণের সুরক্ষা সামগ্রী এবং লাশের জন্যে ২৭ ধরণের উপকরণ প্রয়োজন হয়। দাফন ও সৎকার কাজের পুরো প্রক্রিয়ায় ব্যবহৃত পিপিই, মাস্ক, সেফটি গ্লাস, ফেস শিল্ড, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, হেভি গ্লাভস, গামবুট, কাফনের কাপড় ইত্যাদি সবকিছুই কোয়ান্টামের নিজস্ব অর্থায়নে সংগ্রহ করা হয়। মরদেহ বহনের জন্যে বিশেষ বডি ব্যাগসহ সুরক্ষার জন্য তিন ধরনের জীবাণুনাশক ব্যবহার করা হয়। প্রতিটি মরদেহ দাফনের পর সুরক্ষার জন্যে ব্যবহৃত পিপিইসহ পরিধেয় অন্যান্য সামগ্রী কবরস্থানেই পুড়িয়ে ফেলা হয়। সুরক্ষা উপকরণ সংগ্রহসহ পুরো প্রক্রিয়াটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত মানদন্ড অনুযায়ী সম্পন্ন করা হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার দাফন কার্যক্রমের সমন্বয়ক মুস্তফা আশরাফ সিদ্দিকী বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি এবং ধর্মীয় ক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশনের দাফনবিধি মেনে কাজ করে থাকি। মহিলাদের পর্দার বিধান মেনে দাফন কাফনের জন্যে ৯ সদস্যের একটি প্রশিক্ষিত মহিলা টিম রয়েছে, যারা ইতোমধ্যে ১৩ জনের দাফন করেছে। আর সনাতনদের জন্যে সৎকারে দক্ষ ৬ সদস্যের একটি টিম রয়েছে, যারা সনাতন সৎকারবিধি মেনে পুরো কাজটি পরিচালনা করেন। এ পর্যন্ত খুলনায় ৫টি ও গোপালগঞ্জে ২টি সৎকার সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, করোনায় সংক্রমিত মৃতদের দাফন খুব চ্যালেঞ্জিং কাজ। একটি মৃতদেহ দাফন করতে স্বেচ্ছাসেবীদের সুরক্ষার জন্যে ১৩ ধরনের সামগ্রী এবং লাশের জন্যে ২৭ ধরণের উপকরণ প্রয়োজন হয়। এতে প্রতিটি দাফনে ১০-১২ হাজার টাকা খরচ হয়। এই পুরো ব্যয়ভারই বহন করছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীগণ। যে কেউ এই মানবিক উদ্যোগে শরীক হতে পারেন। এ ব্যাপারে দাফন কার্যক্রম সমন্বয়কের সাথে ০১৭১৪-০৯৮২৫৬ নম্বরে অথবা কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার ০১৭৪০-৯৩৯৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কোয়ান্টাম ওয়েব সাইট য়ঁধহঃঁসসবঃযড়ফ.ড়ৎম.নফ এই ঠিকানায় গিয়ে অনলাইনে দানের মাধ্যমে এই মহতী কাজে আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন।
শরণখোলায় সম্পত্তির বিবাদে চাষীসহ আহত-৩
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মোঃ ইয়াকুব আলী হাওলাদার (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় ওই কৃষকের সাথে থাকা তার ছেলে মোঃ রুমান হাওলাদার (২৩) এবং ভাইয়ের ছেলে মোঃ মিরাজ হাওলাদার (২২) কে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ২৮ জুলাই (সোমবার ) সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর রাজাপুর গ্রামে। স্থানীয়রা জানায়, উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা মোঃ রুহুল আমিন হাওলাদারের মালিকানাধীন ৭নং দক্ষিণ রাজাপুর মৌজার এস এ-১২৩ নং খতিয়ানের ১১৮, ১১৯ ও ১২০ নং দাগের ৬ বিঘা জমি চলতি বছরে চাষাবাদ করার জন্য নগদ টাকায় চুক্তি করেন কৃষক ইয়াকুব আলী। সম্প্রতি উক্ত জমি চাষাবাদ শুরু করলে তাতে বাঁধা দেন ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা মোঃ সামাদ হাওলাদারের ছেলে সাবেক প্রবাসী মোঃ মনির হোসেন হাওলাদার ও তার প্রতিবেশি আঃ রব ধলু হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর হাওলাদার। এ নিয়ে মিরাজ ও জাহাঙ্গীরের মধ্যে কয়েক দিন আগে সামান্য বাক বিতান্ডা হয়। ওই ঘটনার জের ধরে প্রবাসী মোঃ মনির হোসেন, তার ভাই মোঃ নেহারুল হোসেন ও তাদের সহযোগী মোঃ জাহাঙ্গীর হোসেন একজোট হয়ে পুর্ব শক্রতার জের মেটাতে উপজেলার সিংবাড়ী সহ বিভিন্ন এলাকা হতে ৮/১০টি মটর সাইকেল যোগে ভাড়া করা ১৫/২০ জন লোক নিয়ে ইয়াকুবের বাড়ীর সামনে ঝড়ো হন। এ সময় জাহাঙ্গীরের নেতৃত্বে শাহ-জামাল (৩৫), প্রদীপ কুমার (৪০), নেহারুল (৩৫) , মনির (২৮), আলী রাজ (২২), খলিল হাওলাদার (৫২) ও সরোয়ার হোসেন (৩৮) সহ ১৫/২০ জনের একটি দল নিজেদের বিচ্ছু বাহীনি পরিচয় দিয়ে ধারালো অ¯্র ও লোহার রড় এবং লাঠি সোটা নিয়ে ইয়াকুবের ছেলে রুমান হাওলাদার এবং ভাইপো মিরাজ হাওলাদারকে এলোপাথারি মারপিট শুরু করেন। ওই সময় তাদের ডাক চিৎকার শুনে ইয়াকুব সহ স্থানীয়রা এগিয়ে আসলে প্রবাসী মনিরের ভাড়া করা লোক শাহ-জামাল (কসাই) ছুরি দিয়ে ইসাহাকের মাথায় আঘাত করেন। এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান ওই কৃষক । এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে বিষয়টি শরণখোলা থানা পুলিশকে অবহিত করলে প্রবাসী মনির, নেহারুল ও জাহাঙ্গীর সহ তাদের ভাড়া করা লোকজন পালিয়ে যায়। এ ব্যাপারে ইয়াকুব আলী বলেন, হামলাকারীরা আমার নিকট থেকে কোরবানীর গরু ক্রয়ের নগদ ৬৫ হাজার টাকা সহ আমার ছেলে ও ভাইপোর সাথে থাকা ২টি, মোবাইল ও ৩টি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়েছে । এছাড়া শরণখোলা হাসপাতালে ভর্তি হতে গেলে জাহাঙ্গীর ও মনিরের লোকজন আমাদের বাধা দেয়ায় বাধ্য হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে নিয়েছি। স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, ঘটনার খবর পয়ে স্থানীয় লোকজন ঝড়ো হয়ে মারপিট না ঠেকালে জমি বিবাদ নিয়ে হত্যাকান্ড সংঘঠিত হওয়ার আশংঙ্কা ছিল। এছাড়া হামলার খবর পুলিশকে জানানোর ফলে বড় ধরনের দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছেন উভয় পক্ষ। তবে, এ বিষয়ে প্রবাসী মনির হোসেনের সহযোগী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা কাউকে মারপিট করিনি, স্থানীয় ইউপি মেম্বারের ইন্ধনে ইয়াকুব ও তার ছেলেরা অন্যায়ভাবে আমাকে মারধর করেছেন। ওই কৃষকের অভিযোগ সম্পুর্ন মিথ্যা। আমি এখন হাসপাতালে আছি। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল-সাইয়েদ জানান, বিষয়টি শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে এবং আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে ।
ঝিনাইদহে ভোক্তা অধিকার ও র্যাব-৬ এর যৌথ অভিযান দুটি প্রতিষ্ঠানে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৬ যৌথভাবে ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, মধুগঞ্জ বাজারে চিত্রা স্টোরে গিয়ে দেখা যায় তিনি অবৈধভাবে আমদানিকৃত বিদেশি কসমেটিকস বিক্রয় করছেন এবং মেয়াদ উত্তীর্ণ কমপ্লেন এবং মেয়াদ আছে এমন কমপ্লেন একত্রে বিক্রয় করে ভোক্তাদের সাথে প্রতারণা করছেন। চিত্রা স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। পরবর্তীতে জেসমিন জেনারেল স্টোরে গিয়ে দেখা যায় তিনি বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অবৈধভাবে আমদানিকৃত বিদেশি পণ্য বিক্রয় করছেন। জেসমিন জেনারেল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৩৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসন ও র্যাব-৬ এর সিপিসি-০২ এর কোম্পানি কমান্ডার সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আরও জানান।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক জনের মৃত্যু: নতুন আক্রান্ত ২০ জন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ৪৫ মিনিট পর করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন প্রতাপ রায় নামের এক বাইসাইকেল মিস্ত্রী। মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তিনি মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান।
মৃত প্রতাপ রায় (৫২) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের গৌর পদ রায়ের ছেলে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৮ টার সময় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন বাইসাইকেল মিস্ত্রী প্রতাপ রায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯ টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তার বাড়ি লক ডাউন করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ৬৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ৭৮৯ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৬৭৩ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে।
অত্যন্ত অবহেলিত ও নিষ্পেষিত মানুষকে সহায়তা মানবতার বহির্প্রকাশ: জেলা প্রশাসক
খবর বিজ্ঞপ্তি
করোনাকালে মানবতার বহির্প্রকাশ হিসেবে সমাজের অত্যন্ত অবহেলিত ও নিষ্পেষিত শ্রেণীর মানুষকে জীবিকায়নের সহায়তা একটি মহৎ উদ্যোগ। বংলাদেশসহ তাবৎ বিশ^ যখন করোনার ভয়াবহতায় সংকটাপন্ন অবস্থায় রয়েছে সে সময়ে এ শ্রেণীর মানুষকে পরিবার প্রতি নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার বিষয়টি খুবই প্রশংসনীয় উদ্যোগ। করোনার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পেশাজীবীর মধ্যে হিজড়া সম্প্রদায়ের ১৭৭ পরিবারের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ কথা বলেন। তিনি এই কর্মকা- পরিচালনার জন্য রূপান্তর-এর ভূয়সী প্রশংসা করে অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা প্রশাসক মঙ্গলবার সকালে খুলনা প্রেসকাবে খুলনা মহানগরীর দুঃস্থ ও অসহায় পেশাজীবী হিজড়া সম্প্রদায়কে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে অন-লাইনে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। রূপান্তর-এরনির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর-এর এনভায়রণমেন্ট এন্ড ডিজাস্টার ম্যানেজম্যান্ট প্রোগামের প্রধান ও খুলনা প্রেসকাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন রূপান্তর-এর কর্মসূচী কর্মকর্তা অসীম আনন্দ দাস, শেখ জার্জিস উল্লাহ, কার্তিক রায়, তছলিম আহমেদ টংকার প্রমূখ। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই সহায়তা কর্মসূচী পরিচালনা করা হয়।
অন্যদিকে সকালে দাকোপ উপজেলার বাণিশান্তায় করোনার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পেশাজীবী ৯২টি পরিবারের মধ্যে ৫ হাজার করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ প্রধান অতিথি হিসেবে এই অর্থ প্রদান করেন।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন এসডিসি’র সহযোগিতায় রূপান্তর করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতা সৃষ্টি ও জীবিকা নির্বাহে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমের আওতায় কাল সকাল ৯টায় খুলনা প্রেসকাবের ১৯৫জন পরিুছ¡নতা কর্মীর মাঝে অনুরূপ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
চুরির ভুল তথ্য প্রচার করায় মোংলা বন্দরে আগত একটি বিদেশী জাহাজকে ৫শ মার্কিন ডলার জরিমানা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে অবস্থানরত অবস্থায় চুরি হওয়ার ভুল তথ্য প্রচার করায় এম,ভি সিনা-০৫ নামক একটি বিদেশী গ্যাসবাহী জাহাজকে ৫শ ইউএস ডলার জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ২৪ জুলাই মোংলা বন্দরের পশুর চ্যানেলের হিরণ পয়েন্টে অবস্থানরত ছিল এম,ভি সিনা-০৫ জাহাজটি। ওই দিন দিবাগত গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র জাহাজটির স্টোর রুম ভেঙ্গে চারটি মুরিংরোপ চুরি করে নিয়ে যায় বলে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন জাহাজটির ক্যাপ্টেন। তাৎক্ষনিকভাবে ওই জাহাটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সি এশিয়া শিপিং’ এজেন্সী ক্যাপ্টেনের বরাত দিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষকে চুরির বিষয়টি অবহিত করেন। এরপর চুরি হওয়ার বিষয়টি স্থানীয় শিপিং এজেন্টের পক্ষ থেকে সংবাদকর্মীদের জানানোর পর এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার/প্রকাশিত হয়। প্রকাশিত ও প্রচারিত সংবাদকে বন্দর কর্তৃপক্ষ গুরুত্বের সাথে দেখেন এবং এ নিয়ে এম,ভি সিনা-০৫ জাহাজের ক্যাপ্টেনসহ বাংলাদেশী লোকাল এজেন্ট সি এশিয়া শিপিং এজেন্সী ও জাহাজের সমন্বয়ে থাকা সকলের সাথে কথা বলেন। এ সময় জাহাজের ক্যাপ্টেন ও চীফ অফিসার তাদের জাহাজের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির বিষয়টি স্বীকার করেন। এবং এ জন্য বন্দর কর্তৃপক্ষের নিকট দুঃখ প্রকাশ করেন তারা। জাহাজটির ক্যাপ্টেন, চীফ অফিসারসহ নাবিকদের এমন ভুল তথ্য প্রচারের কর্মকান্ডের ঘটনায় জাহাজটিকে ৫শ মার্কিন ডলার জরিমানা করে বন্দর কর্তৃপক্ষ।
এক প্রেস বার্তায় এ সকল তথ্য জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন। তিনি বলেন, এম,ভি সিনা-০৫ জাহাজ কর্তৃপক্ষ স্টোর ভেঙ্গে মুরিংরোপ চুরির বিষয়ে তাদের স্বপক্ষে কোন তথ্য-প্রমাণাদি উপস্থাপন করতে না পারায় এবং জাহাজ কর্তৃক ভুল তথ্য প্রচার করায় স্থানীয় শিপিং এজেন্টের কাছ থেকে ৫শ ডলার জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ বহি:বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন এবং বন্দরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক কর্মকান্ড কোনভাবেই গ্রহণ করবে না।
ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যাকবলিত মানুষের মাঝে দরগাহপুর ফেসবুক গ্রুপের ত্রাণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
দরগাহপুর ফেসবুক গ্রুপের উদ্যোগে সাতক্ষীরা জেলার প্রতাপনগর গ্রামে ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যা কবলিত দুইশত পরিবারের মাঝে সোমবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, ৫০০ গ্রাম ডাল ও ৫০০ গ্রাম লবণ।
আমাল ফাউন্ডেশন ও চেঞ্জ মেকারস নামের দুটি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় দরগাহপুর ফেসবুক গ্রুপের স্বেচ্ছাসেবক দল বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেন।
উল্লেখ্য, ঘূণিঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় দরগাহপুর ফেসবুক গ্রুপ অসহায় ও জলবায়ু পরিবর্তনজনিত উদ্বাস্তুদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এই ত্রাণ বিতরণ সমন্বয় করেন আমাল ফাউন্ডেশন ও চেঞ্জ মেকারসের সিইও এ্যাডভোকেট তানবীর সিদ্দিকী কাজল এবং দরগাহপুর ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ হেদায়েত হোসেন মিনন ।
পাইকগাছায় গেউয়াবুনিয়ায় ৬৫টি পরিবারের মাঝে: আম্ফানে ক্ষতিগ্রস্থদের রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ ও সবজি বীজ প্রদান
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট’র উদ্যোগে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সদস্য ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ’র সভাপতিত্বে নগদ অর্থ ও সবজি বিতরণে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এনডিআরটি যুব প্রধান মোস্তফা কামাল এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনডিডব্লিউআরটি আমির হামজা, আল আমিন শেখ সহ যুব সদস্যবৃন্দ। এসময়ে পাইকগাছার দেলুটি ইউনিয়নের গেউয়াবুনিয়ার ৬৫টি পরিবারের মাঝে সাড়ে ৪ হাজার নগদ অর্থ ও ঢেড়স, করলা, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটি, পুঁইশাক ও লাল শাকসহ ৮ প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা: ঈদকে সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বনবিভাগের বাড়তি সতর্কতা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বনবিভাগ। এছাড়া সুন্দরবনের সকল কর্মকর্তা ও বন প্রহরীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা এবং সার্বক্ষনিক টহলের ব্যবস্থা করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, চলমান করোনা পরিস্থিতিতে সুন্দরবনে সকল ধরণের জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা থাকা শর্তেও কতিপয় লোকজন বনে প্রবেশ করে বিভিন্ন ধরণের অপারাধমুলক কর্মকান্ড করার চেষ্টা করে থাকে। ঈদ উপলক্ষ্যে মৌসুমী হরিণ শিকারীরা বেপরোয়া হয়ে উঠে। এসব অপরাধী ও মৌসুমী শিকারীদের দমনে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বনবিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুলি বাতিল করার পাশাপাশি কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের রয়েছে প্রাণ-প্রকৃতির বিশাল আধার। বাংলাদেশের সমগ্র বনাঞ্চলের অর্ধেকের বেশী জায়গা বিস্তৃত হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াবী হরিণ, কিং-কোবরা, বানর, গুইসাপসহ প্রায় ১০০ প্রজাতির স্তন্যপায়ী ও সরিসৃপ, ৮ প্রজাতির উভয়চরসহ ৩২০ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস। সুন্দরী, পশুর, গেওয়া, গরান, কাকড়া, গোলপাতাসহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে এ বনে। সুন্দরবনের অভ্যন্তরে নদী ও খালে রয়েছে বিশ্বের বিলুপ্তপ্রায় প্রজাতির ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিন, লবণ পানির প্রজাতির কুমির, রূপালী ইলিশ, চিংড়ী, রুপচাঁদা, কোরালসহ ৪০০ প্রজাতির মাছ।
বেনাপোলে টায়ার এর মধ্যে মিলল ৪০০ বোতল ফেনসিডিল
বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে অভিনব কায়দায় পাচারের সময় টায়ারের মধ্যে মিলল ৪০০ বোতল ফেনসিডিল। সোমবার রাত সাড়ে ৯ টার সময় বিজিবি বেনাপোল পোর্ট খানার ছোট আঁচড়া মন্দির এর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করে। তবে কোন চোরাচালানি মাদক ব্যবসায়িকে আটক করতে পারেনি।
বেনাপোল ক্যাম্পের সুবেদার লাল মিয়া বলেন গোপন সংবাদের মাধ্যেমে বেনাপোলের ছোট আঁচড়া মান্দির এলাকায় অভিযান চালিয়ে একটি বাসের টায়ার উদ্ধার করা হয়। এসময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে টায়ারটি ক্যাম্পে এনে সাংবাদিকদের উপস্থিতিতে খুলে ৪০০ বোতল ফেনসডিল পাওয়া যায়। ফেনসিডিলের চালানটি ভারত থেকে চোরাকারবারিরা নিয়ে এসেছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, সীমান্তে কড়া প্রহরা থাকা সত্বেও কি ভাবে প্রতিদিন ফেনসিডিল ও গাঁজার চালান দেশে প্রবেশ করছে। ভারত থেকে ঢোকার প্রবেশ মুখ থেকে ফেনসিডিল এর কোন চালান উদ্ধার হচ্ছে না। অথচ দুই একটি গাজা ও ফেনসিডিল এর চালান সীমান্ত পার হয়ে কয়েক কিলোমিটার দুরে এলে ধরা পড়ে কিন্তু ভারতের ঘাট পার হওয়ার সময় কোন মাদকের চালান আটক হয়না।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক এক ব্যক্তি বলেন, সীমান্তে যারা পাহারা দেয় তাদের সাথে চোরাচালানিরা চুক্তির মাধ্যেমে এসব মাদকের চালান প্রবেশ করায়। তিনি দাবি করে বলেন প্রতিপিচ ফেনসিডিল এর জন্য সীমান্তের ঘাট মালিকদের ৪০ টাকা হারে ডিউটি দিতে হয়। ৪৯ বিজিবি অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা বলেন উদ্ধার হওয়া ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে এনে নষ্ট করে দেওয়া হবে।
বটিয়াঘাটায় ভেজাল সার বিক্রির অপরাধে জেল-জরিমানা
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটায় ভেজাল সার বিক্রির অপরাধে সোনালী কৃষি ভান্ডারের সত্ত্বাধিকারী বিরেন্দ্র নাথ শীলকে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম বাজার সদরের সোনালী কৃষি ভান্ডারের গোডাউনে উক্ত আদালত পরিচালনা করেন। এ সময় এস এম এগ্রো ইন্টারন্যাশনাল বোরন কোম্পানীর নিন্ম মানের ২২০ কার্টুনের ১৫০০ এক কেজি ওজনের সারের প্যাকেট জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত ভেজাল সার কৃষি অফিসের সামনে প্রকাশ্যে সকলের উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। আদালত পরিচালনা কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ বালা, আব্দুল মান্নান, দীপন কুমার, ইউপি সদস্য রমা মন্ডল সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাস-এর মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাবেক কেন্দ্রীয় সদস্য, সাবেক জেলা সভাপতি, প্রখ্যাত কৃষকনেতা কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাস-এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক স্মরণসভা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এস এম রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑকেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক এড. বাবুল হাওলাদার, জেলা ও মহানগর সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, এড. নিত্যানন্দ ঢালী, যুব ইউনিয়ন নেতা প্রভাষক জয়ন্ত মুখার্জী, আফজাল হোসেন রাজু, শ্রমিকনেতা সুজিত সাহা, দেব সাহা প্রমুখ।
এদিকে কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের জন্মস্থান বটিয়াঘাটার ফুলতলা গ্রামে কমরেড অচিন্ত্য বিশ্বাস স্মৃতি সংসদ এবং আইপিএম কাবের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়। সকাল ৭:৩০টায় অস্থায়ী বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑকেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এস এম রুহুল আমিন, সমীরণ গোলদার, অশোক সরকার, তুলসী দাস রায়, অধ্যাপক গৌর পাল, পূর্ণেন্দু বিশ্বাস, চিত্ত রঞ্জন বিশ্বাস, প্রফুল্ল রায়, তন্ময় রায়, পলাশ ম-ল, মিহির সরকার প্রমুখ। কর্মসূচিসমূহে বক্তারা ত্যাগী কমিউনিস্ট নেতা অকৃতদার কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তবভিত্তিক চর্চার আহ্বান জানান।
কুষ্টিয়ায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সিরাজগঞ্জ। সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে র্যাব-১২ এর একটি বিশেষ আভিযানিক দল কুষ্টিয়ার সদর উপজেলার বড় আইলচরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। সোমবার সন্ধ্যায় র্যাব-১২ মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া শহরের রেনউইক কমলাপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে জেড এম সম্রাট (৩১) এবং মজমপুর এলাকার মৃত গোলাম রসুলের ছেলে দ্বীন ইসলাস রাসেল (২৮)।
গ্রেফতারের পর সম্রাটের কাছ থেকে অবৈধ ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
কেন্দ্রীয় বিএনপি নেতা শফিউল বারীর ইন্তেকাল : নগর বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর এ্যপোলো হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিএনপির রাজনীতির এক নির্ভিক সৈনিক ছিলেন মরহুম শফিউল বারী বাবু। দলের সকল ক্রান্তিকালে শফিউল বারী বাবু দায়িত্ব পালন করেছেন অত্যান্ত নিষ্টার সঙ্গে। বাবুর রাজনৈতিক চিন্তা ছিল দেশ ও দলের পক্ষে। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আঘাতে তারমত একজন যোগ্য ও দক্ষ নেতা না ফেরার দেশে চলে যাওয়ায় নগর বিএনপির নেতৃবৃন্দ শোকাহত।
মরহুমের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
প্রেমিকার বাড়ির লোকের পিটুনি খেয়ে হাসপাতালে প্রেমিক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরের গোরিনগর গ্রামে প্রেমিকার স্বজনদের মারধরে গুরুতর জখম হয়েছেন তরিকুল ইসলাম নামে এক প্রেমিক। সোমবার সকালে শহরের পন্ডের ঘাট এলাকা থেকে তরিকুলকে তুলে নিয়ে প্রেমিকার বাড়িতে দরজা বন্ধ করে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে তাকে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নানের হস্থক্ষেপে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তরিকুল ইসলাম মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর। জানা যায়, তরিকুল বিবাহিত। তারপরও উপজেলার রামনগর গ্রামের প্রবাসী আজহারুল ইসলামের মেয়ে রেহেনা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। গত বৃহস্পতিবার রাতে তারা দুজন পালিয়ে যান। এ ঘটনায় প্রেমিকার দাদা হাইবোতুল্লাহ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে প্রেমিকা রেহেনা খাতুনের পক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে মেহেরপুরে নিয়ে আসে।
মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকা থেকে রেহেনা ও তরিকুলকে তুলে নিয়ে যান রেহেনার পরিবারের লোকজন। পরে একটি ঘরে হাত ও চোখ বেঁধে প্রেমিকার দাদা হাইবোতুল্লাহসহ অজ্ঞাত আরও কয়েকজন বেধড়ক পেটাতে থাকেন। খবর পেয়ে ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে রেহেনার দাদা হাইবোতুল্লাহ বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, আমার বাড়ির শ্রমিকের কাছ থেকে জানতে পারি তরিকুলকে কারা মারধর করেছে। তার অবস্থা গুরুতর। খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। প্রেমঘটিত কারণে তরিকুলকে মারতে পারে বলে মনে হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, এখনও তরিকুল ইসলামের কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
শরণখোলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শরণখোলাপ্রতিনিধিঃ
গৌরবোজ্জ্বল, সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেগড়া সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় ২৭ জ্লুাই সোমবার বিকেলে শরণখোলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যেগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শরণখোলা উপজেলা রায়েন্দা বাজার ডাক বাংলো চত্বরে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যেমে শ্রদ্ধা নিবেদন করেন। শরণখোলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক, রোকনুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও সদস্য সচিব আকন্দ ইব্রাহীম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তিতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম এ রশিদ আকন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন,উপজেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক ও ৩নং রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন, উপজেলা আওয়ামী-যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন নান্টু,২ নং খোন্তাকাটা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক একরামুল কবির কিসলু, উপজেলা তাঁতীলীগের আহবায়ক জিয়াউল হাসান তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য জিয়া উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য ফারুক হোসেন হিরু,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আাসাদুজ্জামন আসাদ ও ছাত্রলীগ নেতা আলী রেজা বাবু প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মনিরুজ্জামান মনির।
কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৯ জুয়াড়ী আটক
কয়রা প্রতিনিধি
কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে আটক করেছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দেয়াড়া ও বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়া খেলার অপরাধে তাদেরেকে আটক করা হয়। আটককৃতরা হলেন মিজানুর (২৫) রানা (২৭) মনির (২৮) জয়নাল (২৬) ইমরান (২৪) হাফিজুল (৩১) আবু হানিফ (২৫) তুহিন (৩০) ও আশারাফুল (৩২)। অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা থানার এসআই আঃ মজিদ,এ এসআই আবু সুফিযান সহ সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মেঃ রবিউল হোসেন বলেন,মাদক ও জুয়াড়ীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এটিকে জিরো টলারেন্স ঘোষনা করে কয়রায় নিয়মিত অভিযান অব্যাহত আছে। সম্প্রতি মাদক বিরোধী অভিযানে ৩টি ও সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ১টি মামলায় আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কয়রায় রেড ক্রিসেন্ট সোসাইটির নগত অর্থ ও সবজি বীজ বিতরণ
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগত অর্থ ও সবজি বিতরন করেছে। মঙ্গলবার বিকাল ৪ টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়রা সদর ইউনিয়নে ১৫০ টি পরিবারে এ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেশ বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির ড. মোহাম্মাদ শহিদুল্লাহ, কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্র মন্ডল, রেড ত্রিসেন্ট সোসাইটির সদস্য আল-আমিন, মামুন, আল আমিন শেখ, মুহিত সহ প্রমুখ। এসময় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে সাড়ে ৪ হাজার টাকা ও ৮ প্রকার সবজি বীজ বিতরণ করেন অতিথিরা।
যশোরের আরো ৬০ নমুনা করোনা পজেটিভ
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৬০টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এর সবগুলোই যশোরের নমুনা।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, সোমবার তাদের ল্যাবে যশোর ও মাগুরার জেলার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ এসেছে ৬০টি; যেগুলো সবই যশোরের নমুনা। জেলার মোট ১৭৭টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। মাগুরার দশটি নমুনার একটিও এদিন পজেটিভ ফল দেয়নি। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, আগের দিন সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিলেন এক হাজার ৬২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৪১ জন। আর মারা গেছেন ২৩ জন।
যশোরের শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু রাখাল আহত
যশোর অফিস
ভারত থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে বিএসএফের ছোড়াগুলিতে আল আমিন (২৫) নামে একজন বাংলাদেশি গরু রাখাল আহত হয়েছেন। সে বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আহাদ আলীর ছেলে। সোমবার (২৮ জুলাই) রাত ১১ টার সময় আল আমিনসহ ৩-৪ জন বাংলাদেশের শার্শা পাঁচভুলোট সীমান্তের বিপরীতে ভারতের বন্যাবাড়িয়া ক্যাম্পের পাশ দিয়ে ভারতে ঢোকার চেস্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওইগুলি আল আমিনের ডানহাতে লাগে। ওই সময় তার সংগীরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে ওইখানে চিকিৎসাধীন আছেন। আহত আল আমিনের পিতা আহাদ আলী জানান, তার ছেলে মাঝে মাঝে ভারতে যায় মালামাল ও গরু আনতে। গতকাল রাতে ও একই উদ্দেশ্য নিয়ে তারা ৩-৪ জন মিলে ভারতে যাচ্ছিল। এ সময় ভারতের বন্যাবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার ছেলের ডানহাতে গুলি লাগে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা করাচ্ছি। শার্শা সীমান্তের পাঁচভুলোট ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেনের কাছে বিএসএফ কর্তৃক বাংলাদেশি গরু রাখাল আহতের বিষয়টি জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এস আই আনোয়ার হোসেন জানান বাংলাদেশি গরু রাখাল আলামিন বিএসএফ এর গুলিতে আহত হয়েছে তিনি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়েছেন। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
৫১ টি পিকআপ ভ্যান নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করল ভারতীয় ওয়াগান
বেনাপোল প্রতিনিধি
ভারত থেকে টাটা মোটরস এর একটি পিকআপ ভ্যান বাহি ট্রেন বেনাপোল বন্দরে এসেছে। মঙ্গলবার বেলা ৪.৫০ টার সময় ভারতের কোলকাতা থেকে ট্রেনটি বেনাপোল রেল ষ্টেশনে পৌছায়। ভারতের ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর এজেন্ট হিসাবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছেন টিসিআই বাংলাদেশ লিমিটেড । এর ভেন্ডর পার্টনার হিসাবে কাজ করছে এম এম ইন্টার ন্যাশনাল নামে বেনাপোলের একটি সিএন্ডএফ এজেন্ড। বেনাপোল বন্দরের উপ-পরিচলক মামুন কবির তরফদার বলেন, আমাদানি রফতানির নতুন দিগন্ত শুরু হওয়ার সুচনায় প্রথম দিন গত ২৬ জুলাই এসেছিল ফাট ট্রেনে ৫০ টি কন্টেইনার গার্মেন্টস সহ বিভিœ ধরনের পণ্য সামগ্রী। আজ টাটা মোটরস এর ৫১ টি পিকআপ একসাথে একটি ওয়াগানে এসেছে। এতে আমদানি কারকদের খরচ সময় অনেকটা বাঁচবে। এভাবে আশা রাখি সহজে ভারত থেকে ওয়াগানে কন্টেইনার বোঝাই গার্মেন্টস এর কাঁচামাল পণ্য আসা অব্যাহত থাকবে। সেই সাথে অন্যান্য পণ্য ও আসবে ট্রেনে।
এম এম ইন্টারন্যাশনাল এর ম্যানেজার মেহরুল্লাহ বলেন আমরা ভারতের সাথে ওয়াগান ট্রেনে সকল ধরনের পণ্য আসায় পার্টনার হিসাবে কাজ করছি। ট্রেনে পণ্য আসলে অনেক সুবিধা ও নিরাপত্তা থাকে। এখন থেকে বেশীর ভাগ আমদানি পণ্য ভারত থেকে ট্রেনে আসবে। আবার রফতানি পণ্য ও ওয়াগানে ভারতে যাবে সে লক্ষে কাজ করা হচ্ছে। বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ভারত থেকে যে ৫১ টি পিকআপ ভ্যান ট্রেনে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে তার চার্জ হিসাবে রেল কর্তৃপক্ষ ১ লাখ ২৩ হাজার ৮ শত ২২ টাকা আদায় করেছে। তিনি বলেন এ রেলের মাধ্যেমে পণ্য আসা যাওয়া করলে রেল খাতের ও উন্নয়ন হবে।
যশোর শহরের ভাড়াবাড়িতে দিন দুপুরে চুরির ঘটনায় মামলা দুই চোরকে পুলিশে সোপর্দ
যশোর অফিস
শহরের খালধার রোডস্থ এক বাড়ির তৃতীয়তলার ভাড়াটিয়া রিয়াজ বিশ^াসের বাড়িতে দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় লোকজন উক্ত বাড়িতে চুরি সন্দেহে দু’জনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার জয়েন্তা মধ্যপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রেজাউল ইসলাম ও বাঘাপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের জিন্নাত আলী সরদারের ছেলে সুজন হাসানসহ অজ্ঞাতনামা কয়েকজন।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাড়া গ্রামের বর্তমানে যশোর শহরের খালধার রোড আখপট্টিস্থ আব্দুর রহমান কিনা এর বাড়ির তৃতীয়তলার ভাড়াটিয়া শাহ নেওয়াজ বিশ^াসের ছেলে শাহরিয়াজ বিশ^াস সোমবার গভীর রাতে কোতয়ালি মডেল থানায় উক্ত গ্রেফতারকৃত দু’জন চোরদের বিরুদ্ধে এজাহার দিয়ে বলেছেন,২৬ জুলাই রোববার দুপুর ১২ টায় তার স্ত্রী নাজনীন আক্তার লাকি ঘরে ঘুমিয়ে থাকা ছেলে সাদ ও ড্রিম রেখে মুল দরজাল ভূলবশত তালা না দিয়ে বিকাশে টাকা পাঠানোর জন্য রিক্সা যোগে চৌরাস্তার উদ্দেশ্যে চলে যায়। সেখান থেকে কাজ শেষে বেলা সাড়ে ১২ টায় ঘরে ফিরে দেখে কাঠের আলমিরার পাল্লা খোলা আলমিলার ড্রয়ার তল্লাশী করে দেখে ড্রয়ারের মধ্যে থাকা নগদ ২ হাজার টাকা ও বিভিন্ন স্বর্ণেও গহনা যেমন একটি ১.৫ ভরি ওজনের স্বর্ণের কন্ঠচিক,২ ভরি ওজনের স্বর্ণের রুলি,৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ৮আনা ওজনের স্বর্ণের চুড়ি,১.৫ভরি ওজনের স্বর্ণের মটর মালা, ১২ আনা ওজনের স্বর্ণেও মুক্তার কানের দুল,১০ আনা ওজনের স্বর্ণের ৩টি আংটি, ৮ আনা ওজনের স্বর্ণের চেইনলকেটসহ ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকর চুরি করে নিয়ে গেছে। পরে এলাকায় বিভিন্ন খোঁজা খুজির এক পর্যায় উক্ত দুই চোরকে চুরির সাথে জড়িত স্থানীয় স্বাক্ষীদের দেওয়া তথ্য মতে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা দুই চোরকে সোমবার আদালতে সোপর্দ করে। পরবর্তীতে তাদেরকে উক্ত বাড়িতে চুরির সাথে সম্পৃক্তার স্বর্থে রিমান্ডের আবেদন জানান।
যশোরে গাঁজা বিক্রির অভিযোগে দু’জন গাঁজাসহ গ্রেফতার
যশোর অফিস
কোতয়ালি মডেল থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে দুই গাঁজা বিক্রেতাকে গাঁজাসহ গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া আলাউদ্দিন বিশ^াসের ছেলে সানোয়ার হোসেন ও মুড়োলী খাঁ পাড়ার সেলিম হোসেনের ছেলে জাকির হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার রাতে যশোর শহরের শংকরপুর নতুন বাস টার্মিনালের সামনে থেকে জাকির হোসেন নামে এক এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, থানার অপর এক এসআই একই দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দিয়া বটতলাস্থ শংকরদাস এর সেলুনের সামনে থেকে সানোয়ার হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গাঁজাসহ গ্রেফতারকৃত দু’জনকে আদালতে সোপর্দ করে।
দেবহাটায় বাল্য বিবাহ দেওয়ার সময় পুলিশের হাতে আটক-৫: ভ্রাম্যমান আদালতে জরিমানা
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটার পারুলিয়ায় বাল্য বিবাহ দেওয়ার সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৫জনকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ হাজার জরিমানা প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। জানাযায়, সোমবার সন্ধা ৭টার দিকে সুবর্নাবাদ গ্রামের অমিও মন্ডলের পুত্র অঞ্জন মন্ডল (২৩) এর সাথে বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেপলবুনিয়া গ্রামের শংকর মন্ডলের কন্যা রাখি মন্ডল (১৬)’র সাথে বিবাহ চলতে থাকে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নির্দেশে এসআই আসিফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বরের বোনাই পারুলিয়া জেলিয়াপাড়া গ্রামের নিপুল মজুমদারের বাড়ি থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, সুবর্নাবাদ গ্রামের অমিও মন্ডলের পুত্র অঞ্জন মন্ডল, বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেপলবুনিয়া গ্রামের শংকর মন্ডলের কন্যা রাখি মন্ডল, কন্যার মা অঞ্জনা মন্ডল, কন্যার পিতা শংকর মন্ডল, বরের কাকা সুবর্নাবাদ গ্রামের অধীর চন্দ্র মন্ডলের পুত্র সমীর মন্ডল।এ ব্যপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বাল্য বিয়ে দেওয়ার সময় ৫জনকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান,আসামীর পরিবার চায়ের দোকানদার তাই সার্বিক বিবেচনা করে তাদেরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফুলতলায় সাংবাদিক নেছারউদ্দিনের শ্বশুরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী ও দৈনিক সময়ের খবর উপজেলা প্রতিনিধি মোঃ নেছার উদ্দিনের শ্বশুর আলহাজ্ব হারেজ আলী মহলদারের আত্মার মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠান আলকাস্থ বাসভবন চত্বরে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওঃ সেকেন্দার আলী ওমুন্সী আঃ সামাদের পরিচালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডিন মোঃ রবিউল ইসলাম বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, শেখ রওশন আলী, আবু তাহের রিপন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি ফিরোজ জমাদ্দার, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সহ-সভাপতি রবিন বসু, এস কে মিজানুর রহমান, রবিউল ইসলাম মোল্যা, সাংবাদিক তাপস কুমার বিশ্বাস, শেখ মনিরুজ্জামান, শামসুল আলম খোকন, মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ শওকত হোসেন, ইকবাল হোসেন শেখ, প্রভাষক হাবিবুর রহমান, আঃ আলিম মোল্যা, আঃ রহিম মোল্যা, আবুল কাশেম মোড়ল, ডাঃ শফি উদ্দিন মোল্যা, নুরুজ্জামান সরদার, আবুল হোসেন মোড়ল, ইউপি সদস্য আঃ রহমান সরদার, জুলফিকার আলী মোড়ল, হাসান ফকির, শিক্ষক আকিব হাসান, মাকিদ সরদার, সোহাগ সরদার, জসিম ফারাজি প্রমুখ।
সাতক্ষীরার শ্যামনগরে জেলে বাওয়ালীদের পাস-পারমিটের দাবীতে মানববন্ধন ও জেলে সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনে কাকড়া আহরনের ভরা মৌসুমে জেলে বাওয়ালীদের পাশ-পারমিট বন্ধ না রেখে তা চালুর দাবীতে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে মানববন্ধন ও জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জেলে বাওয়ালীদের ব্যানারে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বুড়িগোয়ালিনী দাতিনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে উক্ত মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় জেলে বাওয়ালী ছবেদ আলী গাজীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, আবিয়ারগাজী, শেফালীবিবি, নজরুল গাজী প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন উপকুলীয় মানুষ করোনা পরিস্থিতির সাথে সাথে সুপার সাইকোন আম্পানে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এর সাথে কাকড়া আহরনের ভরা মৌসুমে জেলেদের পাশ-পারমিট বন্ধ করায় তাদের দূর্দশা আরো চরমে পৌছেছে । ফলে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ার কারণে তাদের সাথে তাদের পরিবারগুলোও পড়েছে খাদ্যাভাবে। বক্তারা এ সময়, অনতিবিলম্বে জেলেদের কাকড়াআহরণ মৌসুমে পাস পারমিট চালুর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
রূপসায় মাটির নমুনা সংগ্র্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিন ব্যাপী স্থানীয় চাঁদপুর কলেজ মিলনায়তনে এর আয়োাজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গোপালগঞ্জ- খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয় । প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ- খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ্বাস । প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ – কৃষাণী অংশ গ্রহণ করে । তাদের মাটির নমুনা সংগ্র্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয় । সভায় বক্তারা বলেন, ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি , অপরিকল্পিত ব্যবহারের কারণে মাটির উর্বরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন ও উৎপাদন আশানুরূপ হচ্ছে না। এমতাবস্তায় প্রয়োজন মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা। এজন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙ্কিত ফলন বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে। অধিক ফসল উৎপাদনের জন্য বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে । তবে কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরি করে বিক্রি করছে। এতে মাটির গুনাগুন নষ্ট হচ্ছে । কৃষকরা একটু সর্তক হলেই আসল সার ও ভেজাল সারের পার্থক্য বুঝতে পারবেন । কর্মশালায় মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি , সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করার পর তা সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান হয় । প্রশিক্ষক ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আমরেন্দ্র বিশ্বাস ও বৈজ্ঞানিক কর্মকর্তা সামসুন নাহার রতœা।
ইন্দুরকানীতে মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা গ্রেপ্তার
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা কবির বেপারি (ভাইগ্না কবির)(৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ৩টায় দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন মাওলানা নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। কবির বেপারি উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং চর হোগলাবুনিয়া গ্রামের হারুন বেপারীর ছেলে। এছাড়া তিনি ইন্দুরকানী উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম সেপাইর আপন ভাগ্নে। কবির এলাকায় ভাইগ্না কবির নামে পরিচিত।
থানা সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন খবর পেয়ে ইন্দুরকানী থানার এস আই মো: শহিদুল ইসলামের নেতৃত্বে বটতলা বাজার সংলগ্ন মাওলানা নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে কবিরকে আটক করে পুলিশ সদস্যরা। এসময় তার দেহে তল্লাশী চালিয়ে সঙ্গে ২০০ গ্রাম গাজাঁ পায় পুলিশ। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এলাকাবাসী জানায়, এর আগে তার এক ছোট ভাই ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়। কবির ও তার ছোট ভাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন যাবত বালিপাড়া ও পাশর্^বর্তি হোগলাবুনিয়া এলাকায় মাদক বেচাকেনা করে আসছে।
ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কবির নামে এক মাদক বিক্রেতাকে ২০০ গ্রাম গাজাঁ সহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করা হবে।
ইন্দুরকানীতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার চরনি পত্তাশী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মধু সুদন হালদারের বাড়ি থেকে তার স্ত্রী গোলাপি রানী হালদারের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মধু সুদন হালদার জানান, সোমবার বিকালে তিনি পাশের গ্রামের হাটে গিয়ে ছিলেন। এসময় স্ত্রী বাড়িতে একাই ছিলেন। হাট থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দ্বিতীয় তলায় গোলাপি রানীর বিবস্ত্র মরদেহ দেখতে পায়। এসময় তার মাথা, গলা ও মুখে আঘাতের চিহ্নও দেখতে পান তিনি। এছাড়া গোলাপি রানীর গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্নের চেইন ও কান বালা তার সাথে পাওয়া যায় না। ঘরের একটি ড্রয়ার ও সুটকেস ভাঙ্গা পাওয়া যায়। মধু সুদন দাবী করেন তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। মধু সুদনের এক ছেলে মানিক হালদার আমেরিকার নাগরিক। এছাড়া দুই মেয়ে রয়েছে। তারা শ^শুর বাড়িতে থাকেন।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, আমরা রাতেই খবর পেয়ে গোলাপি রানীর মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করেছি। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়েই আমরা ব্যবস্থা গ্রহণ করব।
সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে ভূমিহীন মহিলা সমিতির মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
জেলায় কোভিড-১৯ পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা ভূমিহীন মহিলা সমিতি। সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্তরে অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন মহিলা সমিতির সভানেত্রী শাহিদা আক্তার ময়না। পৌর ৯নং ওয়ার্ড ভূমিহীন সমিতির মহিলা মহিলা সমিতির আহবায়ক ময়না খাতুন (পুতুল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, মনিরা খাতুন, বিলকিস খাতুন, জান্নাতুল প্রমূখ। এ সময় নমেছা, লাকি, লায়লা, পলি, মমতাজ, জিন্নাত প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জেলার বাইরে ৩ থেকে সাড়ে ৩ লক্ষ মানুষ পেটে তাগিদে কাজ করেন। তাদের মধ্যেও অধিকাংশ মানুষের শিক্ষার হার অতি নগন্য। তারা করোনা সংক্রমিত এলাকার লকডাউন উপেক্ষা করে জেলায় প্রবেশ এখনও চলমান রেখেছে। দিনের পর দিন জেলায় বহুগুণে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা; তা নিয়ে সকল উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করলেও করোনার ভয়াবহ পরিস্থিতিতে পরীক্ষাগার স্থাপনের কোনো উদ্যোগ গ্রহণ করেননি স্বাস্থ্যবিভাগের কোনো কর্মকর্তারা। এমনকি পরীক্ষার দীর্ঘসূত্রিতার জন্য করোনা রিপোর্ট আসতে দেরি হলেও করোনা উপস্বর্গে আক্রান্ত ব্যক্তিরা দেদারছে জেলার মোড়ে মোড়ে, চায়ের দোকান, হাটবাজার, রাস্তাঘাটা ও বিভিন্ন জনসমাগম এলাকায় ঘুরাঘুরি করছে। তাদেরকে ঘরে রাখতে জেলার করোনার প্রতিরোধ কমিটির প্রতিনিধিদের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বক্তারা আরও বলেন, করোনার সংক্রমণ থেকে জেলার মানুষকে প্রাণে বাঁচাতে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরী। আমরা অনতিবিলম্বে করোনা রোগীদের শনাক্তের জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ১০০শ’ শয্যা হাসপাতালেই পিসিআর ল্যাব স্থাপন করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
ঝিনাইদহে কৃষক বাজার’র উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহে উদ্বোধন করা হয়েছে কৃষক বাজার। মঙ্গলবার সকালে শহরের নতুন হাটখোলায় ফিতা কেটে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কৃপাংশ শেখর বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান, ফিল্ড অফিসার মনোরঞ্জন চন্দ রায়, স্থানীয় ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন, শাহাদত হোসেন, আব্দুল গফুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে প্রতি সোম ও মঙ্গলবার সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত এ বাজার চলবে। কৃষকের উৎপাদিত বিষমুক্ত সবজি এ বাজারে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রয় করা হবে বলে জানান আয়োজকরা।
তেরখাদা সরফরাজ কাব হতে তেরখাদা সেনেরবাজার প্রধান সড়ক পর্যন্ত খালে পানি জমে জনদূর্ভোগ
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার তেরখাদা দক্ষিনপাড়া শহীদ সরফরাজ কøাব হতে তেরখাদা হতে খুলনাগামী প্রধান পর্যন্ত খালে বৃষ্টির পানি জমে খালের দুপাড়ে বসবাসরত জনগন ভোগান্তির শিকার হচ্ছে। অতি বৃষ্টির কারনে ইটের সোলিং এর উপর দিয়ে পানি বসতবাড়ির আঙ্গিনায় প্রবেশ করেছে। জলবদ্ধতা বর্তমানে ময়লা আবর্জনা পচে বিকট দূর্গন্ধের সৃষ্টি হয়েছে যা করোনা সংক্রমন কালে কলেরা, টাইফয়েড, আমশায় সহ মশার উপদ্রপ বেড়ে যাহার কারনে ডেঙ্গু জরের প্রাদুভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। সরকারী খালের দুপাশ দিয়ে জনগন বসবাস করায় খালের জায়গা সংকুচিত হওয়া সহ সম্প্রতি খালের মোহনায় বালি ভরাট করে কবস্থান তেরী অপরদিকে প্রধান সড়কের পাশে তেরখাদা মডেল বাস স্টান্ড নির্মানের ফলে দুপাশে পানি চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় অতি বৃষ্টির পানি খালে জমাট হয়ে এ দুরাবস্তার সৃষ্টি হয়েছে। এবিষয় ভুক্তভোগী জনগন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার নিকট মৌখিক ভাবে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ প্রতিবেদকে জানান স্থানীয় এমপির নির্দেশনায় প্রকল্প বরাদ্দের মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা করা যেতে পারে যা কিছুটা সময়ের ব্যাপার। তিনি আরো জানান যারা সরকারী খালের জায়গা দখল করে স্থাপনা তৈরী করে জলবদ্ধতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। তবে স্থানীয়জনগন যদি স্ব-উদ্যোগে পাইপ লাইনের মাধ্যমে পানি নিষ্কাশন করতে চাইলে উপজেলা প্রোকৌশলীকে নিয়ে পাইপ লাইনের ব্যবস্থা করা যেতে পারে। ভুক্তভোগীদের দাবী যাতে উক্ত খাল থেকে দূর্গন্ধযুক্ত পানি অপসারনের জন্য উর্দ্ধতন আশু হস্থক্ষেপ কামনা করছেন।
তেরখাদায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলা সার্বিক আইন শৃংখলা কমিটির সভা গতকাল সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় করোনার সামাজিক দুরত্ব বজায় রেখে আগামী ইদুল আযহার নামাজ স্ব স্ব মসজিদে এবং বারাসাতের দাঙ্গা প্রবনতা নিরসনে মানুষ কোপানো ঝুপি মুক্ত বারাসাত গড়া, চুরি, ডাকাতী , মদ, গজা, জঙ্গি ও আইএস সহ আইন শৃংখলা বিষয়ে সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড জিরো টলারেন্সে আনার আশ্বাস প্রদান করেন সভার সভাপতি। এসভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে খুলনা ৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদী বলেন প্রধান মন্ত্রীর নির্দেশনা আগামী ঈদ উপলক্ষে সকল প্রকার দূর্নীতির উর্দ্ধে থেকে দুস্থ অসহায় ভিজিডি ও ভিজিএফ বয়স্ক বিধবা ভাতা সহ সকল প্রকার সেবা নিশ্চিত করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যানদ্বয় শারাফাৎ হোসেন মুক্তি ও নাজমা আইয়ুব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজলো আওয়ামীলীগের সভাপতি এফ, এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক কে, এম, আলমগীর হোসেন, সহ সকল ইউপির চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা বদরুল আলম বাদশা, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, অববিন্দ প্রসাদ সাহা, উপজেলা প্রেসকাব সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, ও মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগন।
তেরখাদায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ৮ লক্ষ টাকার চেক বিতরন
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স আলামিন বীমা প্রকল্প তেরখাদা সার্ভিস সেলের আয়োজনে মেয়াদপূর্তি ৮ লক্ষ টাকার বীমা দাবীর চেক বিভিন্ন গ্রহকের মাঝে দুইদিন যাবৎ হস্থান্তর করেন। উক্ত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন স্পটে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাব সভাপতি নুর মোহাম্মদ সিফাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ইনচার্জ এইচ, এম পারভেজ, তেরখাদা সার্ভিস সেল প্রধান মোল্যা সেলিম আহমেদ, এডিশনাল পিডি আব্দুল আজিজ, হাফেজ আনোয়ারুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
খুলনা সোসাইটির ঈদসামগ্রী বিতরণ শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা সোসাইটির উদ্যোগে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় বিতরণের উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার শিববাড়ি মোড়ে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সংগঠনের সদস্যরা ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে সেমাই, চিনি, দুধ, কিশমিশ, বাদাম, তেল চাল, ডাল, পেয়াজ ও আলুসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। প্রজেক্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জি. সাব্বির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদসামগ্রী বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট বিভাগের আইনজীবী ও নারী নেত্রী এ্যাড. সেলিনা আক্তার পিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরটিস হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ড ডা: দেবাশিষ সরকার ও নৌ পরিবহন মালিক গ্রুপের পরিচালক মো: ইলিয়াস হোসেন লাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা সোসাইটির উপদেষ্টা ড. সৈয়দ হাফিজুর রহমান, মো: আবু তৈয়ব মুন্সী, আজিজুল হাসান দুলু, চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, কো-চেয়ারম্যান আজগার বিশ্বাস তারা, মো: আব্দুস সালাম শিমুল, আতাউর রহমান শিকদার রাজু, যুগ্ম মহাসচিব এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মেহেজাবিন মুবিনা হেমা, মো: ওয়াহিদ জামান, সাইফুর রহমান সুজন, ইঞ্জি. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সারিকা জামান রুনা, জি এম শহিদুল ইসলাম, কাজী আইনুল মুন, মেহেজাবিন খান, এস এম বদরুল আলম রয়েল, ডা. মেহেদী হাসান, আব্দুল জলিল সাগর, মো: জয়নাল ফরাজী, গোপাল কর্মকার, অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, শিউলী বিশ্বাস, মো: মাসুদ রানা, শাখাওয়াত হোসেন সপন, ইঞ্জি: আরিফুল ইসলাম, ডা: মো: নজরুল ইসলাম, আল-আমিন শিশির, মো: তারেক হাসান, ইয়াফেস ইসতিহাদ দীপ, ড. মো: শাফায়েত হোসেন, সুবর্না রহমান খান, মো: নাজমুল হোসেন প্রমুখ।
ফকিরহাটে বিট-পুলিশিং কার্যালয়ের উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় বিট-পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মংগলবার ২৮জুলাই সকাল দশটায় উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ। ‘বিট-পুলিশিং’ এ দায়িত্ব প্রাপ্ত বালিয়াডাংগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই টিপু সুলতান ও এ এস আই রাজু আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। অপরাধজনিত সমস্যা ও তার সমাধানে পরিচালিত বিট-পুলিশিং কার্যালয় উদ্বোধনের এ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট ইউপি সচিব, ইউপি সদস্যগন, তথ্যসেবায় কর্মরত কর্মীবৃন্দ,গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেনীপেশার সুবিধাভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এস আই টিপু সুলতান বলেন, অত্র এলাকায় পুলিশের সেবা সাধারণ জনতার দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে পিলজংগ ইউনিয়ন পরিষদে এই বিট-পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর পিপলস্ ৫তলা কলোনীর হারুন অর রশিদ মোল্লার ছেলে মো. ইমন মোল্লা (২২), সোনাডাঙ্গা গোবরচাকা নবিনগরের সাথী বেগমের বাড়ীর ভাড়াটিয়া মৃত. হায়দার আলী শেখের ছেলে মো. রকি শেখ (৩৯), ২৬১/২, শের-এ বাংলা রোডস্থ নির্জন আবাসিক এলাকার গেইটের বিপরীতের বাসিন্দা মৃত. শেখ আব্দুর রাজ্জাকের ছেলে মো. তৌফিকুল ইসলাম (৪০) ও রূপসা থানার বাঁধাল গ্রামের নাসির সরদারের ছেলে ইব্রাহিম সরদার (২১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৫০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাদিলকি গ্রামে অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের বাদিলকি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে মো. সবুজ (২০)।
র্যাব-৬ জানায়, সোমবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাদিলকি গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় কাজির পুকুর নামক এলাকা থেকে ২০৫ পিস ইয়াবাসহ সবুজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।









































