বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে অভিনব কায়দায় পাচারের সময় টায়ারের মধ্যে মিলল ৪০০ বোতল ফেনসিডিল। সোমবার রাত সাড়ে ৯ টার সময় বিজিবি বেনাপোল পোর্ট খানার ছোট আঁচড়া মন্দির এর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করে। তবে কোন চোরাচালানি মাদক ব্যবসায়িকে আটক করতে পারেনি।
বেনাপোল ক্যাম্পের সুবেদার লাল মিয়া বলেন গোপন সংবাদের মাধ্যেমে বেনাপোলের ছোট আঁচড়া মান্দির এলাকায় অভিযান চালিয়ে একটি বাসের টায়ার উদ্ধার করা হয়। এসময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে টায়ারটি ক্যাম্পে এনে সাংবাদিকদের উপস্থিতিতে খুলে ৪০০ বোতল ফেনসডিল পাওয়া যায়। ফেনসিডিলের চালানটি ভারত থেকে চোরাকারবারিরা নিয়ে এসেছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, সীমান্তে কড়া প্রহরা থাকা সত্বেও কি ভাবে প্রতিদিন ফেনসিডিল ও গাঁজার চালান দেশে প্রবেশ করছে। ভারত থেকে ঢোকার প্রবেশ মুখ থেকে ফেনসিডিল এর কোন চালান উদ্ধার হচ্ছে না। অথচ দুই একটি গাজা ও ফেনসিডিল এর চালান সীমান্ত পার হয়ে কয়েক কিলোমিটার দুরে এলে ধরা পড়ে কিন্তু ভারতের ঘাট পার হওয়ার সময় কোন মাদকের চালান আটক হয়না।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক এক ব্যক্তি বলেন, সীমান্তে যারা পাহারা দেয় তাদের সাথে চোরাচালানিরা চুক্তির মাধ্যেমে এসব মাদকের চালান প্রবেশ করায়। তিনি দাবি করে বলেন প্রতিপিচ ফেনসিডিল এর জন্য সীমান্তের ঘাট মালিকদের ৪০ টাকা হারে ডিউটি দিতে হয়।
৪৯ বিজিবি অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা বলেন উদ্ধার হওয়া ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে এনে নষ্ট করে দেওয়া হবে।









































