Home আঞ্চলিক নড়াইল পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নড়াইল পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

33


নড়াইল প্রতিনিধি।।

নড়াইল পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা লালু সরদারের (৩৬) নামে ৫০ লাখ টাকার মামলা করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-সহকারী পরিচালক সাদিয়া সুলতানা ১৬ মে দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক বরাবর মামলার এজাহার দায়ের করেন।


মামলা এজাহারে বলা হয়, নড়াইল পৌরসভার মেয়র,প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য মিলে ৫০ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ পায় দুদক। ২০২১ সালের ২ ডিসেম্বর দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযোগের সত্যতা প্রমান পেয়ে তা প্রকাশ্যে অনুসন্ধানের সুপারিশ করেন। অভিযোগের প্রেক্ষিতে নড়াইল পৌরসভার তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা মো.লালু সরদার এ বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে মো.লালু সরদার এর বিরুদ্ধে বিভিন্ন অবৈধ পন্থায় অর্থ উপার্যন করে নিজ ও তার স্ত্রীর দখলে রাখার প্রাথমিক প্রমান পায় দুদক।

দুদক প্রেরিত নোটিশে লালু সরদার তার নামে পৌরসভার আলাদাতপুরে ৫ লাখ টাকার ২.৫ শতাংশ জমি আছে বলে দাবী করেন। এছাড়া বিভিন্ন ব্যাংকের হিসাবে মোট ৬ লাখ টাকার হিসাব বিবরনী দাখিল করেন।

দুদকের অনুসন্ধানে লালু সরদার নিজ নামে পৌর এলাকায় ৫ শতক জমি ক্রয় করেছেন,যার মূল্য ৩৮ লাখ ৪ হাজার টাকা। এছাড়া মো.লালু সরদারের সম্পদের হিসাবের বাইরে ফাস্ট সিকিউরিটি, জনতা এবং এন আর বিসি ব্যাংকে ৯ লাখ ৯০ টাকার টাকার হিসাব পেয়েছে। দুদকের হিসেবে মো. লালু সরদার মোট ৪৭ লাখ ৪ হাজার ৯০ টাকা অবৈধভাবে আয় করেছেন।

মো. লালু সরদার ২০১২ সালের ২ জানুয়ারি নড়াইল পৌরসভায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০২১ সালে তিনি পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করেন।বর্তমানে খুলনার পাইকগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি নড়াইলের চরকরফা গ্রামের মো.নওশের সরদার এর ছেলে।

দুদকে মামলা বিষয়ে পাইকগাছা পৌরসভায় কর্মরত নির্বাহী কর্মকর্তা মো.লালু সরদার বলেন,আমার কাছে দুদক সম্পদের বিবরনী চেয়েছিলো আরো ৮/৯ মাস আগে। আমি সেটা যথানিয়মে দুদকে প্রেরণ করেছি। এরপর কি হয়েছে তা জানিনা। নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন, দুদক তাদের মতো করে অনুসন্ধান করছে, সম্পদের বিবরণীর কোন পড়মিল পেয়ে থাকলে এ ব্যাপারে দুদক আইগত ব্যবস্থা নেবে। সে দোষী প্রমানিত হলে শাস্তি পাবে।

দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোর এর উপ-পরিচালক মো.আল আমিন বলেন, দুদকের তদন্ত সাপেক্ষে তার (মো. লালু সরদার) এর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা হয়েছে। দুদুকের আইন অনুযায়ী এই মামলা চলবে।