নিজস্ব প্রতিনিধি।।
বিদেশি প্রভুদের পদলেহন করে ক্ষমতাসীন সরকার দেশের মানুষের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। শুক্রবার (১৭ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, এর সরকার রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরুপে দখল করে নিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। তাই এ সরকারের অন্যায়ের বিরুদ্ধে নেতাকর্মীদের বিদ্রোহ করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।











































