Home আঞ্চলিক খুবিতে ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’শীর্ষক জাতীয় সম্মেলন আগামীকাল

খুবিতে ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’শীর্ষক জাতীয় সম্মেলন আগামীকাল

9

খবর বিজ্ঞপ্তি।।


খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’ শীর্ষক জাতীয় সম্মেলন আগামীকাল ১৮ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। সকাল ৮.৩০ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মেলনের চিফ প্যাট্রন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মেলনের প্যাট্রন ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। সভাপতিত্ব করবেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।