Home খেলাধুলা ৮ উইকেট নিয়ে রাজার রেকর্ড

৮ উইকেট নিয়ে রাজার রেকর্ড

17


স্পোর্টস ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগে ৮ উইকেট শিকার করে নতুন রেকর্ড গড়েছেন রেজাউর রহমান রাজা। আজ সোমবার ফতুল্লায় মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও তামিম ইকবালদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

এদিন আগে ব্যাট করে ৫০ ওভারে ২৭০ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের হয়ে ৯৫ বলে ৯টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৮৫ রান করেন জাকির হাসান। ৯৪ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৮ রান করেন মুশফিকুর রহিম।

টার্গেট তাড়া করতে নেমে রেজাউর রহমান রাজার গতির মুখে পড়ে ২১.৩ ওভারে ৭১ রানেই অলআউট হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রেজাউর রহমান ৬.৩ ওভারে ২৩ রানে ৮ উইকেট শিকার করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রেজাউর।