Home আঞ্চলিক আত্মসমর্পনকৃত জলদস্যুদের র‌্যাবের ঈদ উপহার প্রদান

আত্মসমর্পনকৃত জলদস্যুদের র‌্যাবের ঈদ উপহার প্রদান

15

স্টাফ রিপোর্টার

আত্মসমর্পণকারী জলদস্যুদেরকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপহার প্রদান করা হয়েছে। গতকাল রবিবার নগরীর রূপসা ব্রীজ সংলগ্ন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে র‌্যাব এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ আত্মসমর্পনকৃত জলদস্যুদের কাছে এই সকল উপহার সামগ্রী ও নগদ টাকা হস্তান্তর করেন।

অধিনায়ক আত্মসমর্পনকৃত জলদস্যুদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। এখন শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ-হত্যা এখন তিরোহিত। অপরদিকে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

অধিনায়ক আত্মসমর্পনকৃত জলদস্যুদের সাথে কুশলাদী ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি কয়েকজন আত্মসমর্পনকারীর উত্থাপিত ব্যক্তিগত সমস্যার কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং তৎক্ষনিক সমাধান এর নির্দেশ প্রদান করেন।