স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২২৫ গ্রাম গাঁজা, ১৫বোতল ফেন্সিডিল ও ১২ পিস ইয়াবাসহ ৭মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর গোবরচাকা মধ্যপাড়ার নুরুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া মৃত. রুস্তম আলী হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫), খালিশপুর ১১৩, খানকা মসজিদের পাশে এনামুলের বাড়ির ভাড়াটিয়া মো. দবির শেখের ছেলে মো. সোহেল শেখ (২৫), মহেশ্বরপাশা দিঘীর পশ্চিম পাড় এলাকার মো. হাসু ব্যাপারীর ছেলে মো. মাসুম ব্যাপারী (২০), বিকে রায় রোডস্থ জনতা ব্যাংকের গলি শেখপাড়া ঝুমুরের বাড়ির ভাড়াটিয়া আমির চাঁন কাজীর ছেলে আরিফ কাজী (১৯) ও মো. বাচ্চু খানের ছেলে মো. মিলন খান (৩৬), হাজী ইসমাইল ক্রস রোডস্থ শেখপাড়া বাজার রকি এন্টারপ্রাইজ এর পাশের বাসিন্দা মো. হালিম শেখের ছেলে মো. হাফিজ শেখ (২৩) ও ৮/১৩, নাজিরঘাট মেইন রোডের আলী আজগর শেখ এর বাড়ির ভাড়াটিয়া মো. জাকির হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (২৩)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২২৫ গ্রাম গাঁজা, ১৫বোতল ফেন্সিডিল ও ১২ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।










































