Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশাপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশাপাশের সব খবরা খবর

35
মৃৎশিল্পের চাকা ঘুরছে নানা সংকটে

সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লতিফ ফিলিং স্টেশনের অবৈধ গ্যাস ও জ্বালানী তেলের রমরমা ব্যবসা

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি,খুলনা।।

খুলনার ডুমুরিয়ায় মেসার্স এ. লতিফ ফিলিং স্টেশনে চলছে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এলপিজি গ্যাস ও পেট্রোল সহ জ্বালানী তেলের রমরমা ব্যবসা।

গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম বলেন,চলতি অর্থবছর সহ তিন বছরের ট্রেডলাইসেন্স নবায়ন করেনী এ.লতিফ ফিলিং স্টেশনের মালিক , তারা একই সাথে একই ট্রেড লাইসেন্সে দুটি ব্যবসা করেন গ্যাস ও পেট্রোল,ডিজেল, অকটেন এদের আলাদাভাবে ট্রেডলাইসেন্স নবায়নের নিয়ম থাকলেও তারা নিয়ম কে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ব্যবসা করেন অবৈধভাবে। তিনি আরোও বলেন তবে আমি মনে করি তারা সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করছেন,এতে সরকার তার রাজস্ব হারাচ্ছেন।

দায়িত্বশীল সূত্রে জানা যায়,এ.,লতিফ ফিলিং স্টেশনের মালিক উপরমহলের বিশিষ্ট ব্যক্তিদের টেবিল ম্যানেজ করে তারা এমনি বহুব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং ফিলিং স্টেশনের মালিক লতিফ জমাদ্দারের মেয়ে শারমীনা পারভিন রুমা স্থানীয় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদটি সুকৌশলে বাগিয়ে নিয়ে এই ক্ষমতা ব্যবহার করে এসকল ব্যবসা পরিচালনায় সহযোগিতা করেন। ট্রেড লাইসেন্স নবায়ন না করে তারা প্রতিবছর নবায়নের জাল কপি পূর্বালী ব্যাংকে জমা দিয়ে লোন সংক্রান্ত বিষয়টি সমন্বয় করেন।এভাবে নানাবিধ অনিয়মের জালে বেষ্টিত এ.লতিফ ফিলিং স্টেশন এবং ফলে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব।

এ.লতিফ ফিলিং স্টেশনে প্রকাশ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খালি সিলিন্ডারে পাম্পের গ্যাস ভরা হচ্ছে। নামি-দামি ব্রান্ডের এলপিজির খালি সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরা বা ক্রস ফিলিং করায় বড় দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
স্থানীয়ভাবে ফিলিং স্টেশন থেকে এভাবে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ভরায় সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে।
এছাড়া গ্যাসে গাদ (পানি) থাকায় গ্রাহক সঠিক পরিমাণে গ্যাস না পাওয়া, নামি-দামি ব্রান্ডের খালি সিলিন্ডারে গ্যাস ভরে তারা দেদারসে চালিয়ে যাচ্ছে এ ব্যবসা। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে ডুমুরিয়া উপজেলায় মেসার্স এ. লতিফ ফিলিং স্টেশন। পাশেই ডুমুরিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,ডুমুরিয়া পুলিশ স্টেশন এবং উপজেলার প্রশাসনিক দপ্তর। এই ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল ও অকটেনের পাশাপাশি গাড়িতে গ্যাস ভরা হয়। গ্যাস ভরার পাম্পটি সামনে থেকে দেখা গেলেও বিকেলে দুটি ড্রাম ট্রাকে রেখে সেটি লোকচক্ষুর আড়াল করা হয় এবং পেছনে পিকআপ বা ভ্যানে করে আনা খালি সিলিন্ডারে গ্যাস ভরা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ফিলিং স্টেশনের পাশে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থাকায় শত শত শিক্ষার্থীরা জীবনের নিরাপত্তায় ভুগছেন,পাশেই রয়েছে কৃষিপণ্য বেঁচাকেনার খুচরা পাইকারী আড়ৎ সেখানেও হাজার হাজার মানুষ প্রতিদিন তাদের কৃষিপণ্য বেঁচাবিক্রি করতে আসেন এভাবে গ্যাস ফিলিং করায় প্রতিনিয়ত জীবনের নিরাপত্তায় ভুগছেন সাধারণ মানুষ।

স্থানীয় অধিকাংশ জনসাধারণ বলছে, এভাবে পাম্প থেকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে পুরলে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।খালি সিলিন্ডারে গ্যাস ভরার বিষয়টি স্বীকার করে ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলেন, বাজারে বসুন্ধরা কোম্পানির গ্যাসের সিলিন্ডারের সংকট রয়েছে। তাই মানুষের উপকারের জন্য এই ক্রস ফিলিং করছেন।এখানে পাইপের মাধ্যমে শত শত খালি সিলিন্ডারে গ্যাস ভরা হয়। দেশের নামি-দামি প্রায় সব ব্রান্ডের খালি সিলিন্ডার সেখানে আছে।
ডুমুরিয়ার এই ফিলিং স্টেশন হতে এভাবে খালি সিলিন্ডারে গ্যাস ভরে সেই সিলিন্ডার খুলনা, সাতক্ষীরা, যশোর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এতে অসাধু ব্যবসায়ীদের প্রতি সিলিন্ডারে মুনাফা হয় শত শত টাকা।

মেসার্স এ. লতিফ ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ জমাদ্দার প্রতিবেদকের কাছে খালি সিলিন্ডারে গ্যাস ভরার বিষয়টি স্বীকার করেন।লতিফ জমাদ্দার বলেন,বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনে চাঁদা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে চাঁদা দিতে হয় তাই একটু ভিন্নভাবে ব্যবসা চালিয়ে যেতে হয়।

এ ব্যাপারে জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘ফিলিং স্টেশনের গ্যাস সিলিন্ডারে ভরা অবৈধ। আমাদের কাছে আগে থেকে এমন অভিযোগ আছে। ফিলিং স্টেশনের গ্যাসের সঙ্গে পানি দেয়া হয়। ওজনে কম ও পানি দেওয়ায় গ্রাহক প্রতারিত হচ্ছে।
খুলনা বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক ড. আসাদুল ইসলাম জানান, তিনি পরিদর্শন করে লতিফ ফিলিং স্টেশনে অবৈধ ক্রস ফিলিংয়ের প্রমাণ পেয়েছেন।। একইসঙ্গে লাইসেন্স বাতিল হওয়ার বিধান রয়েছে।তিনি আরও বলেন, এভাবে সিলিন্ডারে গ্যাস ভরা ঝুঁকিপূর্ণ। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ডুমুরিয়া উপজেলার সাধারণ মানুষ ও সচেতনমহল কর্তৃপক্ষের নিকট অচিরেই এই অবৈধ ব্যবসা বন্ধের দাবি জানিয়েছেন।

সেখ জুয়েল এমপি’র সুস্থ্যতা কামনায় সদর থানা আ’লীগের দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ মাগরিব সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও জামাল উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, প্যানেল মেয়র মো. রফিউদ্দিন আহমেদ, এ্যাড. তারিক মাহমুদ তারা, মঈনুল ইসলাম নাসির, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, বাবুল সরদার বাদল, ফয়েজুল ইসলাম টিটো, শেখ এশারুল হক, নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, শাহ মো. জাকিউর রহমান জাকির, মীর বরকত আলী, মো. শফিকুর রহমান, এ্যাড. এনামুল হক, মো. শমসের আলী, মল্লিক নওশের আলী, মামনুন রশীদ, এ্যাড. আহসান হাবিব, আব্দুল হালিম, কামরুল ইসলাম, এ্যাড. আবিদ হোসেন, মো. জাহিদুল খলিফা, কাজী নজরুল ইসলাম, কাউন্সিলর কনিকা সাহা, রোকেয়া রহমান, রেখা খানম, কোহিনুর বেগম, সুপ্তি হাসান, অধ্যাপক শামীম আরা পপি, সোহেল বিশ^াস, মাহমুদুর রহমান রাজেশ, রাহুল শাহরিয়ার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন, মাওলানা রফিকুল ইসলাম ও হাফেজ আব্দুর রহীম খান।

কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে নগরীতে যুবদলের বিক্ষোভ মিছিল আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার (০৬ মে) বিকাল ৫টায় খুলনা মহানগর ও জেলা যুবদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। যুবদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর গতকাল রবিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, খুলনা মহানগর ও জেলা যুবদলের বিক্ষোভ মিছিলটি বিকেল টায় খুলনা জেলা স্টেডিয়াম মোড় থেকে শুরু হয়ে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হবে। এ মিছিলে খুলনা যুবদলের সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের উপস্থিত থাকতে কেন্দ্রীয় নির্দেশক্রমে অনুরোধ করছি।।

খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে সুপেয় খাবার পানি, স্যালাইন ও শরবত বিতরণ
খবর বিজ্ঞপ্তি
তীব্র তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের মাঝে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সুপেয় খাবার পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। রবিবার (৫ মে) বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ঘাট এলাকায় এ সুপেয় খাবার পানি, স্যালাইন ও শরবত বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, এস এম আসাদুজ্জামান নূর, এইচএম কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক সুরজিৎ মন্ডল, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজীব দাস টাল্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, খান জাহিদ হাসান, শেখ হেলাল বাবু, উজ্জ্বল হাওলাদার, হামীম কবির রুবেল, সুমন শেখ, সাইফুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সবুজ, জব্বার শেখ, নিজাম উদ্দীন, মামুন নীরব, হারুন শেখ, ফরহাদ সরদার, বিল্লাল শেখ, দিলীপ দাস, ছাত্রলীগ নেতা শেখ মোঃ রাসেল, নোমান সৈকত, নাজমুল শেখ, সোহেল, ইসরাইল, পলাশ, সোহেল শেখ, জয়নাল, সাইফুল, মোতালেব, জামাল, রফিক, হাসান, বাপ্পি, লাদেম, আলাউদ্দীন, নাজমুল, মনি, রমজান, সুমন শেখ প্রমুখ।

ব্রয়লারের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের নাকাল অবস্থা
স্টাফ রিপোর্টার
বাঙ্গালীদের খাদ্য তালিকায় মাছের পর মাংসের স্থান। বাড়িতে মেহমান আসলে,বিশেষ দিনের আয়োজনে,বিশেষ বিশেষ অনুষ্ঠানে, ছুটির দিনে, কোন পার্টিতে,হোটেল -রেস্টুরেন্টে খাবারের তালিকায় মাটন, বীফ, চিকেন মূখ্য খাবারের তালিকায় স্থান করে নেয়।উৎপাদন থেকে চাহিদা বেশি হওয়া, সম্পূরক খাবারের দাম বৃদ্ধি পাওয়া এবং ব্যবসায়িক সিন্ডিকেটের বেড়াজালে আটকে ব্রয়লার মুরগী, গরুর মাংশ, খাসির মাংশের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

রূপসা বাজার ঘুরে সরেজমিনে দেখা যায়, গরুর মাংস ৭৫০ টাকা / কেজি, খাসির মাংস ১১০০ টাকা / কেজি দামে বিক্রি করছে।যা বিগত বছরগুলো থেকে অনেক বেশি ।এত চড়া দাম নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ চাকরিজীবী মানুষের ক্রয় ক্ষমতার বা সাধ্যের বাইরে চলে গেছে।

এরপর মুরগীর বাজার ঘুরে দেখা যায়,ব্রয়লার মুরগি কেজি ২০০ টাকা। লেয়ার মুরগি কেজি ৩২০ টাকা। সোনালী জাতের মুরগি কেজি ৩৫০ টাকা দামে মুরগী ব্যবসায়ীরা বিক্রি করছে।

এছাড়া বড় সাইজের কবুতর ২০০ টাকা/পিছ , মাঝারি সাইজের কবুতর ১৫০ টাকা/ পিছ , ছোট সাইজের ১২০ টাকা /পিছ বিক্রি করছে।পাতিহাঁস দেড় কেজি ওজনের ৫০০ টাকা /পিস,চিনা হাঁস প্রতি কেজি ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্যারিস মুরগি ৪০০ টাকা কেজি দরে এবং দেশি জাতের ফিট খাওয়ানো মুরগি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

সরকারি বিভিন্ন দপ্তরের ও বিসিক উদ্যোক্তা ট্রেনিং, আর্থিক সহযোগিতা ও ঋণ প্রদানের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তাদের স্বাবলম্বী ও সফলতার শিখরে আরোহনের প্রচেষ্টার ফল জনসাধারণ সঠিকভাবে ভোগ করবে এটাই স্বাভাবিক। কিন্তু উদ্যোক্তাদের থেকে ব্যবসায়ী দালাল চক্রের সিন্ডিকেট খুবই বেশি।ব্যবসায়ী সিন্ডিকেটের মায়াবী বেড়াজালে নিরুপায় সাধারণ ব্যবসায়ী —– অভিযোগ ব্যবসায়ীদের।
দেশে উৎপাদিত হাসঁ-মুরগী,গরু,ছাগল উৎপাদনে প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হলেও বাজারে গিয়ে গরুর মাংশ,খাসির মাংশ,মুরগীর যখন দাম শুনি মনের মধ্যে কষ্ট ও নিজের অসহায়ত্বকে নিজের অভিশাপ বলে মনে হয়। কথাটি বলতে গিয়ে আবেগে চোখ ছলছল করে ওঠে গরুর মাংশ ক্রেতা বয়স্ক জনৈক ব্যক্তির।

ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলাপ করে জানাগেল,উদ্যোক্তা বা উৎপাদিত প্রতিষ্ঠান থেকে মাংশজাত দ্রব্য সাধারণ ভোক্তাপর্যায়ে সহজলভ্য করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বায়িত্বশীলদের সুনজর ও সিন্ডিকেটের বেড়াজাল ভেদ করতে হবে। না পারলে দিনদিন জনসাধারণের ক্রয়সীমার বাইরে চলে যাবে।ফলে নিম্ন আয়ের মানুষের খাদ্য তালিকা থেকে পছন্দের মাংশ হারিয়ে যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার।
বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে গরুর মাংশের চাহিদা সব থেকে বেশী।সকল ধর্মীয় অনুষ্ঠান,পারিবারিক অনুষ্ঠান সহ বেশিরভাগ আয়োজনে গরুর মাংশ থাকে।কিন্তু গরুর মাংশের দাম ৭৫০ টাকা কেজিতে বিক্রি হওয়াতে নিম্নআয়ের মানুষদের শেষ ভরসায় পরিণত হয় ব্রয়লার মুরগির মাংশ।যা বিগত ২ মাস আগেও ১৩০/১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।কিন্তু কিছুদিন যাবৎ ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা থেকে ২৪০ টাকার মধ্যে ওঠানামা করছে।হঠাৎ ১০০ টাকা ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্য ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পায়।

মৃৎশিল্পের চাকা ঘুরছে নানা সংকটে
নড়াইল প্রতিনিধি
দেশে মৃৎশিল্পের ব্যবহার সেই আদিকাল থেকে। দেশের প্রতিটি ঘরেই মাটির তৈরি হাড়ি-পাতিল, কলসি, থালা, বাটি, ফুলের টব, ফুলদানি, পুতুল, খেলনা, মাটির ব্যাংকসহ বিভিন্ন প্রকার সৌখিন সামগ্রীর ব্যবহার হতো।

কুমার পাড়ায় ছিল কর্মব্যস্ততা। চারদিকে কাঁচাপোড়া মাটির গন্ধ ভেসে আসতো। চাহিদা থাকায় গ্রামীণ হাটবাজারেও সয়লাব ছিল মাটির পণ্যের। সে সময় দেশের অর্থনীতিতে শক্ত ভূমিকা রেখেছে এই শিল্প। তবে এখন তা অতীত।

প্রতিনিয়ত অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চিনামাটি, সিলভারসহ নানান ধাতব পদার্থের তৈরি জিনিসপত্রের ব্যবহার বাড়ছে। মৃৎশিল্পের দখল নিচ্ছে তারা। চাহিদার সঙ্গে সঙ্গে কমেছে আয়। কারিগররা তাই পেশা বদলে যুক্ত হচ্ছেন ভিন্ন পেশায়। মৃৎশিল্পের জন্য প্রয়োজনীয় মাটিও এখন সহজলভ্য নয়। আগে বিনামূল্যে পাওয়া গেলেও এখন চড়া মূল্যে কিনতে হয়।

তবে এতসব প্রতিকুলতার মাঝে এখনো মৃৎশিল্পকে টিকিয়ে রেখেছেন নড়াইলের লোহাগড়ার পালেরা।

লোহাগড়া উপজেলার কুন্দশী, কুমারডাঙ্গা, রায়গ্রাম, দিঘলিয়া, পালপাড়াবাতাসীসহ অন্তত ৮-১০ গ্রামে এখনো ঘুরছে কুমারদের চাকা। পাল পরিবারের প্রায় ১০ হাজারের অধিক নারী-পুরুষ যুক্ত আছেন এই পেশায়। প্রায় পাঁচ শতাধিক কারখানায় তৈরি হচ্ছে মাটির নানান পণ্য। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য যাচ্ছে যশোর, মাগুরা, ঝিনাইদহ, খুলনা, বরিশাল, পিরোজপুর, ভোলা, ঝালকাঠিসহ বিভিন্ন প্রান্তে।

লোহাগড়া উপজেলার রায়গ্রাম পালপাড়ার নিরঞ্জন পাল বলেন, আমাদের এখানে আগের চেয়ে মাটির কাজ করা পালের সংখ্যা কমে গেছে। এই কাজ করে আমাদের পেট চলে না। এ কারণে অনেকেই কাজ বাদ দিয়ে দিচ্ছেন। আমরা খুব কষ্টে আছি। সরকার যদি সহজে লোন দিতো তাহলে আমরা ব্যবসাটা বড় করতে পারতাম এবং বেশি বেশি পণ্য উৎপাদন করতে পারতাম।

উপজেলার তাপস পাল ও গোবিন্দ পাল বলেন, আগে আমাদের এখানে ৪৫ থেকে ৫০ ঘর লোক এই কাজ করতো। এখন তা কমে ২০ থেকে ২৫ ঘর লোক এ কাজ করেন। প্রত্যেক এলাকায় এরকম কমে গেছে। দিনে ৫০-৬০ টা হাঁড়ি-পাতিল তৈরি করতে পারলে মজুরি হতো ৪০০ থেকে ৫০০ টাকা। এছাড়া অন্য কাজ করে সংসার চালাতে হয়। বাজারে মেলামাইন, সিরামিক, প্লাস্টিক, স্টিলের জিনিসপত্র আসার কারণে মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমে গেছে। যা আয় হয় তা দিয়ে সংসার চলে না। এজন্য মাটির জিনিসপত্র তৈরি করা পালের সংখ্যাও কমে গেছে। আগে মাটি কেনা লাগতো না। এখন প্রতি ট্রাক মাটি কিনতে ১৫শ থেকে ১৬শ টাকা লাগে।

কালিপদ পাল বলেন, বাপ-ঠাকুরদা এই কাজ করতেন। আমরাও ছোটবেলায় শিখেছি। ৩৫-৪০ বছর ধরে এই কাজ করছি। এখন বয়স হয়ে গেছে আগের মতো কাজ করতে পারি না। তাই এখন অল্প অল্প করে এ কাজ করি। এখন আর আমাদের সন্তানেরা এ কাজ করতে চায় না। তারা অন্য কাজে ঝুঁকছে।

উপজেলার কুন্দশী গ্রামের গোলক পাল ও পরিতোষ পাল জানান, মৃৎশিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ যথা- এঁটেল মাটি, খেজুর গাছ, কলা গাছের জ্বালানী, বিছালী জাতীয় খড় কুটো, লাল মাটি, রং ইত্যাদি জিনিসের দাম অত্যাধিক বেড়েছে। তাছাড়া উন্নতমানের খাঁটি রং পাওয়া মুশকিল। আগে মাটি সংগ্রহ করতে কুমারদের কোনো টাকা লাগতো না। কিন্তু এখন টাকা ছাড়া এঁটেল মাটি সংগ্রহ করা যায় না।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের (বিসিক) নড়াইল জেলায় দায়িত্বরত উপ-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. সোলাইমান হোসেন বলেন, নড়াইলে মৃৎশিল্পের কাজ যারা করে তাদের পণ্য জেলার বাইরেও অবস্থান করে নিয়েছে। তাদের এই পণ্যের আরো প্রসারে বিসিক কাজ করবে। পালদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেবে বিসিক।

নোটিশ ছাড়াই সরকারি দুই ব্যাংকে দুদিনের ছুটি, ভোগান্তিতে গ্রাহক
যশোর অফিস
কোনো পূর্ব নোটিশ ছাড়াই যশোরের ঝিকরগাছায় সরকারি দুটি ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েন ব্যাংক দুটির গ্রাহকরা। ব্যাংক দুটি হলো সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে সব কর্মকর্তা প্রশিক্ষণে আছেন। এজন্য ব্যাংক দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। শুক্র ও শনিবার দুদিন সরকারি ছুটির পরে রবি ও সোমবার ব্যাংক বন্ধ থাকায় টানা চারদিন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা।
রোববার সকালে ব্যাংক দুটিতে গিয়ে দেখা যায়, ব্যাংকের প্রধান ফটক বন্ধ রয়েছে। তবে একটি নোটিশ টাঙানো হয়েছে। অগ্রণী ব্যাংকের সামনে নোটিশে লেখা রয়েছে, ‘আসন্ন উপজেলা নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমে অত্র শাখার কর্মকর্তাদের অংশগ্রহণজনিত কারণে আগামী ০৫/০৫/২০২৪ ও ০৬/০৫/২০২৪ ইং তারিখ রোজ রোববার ও সোমবার অত্র শাখা বন্ধ থাকবে’। সোনালী ব্যাংকের সামনেও এমন নোটিশ টাঙানো হয়েছে। এ অবস্থায় ব্যাংকে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

৮০ বছর বয়সী মণিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার এসেছিলেন টাকা তুলতে। তিনি বলেন, ‘আমার ধানক্ষেতে শ্রমিকরা কাজ করছে। তাদের টাকা দেওয়ার জন্য ব্যাংকে এসেছি। এতদূর থেকে এসে দেখি ব্যাংক দুদিনের জন্য বন্ধ।’
প্রায় ৪০ কিলোমটার দূরের মণিরামপুর উপজেলার কুলটিয়া গ্রাম থেকে টাকা তুলতে এসেছিলেন অমৃত লাল পাড়ে। তিনি বলেন, ‘ব্যাংক আমাদের সঙ্গে অন্যায় করেছে। এতদূর থেকে এসে দেখি ব্যাংক বন্ধ। আমার এখন টাকারও খুব প্রয়োজন। কী করবো বুঝতে পারছি না।’

ঝিকরগাছা হাসপাতাল রোডের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শেখ আনোয়ার হোসেন বলেন, ‘টাকা তুলতে এসে দেখি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে দুদিনের জন্য ব্যাংক বন্ধ। ব্যাংক আগেভাগে আমাদের কিছু জানায়নি।’

সরসকাটি গ্রামের আতিয়ার রহমান বলেন, ‘কারো কোনো জবাবদিহিতা নেই। ব্যাংকের কর্মচারীরা ভোটের ট্রেনিংয়ে গেছে। তাই দুদিনের জন্য ব্যাংক বন্ধ ঘোষণা করেছে।’

এ বিষয়ে ঝিকরগাছা সোনালী ব্যাংকের ম্যানেজার মহসিন আলী বলেন, ‘নির্বাচনের প্রশিক্ষণে ব্যাংকের সব অফিসারকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনওর সঙ্গে কথা বলে স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে।’

অগ্রণী ব্যাংকের ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের ডিউটির কারণে দুদিন ব্যাংক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে ডিউটি শেষে বিকেল ৪টা থেকে একঘণ্টা ব্যাংকিং কার্যক্রম চলবে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, ‘নির্বাচনের ডিউটির প্রশিক্ষণের জন্য আমরা আগেই সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছিলেন, ব্যাংকে দুজন কর্মকর্তা থাকলে তারা ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে পারবেন। সে হিসেবে দুজনকে ৯ ও ১০ মে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ব্যাংক দুটি কেন দুদিন বন্ধ ঘোষণা করলো সেটা আমি বলতে পারবো না।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেন, ‘নির্বাচনের ডিউটি থাকলেও স্বল্প পরিসরে ব্যাংক খোলা থাকার কথা। সোনালী ব্যাংক অলরেডি চালু করা হয়েছে। অগ্রণী ব্যাংকের কথা জানা ছিল না। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা জেলা যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি:
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সহ চলমান সংকট নিরসনে জনসাধারনের সকল দাবী উপেক্ষা করে এবং বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে চলমান রাজনৈতিক আন্দোলন বানচাল করতে আদালত ও পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে প্রহসনের উপজেলা নির্বাচন করতে বিরোধীমতের নেতা কর্মীদের রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় উচ্চ আদালতের জামিন প্রাপ্ত হয়েও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কয়রা উপজেলা যুবদরের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, আমাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু মুছা মুন্না, যুবনেতা আবু সাইদ সহ নেতাকর্মীদের নিম্ন আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। খুলনা সহ দেশ জুড়ে নিম্ন আদালত নেতাকর্মীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামিম কবির সহ যুবদলের নেতৃবৃন্দ।

প্লাস্টিক-পলিথিন উৎপাদন, বিপপন ও ব্যবহার বন্ধের আহবান বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
প্লাস্টিক-পলিথিন, উৎপাদন, বিপনন ও ব্যবহার বন্ধের আহবান জানিয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, সর্বনাশা প্লাস্টিক পলিথিন বর্জ্যের ভাগাড়ে পরিনত হয়েছে সকল নদ নদী খাল বিল জলাশয় তলদেশ। বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় ড্রেন, খালের পানির প্রবাহ। নদী ও খালের পাড় ভরাটে ভুমিকা রাখছে এই নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য। কোথায় ও বাড়ি করার জন্য মাটি খুড়লে ২০বছর পূর্বের অপচনশীল পলিথিন, প্লাস্টিক পাওয়া যায়। এতে করে এক দিকে যেমন মাটির উর্বরতা কমে অন্য দিকে পানি হয় দুষিত। এক পর্যায় এই প্লাস্টিক পলিথিনের কনা বিভিন্ন ভাবে খাদ্যের মাধ্যমে মানুষসহ বিভিন্ন প্রাণির দেহে প্রবেশ করায় তাতে মানুষের ক্যান্সারসহ প্রানঘাতী রোগের সৃষ্টি হচ্ছে।
রবিবার (৫ মে) বিকাল সাড়ে ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় অনুষ্টিত সভায় এসব কথাগ্রলো বলেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও বলেন, পলিথিন নিষিদ্ধ করার পরও এর উৎপাদন, বিপনন, ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বছরে দেশে ৮লাখ ২১ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্যে পরিনত হচ্ছে। এর ৪০% ভাগ পূর্নব্যবহার হলেও ৬০% ছড়িয়ে পড়ছে পরিবেশে। ২০০২ সালে পলিথিনের শপিং ব্যাগ নিষিদ্ধ করা হলেও অনটাইম পলিথিন নিষিদ্ধ না করায়, আইনের ফাঁকের এই সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। পরিবেশ সংরক্ষন আইন অনুযায়ী পলিথিনে তৈরি সব ধরনের শপিং ব্যাগ, আমদানি, উৎপাদন, বাজারজাতকরণ বিপনন ও বিক্রির জন্য প্রদর্শন, মজুদ ও বিতরন নিষিদ্ধ হলেও প্রশাসনের নাকের ডগায় দোকান, বাজার গুলিতে দেদার্সে বিক্রি হচ্ছে পলিথিনের শপিং ব্যাগ, পলিথিনের কারখানা বন্ধ না হয়ে নতুন নতুন কারখানা গড়ে উঠছে। সভায় বক্তরা বলেন, দেশে বর্তমানে দেড় হাজারের বেশি কারখানায় তৈরি হচ্ছে পলিথিন। সারা দেশে প্রতিটি মানুষ বছরে মাথা পিছু ৯ থেকে ১০ কেজি প্লাস্টিক বর্জ্য উৎপন্ন করে। এই প্লাস্টিক ও পলিথিনের শেষ গন্তব্য হয় বিভিন্ন নদী খাল জলাশয়ে। এক গবেষনায় দেখা যায় ৩৬% প্লাস্টিক পুনর্ব্যবহার করা হয়। ৩৯% ল্যান্ডফিলে যায়, অবশিষ্ট ২৫% বিভিন্ন নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে পতিত হয়। উদ্ধেগের বিষয় বঙ্গোপসাগরে মাছের পেটে এবং লবনের মধ্যে এই প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে যা প্রানিকুল ছাড়াও মানব স্বাস্থ্যর জন্য হুমকি স্বরুপ। তাছাড়া কোনো কোনো নদী খাল জলাশয় পাশ্ববর্তি স্থানে প্রতিটন মাটি খুচলে এক থেকে দেড় কেজি পর্যন্ত প্লাস্টিক পাওয়া যায়। এর মধ্যে ১৫/২০ বছরের প্লাস্টিক ও পাওয়া যায়। আবার দেখা যায় কোনো কোনো নদীর ড্রেজিং করতে নদীর তলদেশের ছয় /সাত ফুট নিচে প্লাস্টিক পলিথিন পাওয়া যায়। এ কারনে ড্রেজিং কাজ ও ব্যহত হয়। বিভিন্ন পলিথিন ব্যাগ, বিভিন্ন পণ্যের প্লাষ্টিকের প্যাকেট, প্লাষ্টিকের থালা, গ্লাস, কাপ শতভাগই আমাদের চারিপাশের পরিবেশে ছড়িয়ে পড়ছে। আমাদের প্রায় সকলের বাসা/বাড়ী/অফিসে প্লাস্টিকের পানির জগ, গ্লাস, পানির বোতল, চেয়ার টেবিল, সোকেস, বালতি, ফ্যান, মোটরসাইকেল এমন কি বিভিন্ন গাড়ীর ও বার্থ রুমের ফিটিংসহ মানুষের নিত্যদিনের সংগিতে পরিনত হয়েছে এই প্লাস্টিক পলিথিন। এক বার ব্যবহারযোগ্য এসব প্লাষ্টিকই পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আর দেশে প্রতি বছর ৮৭ হাজার টন একবার ব্যবহৃত পলিথিন উৎপন্ন হয়। অবাক করার বিষয় হলো মুদি দোকান হতে পাঁচটি পন্য কিনলে পাঁচটি পলিথিন ব্যাগ বিনা মুল্যে দিয়ে দেয়। কাচের বোতলে থাকা সকল ধরনের কোমল পানীয় এখন জায়গা করে নিয়েছে প্লাস্টিকের বোতলে। জুস, চিপস, বিস্কুট, মসল্লা, প্রসাধনী সবই প্লাস্টিকের প্যাকেটে। এমন কি চায়ের কাপ ও প্লাস্টিকের। মুদি পন্যে ব্যবহৃত প্লাস্টিক ব্যাগ মাটিতে মিশতে সময় লাগে ২০ বছর। জুসসহ বিভিন্ন কোমল পানীয় বোতল, চায়ের কাপ মাটিতে মিশতে সময় লাগে ৫০ বছর। প্লাস্টিকের বোতল প্রকৃতিতে অবিকৃত থাকে প্রায় ৪৫০ বছর। তাহলে প্রশ্ন উঠে ভয়াবহ পরিবেশের অবস্থা হতে আগামী প্রজন্মকে রক্ষা করা বা যাদের দেখভাল করার দায়িত,¡ তাহলে তারা কি করছে। মাস গেলে বেতন নেয়া, আর লোক দেখানো রুটিন ওয়ার্ক করা। এটা বন্ধ করে পরিবেশ অধিদপ্তরকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। আগামী প্রজন্ম কে রক্ষা করতে আরো কঠিন ব্যবস্থা নিতে হবে। সকল প্লাস্টিক পলিথিনে ব্যবহৃত কাঁচা মাল আমদানি নিষিদ্ধ করতে হবে। পলিথিন প্লাস্টিক কারখানা বন্ধ করতে হবে। বাজারসহ সকল মুদিখানা দোকানে কেউ যাতে প্লাস্টিক পলিথিন বিক্রি করতে না পারে তার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে। জরিমানা ও শাস্তির ব্যবস্থা করতে হবে কোনো গ্রাহক যাতে পলিথিন প্লাস্টিক ব্যবহার না করে তার জন্য সচেতনেতা সৃস্টি করতে হবে। ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সভায় বৃহত্তর আমরা খুলনাবাসীর সকল নেতৃবৃন্দকে পলিথিন প্লাস্টিক বর্জনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেনও এবং উপস্থিত ছিলেন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, আ. মান্নান মুন্নাফ, ইকবাল হোসেন তোকা, শিক্ষক আ. মান্নান, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু.বক্কার, মো. আ,আজমল হোসেন প্রমুখ।


শার্শায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূর নিহত
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় নাভারণ-সাতক্ষীরা সড়কে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রিতা রাণী (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মিলন গোলদার ও তাদের শিশু কন্যা এবং এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
রবিবার (৬ মে) বিকালে সাতক্ষীরা সড়কের জামতলা মবিল ফ্যাক্টোরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতা রাণী সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী।
পুলিশ জানায়, বিকালে বাগআঁচড়া থেকে তিনজন মোটরসাইকেলে করে নাভারণের দিকে যাচ্ছিলেন এমন সময় জামতলা মবিল ফ্যাক্টোরীর সামনে পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন রিতা রাণী। এঘটনায় আহত হন আরও তিনজন।আহতদের উদ্ধার করে স্থানীয় বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নাভারণ হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মফিজুল ইসলাম জানান, জামতলায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।