Home খেলাধুলা মোস্তাফিজের শেষ ম্যাচে ২ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে চেন্নাই

মোস্তাফিজের শেষ ম্যাচে ২ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে চেন্নাই

40


স্পোর্টস ডেস্ক।।

জাতীয় দলের দায়িত্ব সামনে, তাই আইপিএল ছেড়ে দেশে ফিরতে হচ্ছে চেন্নাই সুপার কিংসের মোস্তাফিজুর রহমানকে। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষেই তাই মৌসুমের শেষ ম্যাচটি খেলছেন বাঁহাতি এই পেসার। মোস্তাফিজের বিদায়ী ম্যাচে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারেন।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হতে যাচ্ছে এই ম্যাচ। শেষ ম্যাচ থেকে এই ম্যাচে দুইটি পরিবর্তন এনেছে চেন্নাই। খেলছেন না মাথিশা পাথিরানা ও তুষার দেশপান্ডে। তাদের জায়গায় এসেছেন অভিষেকের অপেক্ষায় থাকা রিচার্ড গ্লেসন ও শার্দূল ঠাকুর।

বল হাতে এখনো পর্যন্ত দারুণ করেছেন মোস্তাফিজ। ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন বাঁহাতি এই পেসার। এর মধ্যে প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৪ উইকেট। দীর্ঘদিন তার দখলেই ছিল আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি নির্দেশক পার্পল ক্যাপ। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার চারে চেন্নাই।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএল খেলছেন মোস্তাফিজুর রহমান। তবে পুরো আসরে তাকে পাচ্ছে না তার দল চেন্নাই সুপার কিংস। প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত এনওসি (অনাপত্তিপত্র) দেওয়া হলেও পরে সেটি একদিন বাড়িয়ে ১ মে করা হয়। এর পরদিনই দেশে ফিরবেন তিনি।

মূলত, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় দেশে ফেরানো হচ্ছে মোস্তফিজকে। যদিও রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই মোস্তাফিজ। তবে শেষ দুই ম্যাচে দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে।

দুই দলের একাদশ

পাঞ্জাব কিংস: জনি বেয়ারস্টো, স্যাম কুরান (অধিনায়ক), রাইলি রোসো, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), আশুতোষ শর্মা, হারপ্রীত ব্রার, হার্শাল প্যাটেল, কাগিসো রাবাদা, রাহুল চাহার ও আরশদীপ সিং।

চেন্নাই সুপার কিংস: অজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), ড্যারিল মিচেল, মঈন আলি, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, দীপক চাহার, রিচার্ড গ্লেসন ও মোস্তাফিজুর রহমান