Home আঞ্চলিক মানুষের অভিযোগ গ্রহনের জন্য ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রম শুরু

মানুষের অভিযোগ গ্রহনের জন্য ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রম শুরু

9

ঝিনাইদহ প্রতিনিধি-

এখন থেকে ক্ষতিগ্রস্থ ও হয়রানীর শিকার হওয়া মানুষগুলোকে থানা পর্যন্ত আসতে হবে না। সেবা পৌছে দিতে পুলিশই এখন মানুষের অভিযোগ শুনে আইনী ব্যবস্থা গ্রহন করবেন। এ জন্য সারা জেলায় ৮৫টি পুলিশিং বিট স্থাপন করা হয়েছে। “মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ শ্লোগান নিয়ে সেই কাঙ্খিত বিট পুলিশ কার্যক্রম শুরু করলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। রোববার সকালে শহরের ব্যপারীপাড়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সারাদেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় পুলিশ বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, জেলার ৬টি উপজেলায় মোট ৮৫টি বিট পুলিশিং কার্যালয় খোলা হবে। পুলিশী সেবা মানুষের দোড় গড়াই পৌঁছে দেবার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। প্রতিটি বিট পুলিশিং অফিসে একজন এস আই, একজন এএসআই ও তিনজন করে কনস্টেবল খাকবে। তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহন করবে। তারপর আইনী ব্যবস্থা নেওয়া হবে। মানুষ দ্রুত পুলিশী সেবা পাবে বলে তিনি আরো জানান।

ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি-

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় হতে সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে মহেশপুর উপজেলায় পুড়াপাড়া বাজারে তদারকি করা হয়। এসময় সজীব মেডিকেলে গিয়ে দেখা যায় মোঃ আলাউদ্দীন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিচ্ছেন এবং দুইটি রুমে রোগী ভর্তি নিচ্ছেন। তিনি ডাক্তার পরিচয়ের স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে পারেননি। তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চেম্বার বন্ধ করা হয়। পাশাপাশি বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে সোহানা কসমেটিকসকে ৭ হাজার টাকা আন্দুলিয়া কসমেটিকসকে ৫ হাজার টাকা এবং উৎসব কসমেটিকসকে ৫ হাজার ঠাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।