Home খেলাধুলা টি টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের পাকিস্তান স্কোয়াড বাছলেন ওয়াকার

টি টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের পাকিস্তান স্কোয়াড বাছলেন ওয়াকার

30


স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা ১৫ জনের স্কোয়াড বাছাই করেছেন। তার এই তালিকায় চোটে আক্রান্ত খেলোয়াড়েরাও আছেন। পাকিস্তানের সাবেক এই কোচের ধারণা বিশ্বকাপের আগে সবাই সেরে ওঠবে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তান-নিউজিল্যান্ড শুরু হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পছন্দের ১৫ খেলোয়াড়ের নাম ঘোষণা করেন।

ওয়াকারের দলে রিজওয়ান, আজম খান ও হারিস রউফও রয়েছেন।

টপ অর্ডারে ওয়াকার রেখেছেন সায়েম আইয়ুব, ফখর জামান এবং উসমান খানকে। শেষের জনকে অধিনায়ক বাবরের ডেপুটি ক্যাপ্টেন হিসেবে বিবেচনায় নিয়েছেন ওয়াকার।

স্পিনেও হেভি লাইন আপ বেছে নিয়েছেন সাবেক এই বোলিং কোচ। শাদাব খান, ইফতিখার আহমেদ ও ইমাদ ওয়াসিমকে ১৫ জনের তালিকায় রেখেছেন তিনি।

পেসার হিসেবে তিনি শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির এবং হারিস রউফকে রেখেছেন। আর তরুণদের মধ্যে আব্বাস আফ্রিদি ও জামান খানকে বিবেচনায় নিয়েছেন তিনি।

ওয়াকারের দৃষ্টিতে পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ একাদশ

বাবর আজম, রিজওয়ান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফখর জামান, সায়েম আইয়ুব, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, ওসামা মীর, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আমির, হারিস রউফ।