Home স্বাস্থ্য কাউনের চাল একটি সুপারফুড

কাউনের চাল একটি সুপারফুড

144


খুলনাঞ্চল রিপোর্ট।।

কাউন বা কাওন( Foxtail millet) একটি দানা জাতীয় শস্য। এর বৈজ্ঞানিক নাম Setaria italica। এটি পোয়াসি পরিবারের সেটারিয়া গণের একটি সপুষ্পক উদ্ভিদ।

কাউনের অন্য নাম কাঙ্গুই বা কাঙ্গু, কোরা, কান্তি, দানা ও শ্যামধাত। ছোট দানা বিশিষ্ট শস্যটি বাংলাদেশে প্রচুর চাষ করা হয়। প্রায় সব ধরনের মাটিতে কাউনের চাষ করা যায়।

তবে পানি দাঁড়ায় না এমন বেলে দোঁআশ মাটিতে এর ফলন ভালো হয়। কাউনের বীজ ছিটিয়ে ও সারিতে বোনা যায়। কাউনের চাল দিয়ে বিস্কুট, পায়েস, বিরিয়ানি, খিচুরি, সাদা ভাত বানিয়ে খাওয়া হয়।

কাউন বাংলাদেশ ও ভারতে প্রচুর পরিমানে চাষ করা হয়ে থাকে। কাউনের চালে অনেক পুষ্টিগুণ উপকারিতা রয়েছে।

পুষ্টিগুণ

কাউনের চালে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। কাউনের চাল এমন একটি শস্য দানা যাতে প্রচুর পরিমানে আমিষ ও খনিজ লবন। প্রতি ১০০গ্রাম কাউনের চালে ৩৭৮ ক্যালোরি প্রোটিন, ৯ গ্রাম পানি, ৭৩ মিলিগ্রাম কার্বোহাইড্রেট, ৪ গ্রাম মিনারেল, ৭৭ মিলিগ্রাম ভিটামিন বি, ৩০০ ক্যালোরি ডায়োটরি ফাইবার, পটাসিয়াম ৬০ গ্রাম। যা আমাদের খাওয়া চালের চেয়ে ২০ শতাংশ বেশি। এজন্যই একে সুপার ফুড বলা হয়ে থাকে।

উপকারিতা

১। যেকোন দানাদার খাদ্য উপাদানের চাইতে কাউনের চালে আঁশ অনেক বেশি থাকে। তাই কাউনের চাউলের যেকোন খাবার বানিয়ে খেলে পাকস্থলী ভালো থাকে।
২। কাউনের চালে পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিংক ও আয়রণ থাকার ফলে নারীদের জন্য বিশেষভাবে উপকারি খাদ্য।
৩। কাউনের চালে থাকা কিছু উপকারী উপাদান আমাদের রক্তে মিশে থাকা এল ডি এল বা খারাপ
কোলেস্টেরলের মাএা কমাতে সাহায্য করে।
৪। কাউনের চালে থাকা পটাশিয়াম আমাদের শরীরে লবনের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে।
৫। কাউনের চালে আঁশ থাকায় এটি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে।
৬। এতে ভিটামিন সি রয়েছে তাই নানা উপকারী খনিজ উপাদান দেহ গঠনে সাহায্য করে।
৭। কাউনে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আঁশ। আঁশযুক্ত খাবার খাওয়ার ফলে পেট অনেক লম্বা সময় পর্যন্ত ভরা থাকে। ফলে ঘনঘন ক্ষুধাভাব দেখা দেয় না। এতে সহজেই ওজন কমানো সম্ভব হয়।