Home আঞ্চলিক খুলনায় বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ মঙ্গলবার

খুলনায় বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ মঙ্গলবার

12
ফাইল ফটো


স্টাফ রিপোর্টার।।
তীব্র তাপদাহ ও ভ্যবসা গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে রাসুলের সুন্নত অনুযায়ী বৃষ্টির জন্য এস্তেসকার নামাজ আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।


ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত আজকের ইস্তেসকার নামাজে খুলনাবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন।