বিশেষ প্রতিনিধি
অভয়নগর উপজেলার ডুমুরতলা ভায়া বেদভিটা সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে কৃষি জমি থেকে পাইপের মাধ্যমে অবৈধভাবে ভূগভস্থ বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার দ্বীপগ্রাম নামে পরিচিত বেদভিটা গ্রামবাসির দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে তাদের একমাত্র যাতায়তের সড়কটি পাকাকরনের কাজ শুরু হয়েছে। সরকারের অগ্রাধিকার ভিক্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ২ কি.মি নির্মাধীন সড়কের বরাদ্দ হয়েছে ২ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৮১৪ টাকা।
যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস সরদার ইন্টারন্যাশনাল এর মালিক হারুণ অর রশিদ শতকরা ১০ ভাগ কমে ওই কাজ করার জন্য চুক্তিপত্রে আবদ্ধ হয়। সড়কের কর্যাদেশ দেওয়া হয় ২৩ জুলাই ২০২৩ থেকে ২৬ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজ টাকার বিনিময়ে যশোরের অপর এক ঠিকাদারি প্রতিষ্ঠান জাহান এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করেন। অভিযোগ উঠেছে জাহান এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন রাস্তার পাশে কৃষি জমি থেকে পাইপের মাধ্যমে ভূগর্ভস্থ কাদা মিশ্রিত বালি উত্তোলন করে রাস্তায় ব্যবহার করছেন। সড়কের পাশে মৃত সিরাজ মোল্যা ও আমিনুর বাঘার কৃষি জমি থেকে ভূগর্ভস্থ বালি পাইপের মাধ্যমে উত্তোলন করে সড়কে দেওয়া হচ্ছে।
এ ব্যপারে জানতে চাইলে ঠিকাদার জাহাঙ্গীর হোসেন বলেন, আমি কোন অবৈধ কাজ করছি না। আমি সরকারের উন্নয়ন কাজ করছি । নিউজ লিখে কাজে বাঁধা সৃষ্টি করবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, এ ব্যাপারে আমাকে কেউ কোন অভিযোগ করেনি। অবৈধভাবে ভূগর্ভস্থ বালি তোলা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











































