স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৭ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ ৬মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর রেলওয়ে পানির ট্যাংকি এলাকার মৃত. ওয়াহেদ ফরাজীর ছেলে মো. খোকন ফরাজী (৫৪), খালিশপুর নয়াবাটি দূর্বার সংঘ কাব রোডের মো. শাহাদাৎ হোসেনের ছেলে মো. আলামিন হোসেন (২৫), খালিশপুর পিপলস্ জুট মিলস্ ৫তলা কলোনীর মৃত. আহাম্মদ উল্লার ছেলে মো. ফাহিম (২০), খালিশপুর হাউজিং এস্টেট পুরাতন কলোনীর মৃত. রবিউল ইসলামের ছেলে মো. রফিকুল ওরফে রাজু (২৪), মহেশ্বরপাশা রানার মাঠে মান্নান সাহেবের বাড়ির পাশের বাসিন্দা আব্দুল কাদের হাওলাদারের ছেলে মো. আল আমিন হাওলাদার (২৫) ও রূপসা থানার আমদাবাদ গ্রামের কবির শেখের ছেলে শাওন শেখ (২০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৭ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে।










































