Home আন্তর্জাতিক মালয়েশিয়া প্রবাসী সেই রায়হান কবীর গ্ৰেফতার

মালয়েশিয়া প্রবাসী সেই রায়হান কবীর গ্ৰেফতার

17


শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া:


সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রায়হান কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে কুয়ালালামপুরের জালান পাহাংয়ের একটি কনডোমোনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্ৰেশনের স্পেশালব্রাঞ্চের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি শুক্রবার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ নিশ্চিত করেছেন।

কয়েক সপ্তাহ আগে, দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট আইনের ১৯৫৯ /৬৩ অনুসারে তদন্তে সহায়তা করার জন্য জেআইএম মোঃ রায়হান কবিরকে সন্ধানের জন্য জনসাধারণের সহায়তার জন্য আবেদন করেছিল পুলিশ। উল্লেখ্য ৩ জুলাই আল জাজিরা মালয়েশিয়ার লকডাউনে লকড আপ শিরোনামের একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিলো। সেখানে মোঃ রায়হান কবির মালয়েশিয়ার সরকারের সমালোচনা করে এবং দাবি করা হয়েছিল যে বিদেশীদের সাথে জড়িত কোভিড -১৯ মামলা পরিচালনার ক্ষেত্রে বৈষম্য ছিল।