Home আন্তর্জাতিক মালয়েশিয়ার পুলিশকে ১ লাখ টাকা ঘুষের জন্য বাংলাদেশি দোষী সাব্যস্ত

মালয়েশিয়ার পুলিশকে ১ লাখ টাকা ঘুষের জন্য বাংলাদেশি দোষী সাব্যস্ত

8


শেখ সেকেন্দার আলী মালয়েশিয়া:


নিষিদ্ধ সিগারেট বিক্রির দায়ে আটক দুই বন্ধুকে মুক্ত করতে এক লক্ষ টাকা ঘুষ দেওয়ার অপরাধে এক বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। শুক্রবার দেশটির শাহ আলমের দায়রা আদালতে ঘুষের কথা স্বীকার করে জবানবন্দি দেয় বাংলাদেশি নাগরিক মোঃ নুর ইসলাম(৩২)। আদালত সূত্রে জানা গেছে, ১৩ মার্চ রাত সাড়ে নয়টার দিকে নিষিদ্ধ সিগারেট বিক্রির দায়ে দুই জনকে গ্রেফতার করে হুলু সেলাংগার পুলিশ (আইপিডি)।

এসময় দুই বন্ধুকে মুক্ত করতে এক জন পুলিশ অফিসারকে মালায় রিংগিত ৫ হাজার ( ১ লাখ টাকা) ঘুষের দিলে বাংলাদেশি মোঃ নুর ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এসময় গ্রেফতারকৃত বাংলাদেশির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০০৯ আইনের ৬৯৪ ধারার ও সেকশন ২৪ এর অধীনে অভিযুক্ত করা হয়েছে। আদালত আগামী ২৪ আগষ্ট পরবর্তি দিন ধার্য করেন।

অভিযুক্ত বাংলাদেশির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড ওথবা ঘুষের (দ্বিগুণ অর্থাৎ ২ লাখ টাকা) জরিমানা হতে পারে। এসময় আদালত বলেন, আগামী ২৪ আগষ্ট একজন দোভাষীকে রাখতে বলেন,যাতে ঐ বাংলাদেশি মামলাটি আরও ভালো ভাবে বুঝতে পারে।