Home আঞ্চলিক ৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

14


স্টাফ রিপোর্ট।।

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা পাঁচ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১০ এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত এই পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।


বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান। তিনি জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। ১৫ এপ্রিল থেকে আবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। উভয় দেশের কর্তৃপক্ষ আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

ভোমরা ইমিগ্রেশনের কর্মকর্তা মাজরিহা হোসাইন বলেন, পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।