Home জাতীয় বাংলাদেশ সীমান্তে ঢুকে দুই যুবককে বিএসএফের গুলি

বাংলাদেশ সীমান্তে ঢুকে দুই যুবককে বিএসএফের গুলি

30

অনলাইন ডেস্ক।।

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বাংলাদেশে ঢুকে দুই যুবককে গুলি করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) বিরুদ্ধে। এতে কেউ গুলিবিদ্ধ না হলেও এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে বিজিবি বিষয়টি জানে না বলে জানিয়েছে।


এ বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, গত মঙ্গলবার দুপুরে চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩নং মেইন পিলার সীমান্তের কাছ ঘেষে জমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই এলাকার এনামুল হক ও ইন্দু মিয়া। হঠাৎ করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালায়। বাংলাদেশে দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোন গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামার ভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিয়ে চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ চ্যানেল 24 কে বলেন, বিএসএফ প্রায়ই বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। ছাগল ঘাস খাইতে গিয়ে ভারতের বর্ডারের কাছে চলে যায়। তখন তারা ছাগল তাড়িয়ে নিয়ে আসতে গেলে বিএসএফের সঙ্গে ওই দুজনের তর্কাতর্কি হয়। এমন সময় বিএসএফ রাবার বুলেট ছুঁড়ে। তবে কারও গায়ে গুলি লাগেনি।

এ বিষয়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমার কাছে এখনও কোন তথ্য নেই। খোঁজখবর নেয়া হচ্ছে। আপনার কাছে এই প্রথম তথ্য পাওয়া গেছে।