Home খেলাধুলা শোয়েব আখতারকে ‘শফতার আফতার’ বলে ভাইরাল শিশু

শোয়েব আখতারকে ‘শফতার আফতার’ বলে ভাইরাল শিশু

40


স্পোর্টস ডেস্ক

ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির পেসার শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটার অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে আছেন।

পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটারের ভূঁয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের জনপ্রিয় শিশু ইউটিউবার মোহাম্মদ শিরাজ।

পাকিস্তানের কনিষ্ঠতম এই টিকটকার একজন উদীয়মান সোশ্যাল মিডিয়া সেনসেশন। বিশ্বব্যাপী তার অনেক ফলোয়ার রয়েছে। ইউটিউবে তার এক মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

সম্প্রতি মোহাম্মদ শিরাজ ক্রিকেটের প্রতি তার অনুরাগ শেয়ার করেছেন, শোয়েব আখতারকে তার প্রিয় ক্রিকেটার হিসেবে উল্লেখ করে সাবেক তারকা ফাস্ট বোলারকে ‘শফতার আফতার’ বলে উল্লেখ করেছেন। তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

ভাইরাল হওয়া সেই ভিডিওটি শোয়েব আখতারেরও নজরে পড়েছে। তিনি সেই ভিডিওটি দেখে ফেসবুকে বার্তায় মোহাম্মদ শিরাজের সঙ্গে ইসলামাবাদে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।