স্পোর্টস ডেস্ক
ভক্তরা প্রায়ই বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে তুলনা করেন। কিন্তু বিরাট কোহলি সম্পর্কে বাবর আজম নিজেই ভিন্ন মত পোষণ করেছেন।
জালমি টিভির সাম্প্রতিক পডকাস্টে বাবর আজম অনেক বিষয়ে কথা বলেছেন। এ সময়, তাকে বিশ্বকাপ চলাকালীন বিরাট কোহলির সঙ্গে তার কথোপকথন সম্পর্কে একটি প্রশ্ন করা হয়েছিল।
বাবর জানিয়েছেন বিশ্বকাপের পর বিরাট কোহলির সঙ্গে কী কথা বলেছেন।
পডকাস্টের সময়, হোস্ট পাকিস্তান অধিনায়ককে জিজ্ঞাসা করেছিলেন, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের পরে, আপনি ১০-১৫ মিনিটের জন্য কোহলির সঙ্গে কথোপকথন করেছিলেন। এই সময়ের মধ্যে দুই বড় খেলোয়াড়ের মধ্যে কী আলোচনা হয়েছে তা অনেকেই জানতে চান।
এর জবাবে বাবর আজম বলেন, দুজনের মধ্যে শুধু ক্রিকেট নিয়েই কথা হয়েছিল।
তিনি আরও বলেছিলেন যে, ‘যখনই আমি কোহলির সঙ্গে দেখা করি, আমি তাকে কিছু না কিছু জিজ্ঞাসা করি।’
বাবর আজম আরও বলেন, ‘বিরাট কোহলির সঙ্গে আমার ভালো আড্ডা হয়েছে, এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি যেগুলো আমি এখানে শেয়ার করতে পারছি না কিন্তু সেটা খুব কাজের ছিল।’











































