স্টাফ রিপোর্টার
বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে কোভিড-১৯ পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বহুমুখী গবেষণা সুবিধার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র অত্যাধুনিক আরটি-পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তাব সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২০৬ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এছাড়া সভায় অনলাইনে থিসিস জমা দান এবং জমাদানকৃত থিসিস মূল্যায়ণে অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বর্তমান করোনাকালীন অনলাইনে শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা অনলাইনেই তাদের থিসিস জমা ও ডিফেন্স দিতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।








































