Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

26

মশিয়ালীতে গুলি করে তিনজনকে হত্যা মামলার ৩আসামি রিমান্ডে

স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকায় গুলি করে তিনজনকে হত্যা মামলার ৩আসামির রিমা- মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন।  

গতকাল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. লুৎফুল হায়দার ৩আসামিকে আদালতে হাজির করে ১০দিনের রিমা-ের আবেদন করেন। আদালত আসামি মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ছেলে মো. জাফরিন শেখ (৩২) এর ৮দিন এবং মো. কুরবান শেখের ছেলে মো. আরমান শেখ (২০) ও মো. মোকছেদ শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ (৩৫) এর ৭দিন করে রিমা- মঞ্জুর করেছে।

১৮জুলাই রাতে গোলাগুলির ঘটনায় নিহত সাইফুলের পিতা  মো. শাহিদুল শেখ বাদী হয়ে মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ৪ছেলে মো. মিল্টন শেখ (৪৫), মো. জাকারিয়া শেখ (৩৭), মো. জাফরিন শেখ (৩২) ও মো. কবির শেখ (৫০) সহ ২২জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১৫/১৬জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন যার নং-১২। মামলার অপর আসামিরা হলেন মশিয়ালী গ্রামের মো. নুরু শেখের ছেলে মো. রাজু শেখ (২৮), মো. ইলিয়াসের ছেলে মো. আশিক (২২), মো. মোকছেদ শেখের ৪ ছেলে মো. জুয়েল শেখ (৪০), মো. আলমগীর শেখ (৩৮), মো. জাহাঙ্গীর শেখ (৩৫) ও মো. মুরাদ শেখ (৩২), আব্দুল জব্বারের ছেলে মো. আরিফ (৩৩), মো. নুর ইসলামের ছেলে মো. হাসান (২০), মো. ফারুকের ছেলে মো. রবিন (২০), মো. ইনছার আলি ছেলে মো. বাবু (২০), মৃত. আক্তার আকুঞ্জির ছেলে মো. রহিম আকুঞ্জি (২২), মৃত. সালাম আকুঞ্জির ছেলে মো. তৌহিদ আকুঞ্জি (২২), মো. বাবুল শেখের ছেলে মো. মিঠু শেখ (৩৩), মৃত আদিল শেখের ছেলে মো. আজিম শেখ (৩৫),  মো. নিজার শেখের ছেলে মো. নাজমুল শেখ (২২), মো. কুরবান শেখের ছেলে মো. আরমান শেখ (২০), মো. জমির উদ্দিনের ছেলে মো. মনিরুল (২৭) ও ইব্রাহিম শেখের ছেলে মো. নুর ইসলাম (২০)।    

মামলার বিবরণে জানা যায়, ১৬জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. জাকারিয়া শেখ মশিয়ালী সিএন্ডবি’র ঘরের একটি কক্ষে ৩রাউন্ড বন্দুকের গুলি ও ২রাউন্ড পিস্তলের গুলি নিজে রেখে বাদীর চাচাতো ভাই মুজিবর শেখকে পুলিশে ধরিয়ে দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে বাদীসহ পাড়ার আরো কিছু লোক মুজিবরকে পুলিশে ধরিয়ে দেয়ার কারণ জানতে জাফরিনদের বাড়ির সামনে যায়। এসময় তাদের সঙ্গে বাক-বিতন্ডার একপর্যায়ে মিল্টন শেখ গলি করলে নজরুল শেখ মারা যায়। জাফরিন শেখ গুলি করলে গোলাম রসুল মারা যায়। জাকারিয়ার গলিতে আহত হয় বাদীর ছেলে সাইফুল। পরে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় সাইফুল। তাদের অন্যান্য সহযোগিদের গুলিবষর্ণে বাদীসহ অন্যরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আফসার উদ্দিন, তার ছেলে রবি, শামীম, খলিল, রানা, সুজন শেখসহ আরো অনেকে। এঘটনায়  নিহত সাইফুলের পিতা  মো. শাহিদুল শেখ বাদী হয়ে  মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ৪ছেলেসহ ২২জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১৫/১৬জনকে আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-১২।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. লুৎফুল হায়দার জানান, ঘটনার পরে  যশোরের অভয়নগরের নওয়াপাড়া থেকে মো. জাহাঙ্গীর শেখ ও মো. আরমান শেখকে আটক করা হয়। শনিবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার দাতপুর গ্রাম থেকে মো. জাফরিন শেখকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ৩জনে আদালতে হাজির করে ১০দিনের রিমা-ের আবেদন করলে আদালত রিমা- মঞ্জুর করেছে। আসামিদের রিমা-ে এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনায় অনেক তথ্য বের হয়ে আসবে। এ মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই সকল আসামি ধরা পড়বে।

বেনাপোলে র‌্যাবের অভিযানে ১০০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কদমতলা বারপোতা গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের মৃত. সাইফুর রহমানের ছেলে মো. মোমিনুর রহমান (৩৮)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কদমতলা বারপোতা গ্রামে অভিযান পরিচালনা করে

র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের  বটতলা তিন রাস্তার মোড় কামাল হোসেন এর বাড়ীর সামনে থেকে ১০০বোতল ফেন্সিডিলসহ মোমিনুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

মশিয়ালিতে গনপিটুনিতে নিহত জেহাদের দাফন হলো গ্রামের বাইরে

স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামে  পুর্বশত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মশিয়ালী গ্রামের ৪ভাই জাকারিয়া, জাফরিন, মিল্টন ও কবির শেখের নেতৃত্বে ২০/ ২৫ জনের সশস্ত্র দুর্বৃত্তরা ১৬জুলাই রাত সাড়ে ৮টায় নিরিহ এলাকাবাসির উপর গুলিবর্ষন ও বোমা নিক্ষেপ করে। 

এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আলিম জুট মিলের শ্রমিক নজরুল ইসলাম (৬০) ও রাজমিস্ত্রীর হেলাপার গোলাম রসুল (৩০)। গুলিবিদ্ধ গুরুতর আহত আফসার শেখ (৬৫), শামিম (২৭), রবি শেখ (৪০), খলিল (৩০) রানা (২২), সুজন শেখ (২৫) ও সাইফুল (২২) কে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭জুলাই গুলিবিদ্ধ শাহিদুল শেখের ছেলে কলেজ ছাত্র সাইফুল শেখ (২২) এর মৃত্যু ঘটে।

রাত আনুমানিক দেড়টার দিকে হামলাকারী জেহাদকে পাশ্ববর্তি হেড মাষ্টার হালিম শেখের বাড়ি থেকে এলাকাবাসি ধরে গনপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে পুলিশ প্রহরায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। গনপিটুনিতে নিহত জিহাদের মামা মৃত. সেকমত আলির ছেলে সিরাজুল ইসলাম গতকাল রবিবার বিকালে জিহাদের মরদেহ খুমেক হাসপাতালের মর্গ থেকে গ্রহন করে।  রাত ৮ টার সময় যোগিপোল কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। এদিকে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া  কলেজ ছাত্র সাইফুলের পিতা শাহিদুল শেখ বাদি হয়ে ২২জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫/ ১৬ জনের নামে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে মামলা নং ১২ তাং ১৮- ০৭ -২০ । 

সাতীরায় দুইকেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

সাতীরা জেলার সদর থানাধীন সাতআনি গ্রামে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল রবিবার বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতীরা জেলার সদরের ভাদরা এলাকার মো. আব্দুল্লাহ’র ছেলে মো. মাসুদ রানা ওরফে রাহুল (২৪)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল রবিবার বিকেল সোয়া ৫টার দিকে সাতীরা জেলার সদর থানাধীন সাতআনি গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের সাবুতলার মোড় থেকে ২কেজি গাঁজাসহ রাহুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

দাকোপে জেলা ডিবির অভিযানে মাছ ধারার সরঞ্জামসহ গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার দাকোপ থানাধীন কালাবগি সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে ৪টি বিভিন্ন সাইজের কাঠের তৈরী ডিঙ্গি নৌকা, ১২০০ ফুট মাছ ধরার জাল, মাছ মারার কীটনাশক ৪ বোতল ও  বিপুল পরিমান কীটনাশক দিয়ে মারা মাছ সহ ৮জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন খুলনা জেলার দাকোপ থানার  গোড়া খেজুরিয়া ঢ্যাংমারী গ্রামের লুৎফর মীরের ছেলে মো. তুহিন মীর (৩২), মৃত. জিহাদ সানার ছেলে মো. সোহরাব সানা (৪০), মৃত. রতন সরকারের ছেলে দীপক সরকার (৫০), কালিপদ মন্ডলের ছেলে নিশীত মন্ডল (৩২), ডুমুরিয়া থানার গোনালী গ্রামের মৃত. নিবাস সরকারের ছেলে তপন সরকার ওরফে নুছুল (৩৪), মনিন্দ্র সরকারের ছেলে অলোক সরকার (৩৩), বাগেরহাট জেলার রামপাল থানার রেজাউল শেখের ছেলে সেলিম শেখ (২৭) ও  নছরউদ্দীন মল্লিকের ছেলে মিরাজ মল্লিক (৫০)।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) জানান, ১৭জুলাই রাত সাড়ে ১১টার দিকে জানা যায়, দাকোপ থানাধীন কালাবগি সুন্দরবন এলাকার ভদ্রা নদীর খালের মধ্যে কিছু অসাধু ব্যাক্তি খালে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকার করতেছে। ১৮জুলাই ভোর সাড়ে ৪টার দিকে ট্রলার যোগে দ্রুত রওনা হয়ে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিঙ্গি নৌকা নিয়ে পালানোর চেষ্টাকালে গোয়েন্দা শাখার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই রাজিউল আমিন ৮জনকে গ্রেফতার করে।  এ ঘটনায় এসআই রাজিউল আমিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দাকোপ থানায় বন আইনে মামলা দায়ের করেছেন। 

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ গুলোর মধ্যে মাছ অন্যতম। সুন্দরবনের বুকের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদ-নদী ও খালের প্রচুর পরিমানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। জেলেরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় অবৈধভাবে বিভিন্ন প্রকার নিষিদ্ধ জাল ও কীটনাশক ব্যবহার করে মাছ আহরন করে থাকে। উক্ত কারণে সুন্দরবনের অভ্যন্তরে যে সমস্ত নদ-নদী ও খাল রয়েছে সে সমস্ত নদ-নদী ও খালের আহরণের উপযোগী মাছ ব্যতীত সকল মাছের রেনু, পোনার ব্যাপক ক্ষতি হয়ে থাকে। কিছু কুচর্ক্রী জেলে মহল সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধ কীটনাশক ব্যবহার করে সকল প্রকার মাছের রেনু, পোনার ব্যাপক ক্ষতিসহ প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করছে। সুন্দরবনের অভ্যন্তরে প্রাকৃতিক সম্পদ বিনষ্টকারী, ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ, খুলনার অবস্থান ‘‘জিরো টলারেন্স’’। যারা এ সমস্ত কাজে জড়িত তাদের প্রত্যেকে আইনের আওতায় আনা হবে।

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মহসিন হোসেন বাবলু নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। রোববার ভোর রাত দুইটার দিকে শহরের রসুলপুর মেহেদীবাগের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি একই এলাকার মুনসুর আলীর ছেলে। মহসিন হোসেন বাবলু সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক ছিলেন।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মহসিন হোসেন বাবলু কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী ও সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টার্ফ নার্স মর্জিনা খাতুনও জ্বরে ভুগছেন। বাবলু দীর্ঘদিন ধরে হৃদরোগেরও চিকিৎসা নিচ্ছিলেন। এ পরিস্থিতিতে রোববার ভোর রাতে  বুকে ব্যথা অনুভুত হলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক মহসিন হোসেন বাবলুসহ তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরো জানান, মৃত ওই সাংবাদিকের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে। সাতক্ষীরায় এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের।

ফটো জার্নালিস্ট এাসোসিয়েশনের নব নির্বাচিতদের প্রেস কাবের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পুসহ নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত কমিটি যোগ্য নেতৃত্বের মাধ্যমে তাদের দক্ষতা কাজে লাগিয়ে আগামী দিনগুলোতে ফটো সাংবাদিকতা পেশাকে আরও গতিশীল করবেন। পাশাপাশি বস্তুনিষ্ঠতার সাথে সমাজ, দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত থাকবেন।

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল পুনরায় চালুর দাবীতে মানবপ্রাচীর

খবর বিজ্ঞপ্তি

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল পুনরায় চালুর দাবীতে আজ ২০ জুলাই সোমবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সারা দেশের ন্যায় খুলনাতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার উদ্যোগে মানবপ্রাচীর কর্মসূচির পালিত হবে। মানবপ্রাচীর কর্মসূচি সফল করতে সংগঠনের পক্ষে আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা ও সদস্য সচিব এস এ রশীদ সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

বিশিষ্ট শিল্পপতি আ’লীগ নেতা আলহাজ্ব শেখ মজনু’র ইন্তেকাল নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

বিশিষ্ট শিল্পপতি আওয়ামী লীগ নেতা, ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব শেখ মজনু (৬৪) রবিবার দুপুর সোয়া ১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। প্রথমে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনা সনাক্ত হয়। দীর্ঘ কয়েক দিন লড়াই করে গতকাল রবিবার দুপুরে মৃত্যুর কাছে আত্মসমার্পন করেন। ঢাকায় জানাযা শেষে রবিবার খুলনায় আনা হয়। মরহুমের নামাজে জানাযা সোমবার দৌলতপুরে অনুষ্ঠিত হবে। তিনি আকাঙ্খা গ্রুপের মালিক ছিলেন। তিনি জীবদ্দশায় মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন।

এদিকে আলহাজ্ব শেখ মজনু’র মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

॥ শেখ হেলাল উদ্দিন এমপি’র শোক ॥

বিশিষ্ট শিল্পপতি, আওয়ামী লীগ নেতা, ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব শেখ মজনু’র মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

॥ সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র শোক ॥

বিশিষ্ট শিল্পপতি, আওয়ামী লীগ নেতা, ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব শেখ মজনু’র মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

॥ এস এম কামাল হোসেনের শোক ॥

বিশিষ্ট শিল্পপতি, আওয়ামী লীগ নেতা, ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব শেখ মজনু’র মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

পিয়াস ও মান্নু’র মৃত্যুতে আ’লীগের শোক

খবর বিজ্ঞপ্তি

২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন পিয়াস (৫৫) শনিবার রাতে এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান হিরু’র বড়ভাই শেখ হাফিজুর রহমান মান্নু (৬৫) রবিবার দুপুরে ইন্তেকাল করেছেন। নেতৃবৃন্দের জানাযা শেষে স্ব স্ব এলাকায় দাফন করা হয়েছে।

এদিকে নেতৃবৃন্দের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

গাজী মোহাম্মদ আলী ছিলেন বঙ্গবন্ধু’র আদর্শ বাস্তবায়নে আত্ম নিবেদিত এক রাজনৈতিক মানুষ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, গাজী মোহাম্মদ আলী ছিলেন বঙ্গবন্ধু’র আদর্শ বাস্তবায়নে আত্ম নিবেদিত এক রাজনৈতিক মানুষ। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অপরিসীম অবদান ছিলো। তিনি অসুস্থ্য হয়েও আমফানে ক্ষতিগ্রস্থ দুর্গতদের সহযোগিতা করার জন্য বিভিন্ন স্থানে ছুটে বেড়িয়েছেন। তিনি কখনও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিষয়ে কখনও কারো সাথে আপোষ করেননি। তিনি অত্যন্ত স্পস্টভাষী একজন মানুষ ছিলেন। তিনি সারা জীবন মুজিব আদর্শ বাস্তবায়নে নিজেকে উজাড় করে দিয়েছেন। তারমত মুজিব আদর্শকে বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গতকাল রবিবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী স্মরণে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, এ্যাড. কাজী বাদশা মিয়া, আকতারুজ্জামান বাবু এমপি, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, মো. জাহাঙ্গীর হোসেন খান, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, মালিক সরোয়ার উদ্দিন, অসিত বরণ বিশ্বাস, রনজিত কুমার ঘোষ, মো. মোতালেব মিয়া, শফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, চৌধুরী রায়হান ফরিদ, খান সাইফুল ইসলাম, জামিল খান, সরদার জাকির হোসেন, আব্দুর রহীম খান, বিধান চন্দ্র রায়, রফিকুল ইসলাম লাবু, মাহফুজুরর রহমান সোহাগ, চেয়ারম্যান শিপলু ভূঁইয়া, মৃনাল বিশ্বাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে গাজী মোহাম্মদ আলী, আলহাজ্ব শেখ মজনু, হাফিজুর রহমান মান্নু, আফজাল হোসেন পিয়াসের রুহের মাগফেরাত কামনায় এবং জামাল উদ্দিন বাচ্চু’র সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সিটি মেয়রের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ মো: মজনু’র ইন্তেকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অপর এক শোক বার্তায় প্যানেল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দও শেখ মো: মজনুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেখ মজনুর মৃত্যুতে উন্নয়ন কমিটির শোক

খবর বিজ্ঞপ্তি

বিশিষ্ট ব্যবসায়ী আকাংখা গ্রুপের চেয়ারম্যান শেখ মজনু মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ জামান, সহ-সভাপতি নিজাম উর রহমান লালু, শাহিন জামান পন, কোষাধ্যক্ষ মাস্টার বদিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা এসএম দাউদ আলী, মীনা আজিজুর রহমান, অধ্যাপক আবুল বাশার, শেখ আব্দুলাহ, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান বাবু, মিজানুর রহমান জিয়া, আফজাল হোসেন রাজু, রকিব উদ্দীন ফারাজি, এসএম ইকবাল হোসেন বিপব, আলহাজ্ব মিজানুর রহমান টিংকু, মতলেবুর রহমান মিতুল, এসএম আক্তারউদ্দিন পান্নু, শেখ মোহাম্মদ আলী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মো: খলিলুর রহমান, সরদার রবিউল ইসলাম, মো: মনিরুল ইসলাম, অধ্যাপক মো: আজম খান, এস এম দেলোয়ার হোসেন, রসু আক্তার, সরদার জিহাদুল ইসলাম প্রমুখ।

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডঃ সুজিত অধিকারী’র বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

সম্প্রতি আমি লক্ষ্য করছি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মাতা জননেত্রী শেখ হাসিনা আমাকে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ার পর থেকে, আমার স্বচ্ছ রাজনৈতিক উত্থানে, কতিপয় দুষ্টচক্র ঈর্ষান্বিত হয়ে, তাদের অপরাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ,কোন কোন বিতর্কিত ইস্যু নিয়ে, নামে-বেনামে ফেসবুক ব্যবহার করে ,,আমার স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে যারা এই অপচেষ্টা করছে তারা জানে না যে ,কাচের ঘরে বসবাস করে কাউকে ঢিল মারার চেষ্টা করলে, তাদের নিজেদের পরিনতি সুখকর হয় না।  আমি পেশায় একজন আইনজীবী। একজন রাজপথের রাজনৈতিক কর্মী । আমার নেতা দক্ষিণবঙ্গের অভিভাবক আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ জননেতা শেখ হেলাল। আমার বুকে বঙ্গবন্ধুর আদর্শ লালিত । আমার আস্থা, বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল । সততা, নিষ্ঠা আর রাজনৈতিক স্বচ্ছতা প্রতিপালন করা আমার অঙ্গীকার । জীবনে কখনো কোন অপশক্তির কাছে যেমন মাথা নত করিনি , ঠিক তেমনি নীতির প্রশ্নে আপস করিনি।  তাই বিনয়ের সাথে বলতে চাই ,,কোন ব্যক্তির কৃতকর্মের জন্য যদি কোন মানি লোকের মান নষ্ট করার চেষ্টা করা হয়, সেটা উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর শামিল । তাই হীন স্বার্থ চরিতার্থের লক্ষ্যে যারা বিভিন্ন সময়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন, তারা এরপর এমন অপপ্রয়াস চলমান রাখলে, বাংলাদেশের প্রচলিত ডিজিটাল আইন অনুযায়ী ওইসব দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জয় বাংলা  জয় বঙ্গবন্ধু

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ মজনু’র মৃত্যুতে খুলনা চেম্বারের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানীত সদস্য, স্থল বন্দর বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, মেসার্স পূবালী ট্রেডার্স এর স্বত্তাধিকারী এবং খুলনা চেম্বারের সাবেক পরিচালক, মাহাবুব ব্রাদার্স (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমান এর পিতা এতদাঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শেখ মজনু (৬৪) অসুস্থ হয়ে ঢাকাস্থ একটি স্বনামধন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ১৯ জুলাই, ২০২০ ইং তারিখ রবিবার আনুমানিক দুপুর ২:৩০ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তার এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি  কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ¦ল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ-উজ-জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

১৪ দলীয় জোটভুক্ত দলগুলির সভায় আমীর হোসেন আমুকে অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

রবিবার সকাল সাড়ে এগারোটায় ১৪-দলীয় জোটভুক্ত কয়েকটি রাজনৈতিক দলের এক সভা অনুষ্ঠিত হয়।ন্যাপের খুলনা মহানগর শাখার কার্যালয়ে জাতীয় পার্টি জেপি এর প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দনের সভাপতিত্বে ও বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা জেলা সাখার সম্পাদক এফ এম ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদে মধ্যে বক্তব্য রাখেন ন্যাপ খুলনা মহানগর শাখার সভাপতি এ্যডঃ মোঃফজলুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান মন্টু, সাম্যবাদী দলের খুলনা জেলা শাখার মোঃনাসির,মোঃ জহর, জাতীয় পার্টি জেপি এর খুলনা জেলা সাখার সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি ডঃ এস এম জাকারিয়া প্রমুখ। সভায় ১৪-দলীয় জোটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব আমির হোসেন আমুকে অভিনন্দন জানানো হয়।বক্তারা বর্তমান সংকটময় মুহূর্তে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এই সিদ্ধান্তকে দূরদর্শী ও সময়োপযোগী বলে মনে করেন। তারা সকল দুর্নীতি বাজদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপ কে সর্বাত্তক সহযোগীতা করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিতে এবং কর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শ্রম প্রতিমন্ত্রীর শোক

তথ্য বিবরণী

খুলনা সিটি করপোরেশন এর ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার, আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আকাঙ্ক্ষা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মজনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি।

প্রতিমন্ত্রী রবিবার এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, শেখ মজনুর মৃত্যুতে খুলনাবাসী তথা সারা দেশ একজন শিল্পদোক্তা, একনিষ্ঠ এবং নিবেদিত প্রাণ সমাজসেবীকে হারালো। তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থান এবং এলাকার উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর অবদানের জন্য খুলনার  সর্বস্তরের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ্য , শেখ মজনু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এছাড়া শ্রম প্রতিমন্ত্রী জাতীয় সংসদের সাবেক হুইপ এবং খুলনা অঞ্চলের বিশিষ্ট শ্রমিক নেতা মো. আশরাফ হোসেনের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রবর্তন’র সম্পাদকের সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময়

খবর বিজ্ঞপ্তি

দৈনিক প্রতর্বনের সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ারের সাথে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (১৯ জুলাই) দুপুর ১ টায় প্রবর্তনের অফিসে এসে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক পাপ্পু, সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায় (সহ-সভাপতি), বাহাউদ্দিন বাহার (সহ-সভাপতি), কাজী শান্ত (যুগ্ম-সম্পাদক), মো. হেলাল মোল্লা (যুগ্ম-সম্পাদক), সাগর সরকার(কোষাধ্যক্ষ), সোহেল রানা(দপ্তর ও প্রচার সম্পাদক), সদস্য মামুন হাওলাদার, মোঃ রাজ্জাক, তুফান গাইন। এছাড়াও শেখ জিকু আলম, ওবায়দুল তালুকদার, সুমন, জায়েদ আকন প্রমুখ।

যশোর শিশু নিহতর ঘটনায় মামলা

যশোর অফিস

সড়ক দূর্ঘটনায় আসিফ (আড়াই বছর) নামক এক শিশু নিহর ঘটনায় কোতয়ালি মডেল থানায় ব্যাটারী চালিত ইঞ্জিন ভ্যানের চালক ইয়াছিন আলীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায়  মামলা দায়ের করা হয়েছে। সে যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আজগর আলীর ছেলে।

সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন শনিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় ইয়াছিন আলীর বিরুদ্ধে এজাহার দিয়ে জানান,তার আড়াই বছরের শিশু ছেলে আসিফ বাড়ির সামনে খেলা করার সময় ইয়াছিন আলী তার ব্যাটারী চালিত ইঞ্জিন ভ্যান চালিয়ে শিশু আসিফকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় আসিফকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পৌনে ৮ টায় মারা যায়।

যশোরে ২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা: গ্রেফতার

যশোর অফিস

প্রেমের সম্পর্কে বচসার এক পর্যায় পুলিশের নারী নায়েক ফারজানা আক্তার (২৭) ইঁদুর মারার ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগে পুরুষ ও নারী নায়েকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালি মডেল থানার এসআই মোকলেছুজ্জামান বাদি হয়ে শনিবার বিকেলে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আইয়ূব আলীর মেয়ে ও খবির মন্ডলের স্ত্রী বর্তমানে মেহেরপুর পুলিশ লাইন্স কর্মরত নারী নায়েক/৯৯ ফারজানা আক্তার ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের জহির রায়হানের ছেলে যশোর পুলিশ লাইন্স এ কর্মরত নায়েক/২১১২ আসিফ জামান (২৪)।

কোতয়ালি মডেল থানার এসআই মোকলেছুজ্জামান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায়  পুলিশের উক্ত নারী ও পুরুষ নায়েকের বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে বলেছেন, ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার পর নারী নায়েক ফারজানা আক্তার শহরের দড়াটানা মোড়স্থ নতুন তৈরীরকৃত রাস্তায় ভৈরব নদীর পাড়ে ফুটপাত থেকে ইঁদুর মারার ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টায় চালায়। সেখান থেকে পুরুষ নায়েক আসিফ জামান ফারজানা আক্তারকে তুলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভর্তি খাতায় ফারজানা আক্তারের স্বামীর নাম আসিফ জামান লিখিয়েছে। পরবর্তীতে জানতে পারেন ফারজানা আক্তারের সাথে আসিফ জামানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই দিন ফারজানা আক্তার মেহেরপুর থেকে যশোর পালবাড়ী আসে। সেখানে আসিফ জামানের সাথে কথা কাটাকাটি হলে সে রাগ করে শহরের দড়াটানা এলাকায় আসে। ফুটপাত থেকে ইঁদুর মারার ঔষধ সেবন করে। আসিফ জামান ফারজানা আক্তারকে আত্মহত্যা করতে সহয়তার অপরাধ করেছে। বিধায় তাদের দু’জনের বিরুদ্ধে ৩০৯/১০৯ পেনাল কোড আইনে মামলা রুজু করে। রোববার ১৯ জুলাই ফারজানা সুস্থ্য হয়ে উঠে। ফারজানা আক্তার ও  আসিফ জামানকে পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে আটক করা হয়। রোববার দুপুরে তাদের দু’জনকে আদালতে সোপর্দ করে।

যশোরে কোভিড-১৯ রোগে নতুন করে ৩১ জন আক্রান্ত মোট আক্রান্ত ১৩২৭

যশোর অফিস

কোভিড-১৯ রোগে যশোরে ২৪ ঘন্টায় নতুন করে ৩১জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত দাঁড়িয়েছে ১৩২৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৫৫জন। যশোরের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার  ১৯ জুলাই সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৯৫ টি নমুনার মধ্যে ৩০টি ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো ১টি পজিটিভ রিপোর্ট আসে।

১৯ জুলাই রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে পাঠানো ৩০ টি ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পজিটিভ ১টির মধ্যে যশোর সদর উপজেলায় ২৬টি, বাঘারপাড়া উপজেলায় ৪টি ও কেশবপুর উপজেলায় ১টি। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে,গত ১০ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত যশোর জেলা থেকে ৬০৮৭ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ৫৬৮৩ টি রিপোর্ট আসে। এর মধ্যে ১১০৩টি রিপোর্ট পেন্ডিং রয়েছে বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২

যশোর অফিস

পৃথক অভিযান চালিয়ে ২১৯ পিস ইয়াবা, ৪৭০ গ্রাম গাঁজা ও ১০৭ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে যশোর র‌্যাব। আটক ব্যক্তিরা হলেন, যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের গফুর মোল্লা (৫০) ও শার্শা উপজেলার শিবনাথপুর গ্রামের মোমিনুর রহমান (৩৮)।

রোববার বিকেলে এ তথ্য জানান র‌্যাব যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. সারোয়ার হুসাইন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি হাইকোর্ট মোড়ে অভিযান চালানো হয়। ওই সময় সেখান থেকে ২১৯ পিস ইয়াবা, ৪৭০ গ্রাম গাঁজা ও সাত বোতল ফেনসিডিলসহ গফুর মোল্লা নামে একজনকে আটক করা হয়।

একইদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার কদমতলা বারোপোতা গ্রামের বটতলার মোড়ে অভিযান চালায় র‌্যাবের একটি দল। সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় মোমিনুর রহমানকে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে অভিযোগ: সহদর কর্তৃক হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার

লবনচরা থানাধীন সাচিবুনিয়া গ্রামের মৃতঃ আব্দুল মজিদ হাওলাদারের পুত্র মোঃ শাহজাহান হাওলাদারকে সোনাডাঙ্গা ২য় ফেজে বসবাসকারী আপন ভ্রাতা মোঃ জামাল হাওলাদার কর্তৃক বিভিন্নভাবে প্রশাসনকে দিয়ে হয়রানি করছেন। তিনি খুলনার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সরকারকে প্রতিবছর লক্ষাধিক টাকা রাজস্ব দিয়ে থাকেন। গতকাল রোববার দুপুর ১২টা খুলনা প্রেসকাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন ২০০০ সাল থেকে খুলনা কাবের অনুকূলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিভিন্ন পণ্য সরবরাহ করে আসছেন। ব্যবসা পরিচালনা করার জন্য আপন ভাই জামাল হাওলাদারকে ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়। কিন্তু সে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যবসার অনেক টাকা আত্মসাৎ করে। ২০১৫ সালে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এর পর থেকে সে প্রতিহিংসা শুরু করে। ২০১৬ সালে ৬ জানুয়ারি আমার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি ও আমার পরিবারের সকল সদস্যকে হত্যা করার হুমকি দেয়। এ ঘটনায় খুলনা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার নং-২৭৮। লবনচরা থানাধীন সাচিবুনিয়া আউটলেট  ইউসিবি ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং, গোলঅপ বিউটি পার্লার, মুন্নি বস্ত্রালয়, সোনালী ওয়ার্কসপ নামীয় আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমার মালিকানাধীন ভবনে ইসলামী ব্যাংক, সুর্যের হাসি কিনিক, টেলিটক টাওয়ার ও ইংলিশ মিডিয়াম স্কুল ভাড়াটিয়া হিসেবে রয়েছে। আমি প্রতিবছর সরকারের কোষাগারে নিয়মিত কর প্রদান করে আসছি। ২০১০ সালে কর্তৃপক্ষের নিকট অস্ত্রের লাইসেন্স গ্রহণ করি। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছি।

তিনি আরও বলেন ২০১১ সাল থেকে ১নং জলমা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশিং কমিটিতে দায়িত্ব পালন করছি। আমার ভাই পুলিশের সোর্স হিসেবে কাজ করছে। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ধারাবাহিকভাবে আমার ভাই জামাল হাওলাদার বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে একাধিকবার অভিযান পরিচালনা করে। অভিযানকালে শুধুমাত্র টাইলস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এভাবে আমার বিরুদ্ধে একাধিকবার মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। আমাকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে অপহরন করে প্রাণে মেরে ফেলবে এবং সাজানো বন্ধুক যুদ্ধে হত্যা করে ফেলবে। এঘটনায় লবনচরা থানায় ৩ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরী করা হয়। যার নং-২৪৫। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। জামাল হাওলাদার তার সন্তানদের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে আমাকে একাধিকবার হত্যা করার হুমকি দেয়। তিনি তার জীবনের নিরাপত্তার দাবি এবং জামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন বাচ্চু’র শয্যাপাশে এমপি আক্তারুজ্জামান বাবু

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন বাচ্চু শারীরিকভাবে অসুস্থ হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (১৯ জুলাই) রাতে তাকে দেখতে হাসপাতালে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন, কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, ছাত্রবৃত্তি বিষয়ক উপ-সম্পাদক মনি শংকর মন্ডল, বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাকিল প্রমুখ।

মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলাউদ্দিন ও মাহমুদুর রহমানের ইন্তেকাল : বিএনপি’র শোক

খবর বিজ্ঞপ্তি

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলাউদ্দিন তালুকদার (৬৭) ও সোনাডাঙ্গা থানা  বিএনপির সদস্য মাহমুদুর রহমান ছোট (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। শনিবার দিবাগত রাত ২টায় করোনায় আক্রান্ত হয়ে আলাউদ্দিন তালুকদার মৃত্যুবরণ করেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় খালিশপুরে জানাযা শেষে তাকে সিরাজগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অপর দিকে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ডায়বেটিকস হাসপাতালে করোনায় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহমুদুর রহমান ছোট। খুলনা মেডিক্যাল কলেজের সামনে জানাযা শেষে তাকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়েছে। ইঞ্জিনিয়ার আলাউদ্দিন তালুকদার ও মাহমুদুর রহমান ছোট’র মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

করোনাভাইরাস : খুলনায় দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় অপরজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ৮৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো রাতে এসব তথ্য নিশ্চিত করেছে। রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা করোনা হাসপাতালে নাজমুল (৩০) ও মাহবুবুর রহমান (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা রেজাউল করীমের ছেলে নাজমুল শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সেন্টারে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

তিনদিন করোনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসার পরে রোববার দুপুর ২টায় নগরীর ছোট বয়রা এলাকার বাসিন্দা মাহমুদুর রহমানের মৃত্যু হয়। মাহমুদুর রহমান ছোট বয়রা এলাকার জিল্লুর রহমানের ছেলে। খুলনার ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬৯ জনই খুলনা জেলা ও মহানগরীর। রোববার তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের আরটি-পিসিআর মেশিনে রোববার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ২১৬টি। এদের মধ্যে মোট ৮৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৬৯ জনই খুলনার। এছাড়া খুমেকের ল্যাবে যশোরের দুইজন, বাগেরহাটের ছয়জন, সাতক্ষীরার চারজন ও পিরোজপুরের তিনজন, কুষ্টিয়ার একজন ও নড়াইলের একজনের করোনা শনাক্ত হয়েছে।

বেনাপোল দিয়ে ভারতে গেছেন ১২ লাখ মানুষ, ৬৭ কোটি টাকা রাজস্ব আদায়

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণকারী দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে ২০১৯-২০ অর্থবছরে ৬৭ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ৪৯৪ টাকা রাজস্ব আদায় করেছে সরকার। একই সময়ে ১২ লাখ ৫৪ হাজার ২৬৩ জন যাত্রী ভারতে গেছেন। এর মধ্যে বেনাপোল সোনালী ব্যাংক আদায় করেছে ৪৭ কোটি ৪৬ লাখ ২২ হাজার টাকা রাজস্ব। বাকি অর্থ আদায় করেছে দেশের অন্যান্য সরকারি ব্যাংক। তবে করোনার কারণে গত মার্চ মাসের শেষের দিক থেকে যাত্রীর যাতায়াত তার আগের অর্থ বছরের চেয়ে কমেছে। বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার রকিবুল ইসলাম যাত্রী পরিসংখ্যান ও রাজস্ব আদায়ের তথ্য নিশ্চিত করেছেন। ভারতগামী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর আদায়ে কাজ করে বেনাপোল সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। যাত্রী প্রতি সরকার নির্ধারিত ৫০০ টাকা ভ্রমণকর এবং বন্দরের ট্যাক্স বাবদ ৪২ টাকা ৮৫ পয়সা আদায় করা হয়। সেসব যাত্রী ভারতে প্রবেশ করেছেন তাদের ৯০ শতাংশ বাংলাদেশি এবং ১০ শতাংশ ভারতসহ অন্যান্য দেশের নাগরিক।

বন্দর ও ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ১৯৭২ সাল থেকে বৈধভাবে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টে ভারত যাতায়াত শুরু হয়। বেনাপোল থেকে কলকাতা শহরের দূরত্ব ৮৪ কিলোমিটার। বেনাপোল থেকে রওনা দিয়ে ট্রেন ও বাসযোগে মাত্র আড়াই ঘণ্টায় পৌঁছানো যায় কলকাতা শহরে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই পথে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণপিপাসুরা যাতায়াতে প্রথম থেকেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা করেন। বর্তমানে বেনাপোল স্থলপথের পাশাপাশি রেলপথেও যাত্রীরা ভারত যাতায়াত করেন।

করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার ১৩ মার্চ থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ও ভিসা স্থগিতের পর ঢাকা-কলকাতা বাস সার্ভিস, খুলনা-কলকাতা বন্ধন ট্রেন সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়।

এরপর ২২ মার্চ ভারতে জনতার কারফিউ জারি করা হয়। ২৩ মার্চ থেকে দফায় দফায় লকডাউন বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ে যেসব বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারতে আছেন তারা ইচ্ছা করলে বেরিয়ে আসতে পারবেন। আর ভারতীয় পাসপোর্টধারী যাত্রী যারা বাংলাদেশ আছেন তারা ফিরে যেতে পারবেন। তবে নতুন করে কোনো পাসপোর্টধারীকে প্রবেশের অনুমতি দেয়া হবে না। এরপর পেট্রাপোল বন্দর এলাকা দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াতের ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে ২৭ মার্চ রাত থেকে। সেই থেকে এখন পর্যন্ত এই পথে বাংলাদেশিদের ভারত যাওয়া বন্ধ রয়েছে। তবে কূটনীতিক, অফিসিয়াল, জাতিসংঘ-আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারীদের যাতায়াত সচল রয়েছে। এদিকে, প্রতি বছর বিপুল পরিমাণে রাজন্ব আয় হলেও এখানে যাত্রীসেবা বাড়েনি। অবকাঠামো উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও আজও বাস্তবায়ন হয়নি। এছাড়া সেবার নামে বন্দরের ট্যাক্স আদায় করা হলেও বন্দরে তেমন কোনো সেবা নেই যাত্রীদের। করোনাভাইরাসের আগে ইমিগ্রেশনে যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের দীর্ঘ রোদে পুড়তে আর বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া রয়েছে যাত্রী টার্মিনাল ও চেকপোস্টের বিভিন্ন নামধারী ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতারকদের দৌরাত্ম্য।

ফুলতলায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এর নিকট রূপান্তর এসডিজি ফোরামের স্মারকলিপি ও লিফলেট বিতরণ

ফুলতলা প্রতিনিধি

দি এশিয়া ফাউন্ডেশন এর সহায়তায় রূপান্তর’র উদ্যোগে ফুলতলা উপজেলা এসডিজি ফোরামের উদ্যোগে নভেল করোনা ঝুকি প্রতিরোধে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের প্রয়োজনীয় পৃথক শয্যা ও  পরীক্ষার রিপোর্ট দ্রুত পাওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি ও লিফলেট রোববার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন ও নবাগত ইউএনও সাদিয়া আফরিন এর নিকট পৃথক ভাবে প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, উপজেলা এসডিজি ফোরামের সদস্য ও প্রেসকাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, এসডিজি ফোরামের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শেখ মনিরুজ্জামান, সাংবাদিক শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সাবেক ইউপি সদস্য সাহিদা ইসলাম নয়ন, এসডিজি সদস্য নূর হোসেন অঞ্জন, সুমি খাতুন, প্রকল্প সমন্বয়কারী এস এম মঞ্জুরুল ইসলাম ও প্রজেক্ট অফিসার বিপুল রায়।   

চামড়া ব্যবসায়িদের সিন্ডিকেট ভাঙ্গার আহবান জানিয়েছেন ইত্তেফাক মহাসচিব

খবর বিজ্ঞপ্তি

রবিবার বিকাল ৫ টায় ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ খুলনা মহানগর শাখার এক মতবিনিময় সভা মুফতী জাকির হুসাইন এর সভাপতিত্বে ও মুফতী  শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় মারকাজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ-এর মহাসচিব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। প্রধান অতিথি তার বলেন কুরবানির পশুর চামড়া হলো গরীব ও ইয়াতিমদের হ্ক, কিন্তু ব্যবসায়িদের কারসাজি ও সিন্ডিকেটের কারনে চামড়ার দাম নেই বললেই চলে। এ অবস্থা থেকে চামড়ার ন্যায্যমূল্যের জন্য প্রধানমন্ত্রী ও বানিজ্যমন্ত্রীর হস্থখেপ কামনা করেন। সাথে সাথে আগামীকাল একই ইসুতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার মানববন্ধনে সকলকে উপস্থিত হওয়ার বিশেষ আহবান জানান। উপস্থিত ছিলেন তারবিয়াতুল বানাত মাদরাসার মুহতামিম মুফতী মাশহুদুর রহমান, আইম্মা পরিষদ খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আলী আহমাদ, মসজিদে কুবার ইমাম ও খতীব মুফতী আব্দুল্লাহ, হাফেজ মাওলানা জাফর আহমাদ, মুফতী হুমায়ুন   কবীর, মুফতী ইব্রাহিম খলিল, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা কারী আব্দুল্লাহ আল মামুন, মুফতী আবুল খায়ের প্রমূখ নেতৃবৃন্দ।

মোড়েলগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

জাতীরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারাদেশ্যে যে এককোটি গাছ লাগানোর শুভ উদ্ধোধন ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনার মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ প্রত্যেকটি সেবা কেন্দ্র শোভাবর্ধক বকুল গাছ লাগানোর কর্মসূচি শুরু করেছে।

বোরবার বল্ইবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কণ্যাণ কেন্দ্রে বকুল গাছ রোপন কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন সেবা কেন্দ্রে বকুল গাছ রোপন করেন। এছাড়াও রামচন্দ্রপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, হোগলাপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গাছের চারা রোপন করা হয়।

মোড়েলগঞ্জে গাছ কেটে এ কেমন শত্রুতা!

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ

বাগেরহাটের মোড়েলগঞ্জ এক বিধবা নারীর ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য মরিয়া একটি মহল। এরই জের ধরে কলা ক্ষেতের ৯৫টি কলা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনা ঘটেছে শনিবার বিকেলে বলইবুনিয়া গ্রামে। এ ঘটনায় খলিলুর রহমান শেখকে প্রধান আসামি করে মোড়েলগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-৮।

মামলার বিবরনে জানা গেছে, বলইবুনিয়া গ্রামের মৃত. আব্দুল জলিল শেখের বিধবা স্ত্রী আসমা বেগম স্বামীর নামীয় স্বত্ব দখলীয় ১ একক ৬৬ শতক জমিতে কলাগাছ ও ফলদ-বনজ গাছ রোপন করেন। ইতোমধ্যে অধিকাংশ সাগর, সবরি ও আনাজি কলা গাছের ফলও পরিপক্ক হওয়ার পথে। ঘটনার দিন বিকেলে পূর্ব শত্রুতা ও বিরোধের জের ধরে কতিপয় দুর্বৃত্ত তাদের ভোগদখলীয় সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে ৯৫ টি কলা গাছ কেটে ফেলে। এসময় লোকমুখে শুনতে পেয়ে আসমা বেগম বাঁধা দিলে তাকে বেধড়ক মারপিট করে আহত ও শ্লীলতাহানি ঘটায়। ছিনিয়ে নেয় তার সাথে থাকা স্বর্নালংকার। ক্ষতিসাধন করে লক্ষাধিক টাকার।

এ ঘটনায় আসমা খানম বাদি হয়ে একই গ্রামের খলিলুর রহমান ও রিক্তা বেগম কে আসামী করে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করে বিপাকে পড়েছে এখন বাদির পরিবার। আসামী পক্ষ মামলা তুলে নেয়া জন্য হুমকি দিচ্ছে অসহায় ওই পরিবারটিকে বলে ক্ষতিগ্রস্ত আসমা খানম জানান।

সাতক্ষীরার শ্যামনগর খাদ্য গুদাম কর্মকর্তার আমিনুরের দুর্নীতি ও ঘুষ বাণিজ্য

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার শ্যামনগর খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুর রহমান ঘুষ, দূর্নীতি সহ নানা অপকর্মের কারখানায় পরিনত করেছে শ্যামনগর খাদ্য গুদামকে। নিয়ম অনুযায়ী এসব প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারিরা দুই বছর থাকার কথা থাকলেও আমিনুর রহমান কিন্তু সে নিয়ম উপেক্ষা করে ইতো মধ্যেই আড়াই বছর সময় পার করে বহাল তবিয়তে তার ঘুষ দুর্নীতি বাণিজ্য চালিয়ে যাচ্ছে । শ্যামনগর খাদ্য গুদামে আসার পর থেকে আমিনুর রহমান যেন আলাদীনের চেরাগ হাতে পেয়েছে। সুন্দরবনের মধুর স্বাদের ন্যায় ঘুষের মধুর স্বাদ ছাড়তে পারছেন না তিনি। আমিনুর এতই দূর্নীতি করেছেন যে ২০১৯ সালে সাতক্ষীরার শ্যামনগরের সচেতন মহলের ব্যক্তিরা ও তার নামে মামলা করেছেন । যা এখনও তদšতাধীন আছে। শ্যামনগর খাদ্য গুদাম কর্মকর্তা হিসাবে চাকুরিতে যোগদানের পর থেকে সে নিয়ম বহির্ভূত ভাবে অপকর্ম করে আসছে । ২০১৯ সালে সরকারের চাল সংগ্রহের নির্ধারিত মূল্য ছিল ৩৮ টাকা। নিয়ম অনুযায়ী স্থানীয়ও বৈধ কাগজ পত্রধারী মিলারদের থেকে চাল সংগ্রহের কথা। কিšতু শ্যামনগরে তেমন কোন চাউলের মিল নেই তাহলে আমিনুর সাহেব চাল সংগ্রহ করেন কোথা থেকে এটাই এখন প্রশ্ন? তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা ধরনের  তথ্য। গত বছর আমিনুর রহমান ১৮ টাকা দরে চাল ক্রয় করেন কুষ্টিয়া থেকে। সর্বনিন্ম মানের পঁচা, ভংড়ি ধরা চাল কিনে রাতের আধারে গুদামে বস্তা পরিবর্তন করে গুদাম জাত করার সময় ঘটে ছিল বিপত্তি। শ্যামনগর গুদামের দুই নিরাপত্তা প্রহরী দূর্নীতির বিষয়টা দেখে ফেলে। ২০১৯ সালের মার্চে স্থানীয় একটি স্বনাম ধন্য দৈনিকে আমিনুর রহমানের নিয়ন্ত্রিত দূর্নীতি বিষয় আকারে তুলে ধরে। তখন ঐ খাদ্য কর্মকর্তার সন্দেহের তীর চলে যায় সেই দুই নিরাপত্তা প্রহরীর উপর। বেশ কিছু দিন তাদেরকে শ্যামনগর খাদ্য গুদামে প্রবেশ করতে দেয়নি। তারপরও ঐ দুই প্রহরি প্রতিদিনের ন্যায় কাজে যোগদান করতে এলে হতে হয়েছে হেনস্থার শিকার। অফিসে অন্য কর্মচারি দিয়ে গুদামের বাইরে যেয়ে হাজিরা খাতায় সই  করার রেকর্ড ও করেছেন আমিনুর রহমানের বিরুদ্ধে। যা সরকারি অফিসের নিয়ম বহির্ভূত।

শুধু এতেই ক্ষান্ত হননি তিনি, ঐ দুই নিরাপত্তা প্রহরি কে দেশের বিভিন্ন জায়গায় বদলি করিয়ে তাদের কৃতকর্মের সাজাও দিয়ে ছিল দূর্নীতিবাজ আমিনুর রহমান। ধান সংগ্রহ, চাল সংগ্রহ সহ গম দূর্নীতি করে হাতিয়েছেন লক্ষ লক্ষ টাকা।

আমিনুর রহমানের নিজ গ্রামের বাড়িতে হাকিয়েছে বিশাল বাড়ি। বিয়ে করেছেন নলতায়। তথ্য সূত্রে জানাযায় নলতায় নিজ স্ত্রীর নামেও ক্রয় করেছেন কয়েক বিঘা জমি।

শরনখোলায় ৯৯৯-এ ফোন করে প্রানে বাঁচলেন স্বামী-স্ত্রী

শরনখোলা প্রতিনিধিঃ

বাগেরহাটের শরনখোলায় সম্পত্বি বিরোধকে কেন্দ্র করে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রীর উপর হামলা চালিয়ে তাদের বসত ঘর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা । ঘটনাটি ঘটেছে ১৮জুলাই (শনিবার) গভীর রাতে সুন্দরবন সংলগ্ন উপজেলার খুরিয়াখালী গ্রামে । এ সময়  গৃহকর্তী শামসুন্নাহার  ৯৯৯ এ ফোন করে প্রানে বাঁচার আকুতি জানান ।  খবর পেয়ে শরনখোলা থানা পুলিশ ওই রাতে ঘটনাস্থলে অভিযান চালালে হামলা কারীরা পালিয়ে যায় ।

ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসীর সুত্র জানায় ,উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খুরিয়াখালী গ্রামের বাসিন্দা কৃষক আঃ মালেক মুন্সী  উত্তারাধিকার সুত্রে-১১নং সোনাতলা মৌজার ১৯৮০ নং- খতিয়ানের ৫২৯১নং- দাগের ২৫শতাংশ  জমি প্রাপ্ত হয়ে  দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে শান্তি পুর্নভাবে  সেখানে বসবাস করতে থাকেন । কিন্তু সম্প্রতি  উক্ত সম্পত্তি জোর পুর্বক দখলের জন্য  প্রতিবেশি মোঃ সাইয়েদ বয়াতী, করিম বয়াতী ,সহ একটি চক্র  কৃষক আঃ মালেক ও তার পরিবারকে নানা ভাবে হয়রনি শুরু করেন ।

কোন ভাবেই মালেকের বসত ভিটা দখল নিতে না পারায় একই ইউনিয়নের বাসিন্দা বাচ্চু মীর ও তার ছেলে রুমন মীরের সহযোগীতায় (শনিবার) গভীর রাতে করিম বয়াতী ,সাইয়েদ বয়াতী ,আব্বাস জোমাদ্দার ও নজরুল  শিকদারের নেতৃত্তে ২৫/৩০ জনের একটি দল  মালেকের বাড়ি ঘরে হামলা চালায়।  মালেকের স্ত্রী শামসুন্নাহার (৬৫)বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে আমরা আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম । (শনিবার) রাত আনুমানিক দেড়টায় হঠাৎ ঘুম ভেংঙ্গে গেলে বাহিরে ব্যাপক ভাংচুরের  শব্দ শুনতে পাই।  

 এ  সময় আমরা ডাকাত বলে চিৎকার দিলে  সাইয়েদ ও করিম সহ কয়েক জন  ঘরের দরজা ভেংঙ্গে ফেলে আমার স্বামীকে মারপিট আরম্ব করেন এবং বারান্দায় ঘুমিয়ে থাকা নাতি শিমুল (১৮) কে তুলে নিয়ে ছুড়ে বাহিরে ফেলে দেন ।    ওই সময় আমি আমার  স্বামীকে  বাঁচাতে গেলে আমাকেও মারপিট  করে  গুরুতর আহত করে প্রতিপক্ষরা । এক পর্যায়ে ঘর ছেড়ে পালিয়ে যাই এবং    জীবন বাাঁচাতে ৯৯৯ এ ফোন করি, ঘন্টা খানেক পর  শরনখোলা থানা পুলিশের একটি দল ওই রাতে এলাকায় আসলে আমরা প্রানে বেঁচে যাই, কিন্তু ততক্ষনে  সকল মালামাল লুট করে ঘরটি সহ বাড়ির গাছ পালা সম্পুর্ন মাটির সাথে মিশিয়ে দেন হামলাকারীরা। এ ব্যাপারে  স্থানীয় গ্রাম পুলিশ মোঃ ফোরকান আলী বলেন, কৃষক মালেকের জমি নিয়ে  সাইয়েদ ও করিম বয়াতীর সাথে বিরোধ আছে । তবে, দল বল নিয়ে গভীর রাতে  হামলা করে তারা অন্যায় করেছেন। অপরদিকে, ঘটনার পর  প্রতিপক্ষরা  কেউ এলাকায় না থাকার  কারনে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এছাড়া শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আব্দুল্লাহ- আল- সাইদ জানান, ক্ষতিগ্রস্থ ওই কৃষক পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।

ভন্ড কবিরাজ মোস্তফা কামালের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপমানকারী জী¡নের বাদশা নামের খ্যাত ভ- কবিরাজ মোস্তফা কামালের বিচারের দাবিতে গতকাল রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা বাজারের স্বরুপপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপমানকারী জী¡নের বাদশা নামের খ্যাত ভ- কবিরাজের বিচার চেয়ে প্রায় ঘণ্টা ব্যাপি রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল হান্নান,শিক্ষক রাশেদুল ইসলাম,কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সেলিনা খাতুন,ফরিদা বেগম,নাহিদা খাতুন,আব্দুস সালাম,হাফিজুর রহমান, শাহীন আলম,আবু বক্কর,মেহেদী হাসান,আক্তারুজ্জামান,কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি আব্দুল ওয়াহেদ,ইউপি সদস্য ও কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলতাফ হোসেন প্রমুখ।

পরে এলাকাবাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপমানকারী জী¡নের বাদশা নামের খ্যাত ভ- কবিরাজের বিরুদ্ধে জুতা নিয়ে বিক্ষোভ করে রাস্তার উপর।

পাইকগাছায় এক মাদক বিক্রেতা আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা পৌর এলাকা থেকে ৯ বোতল ডায়াজিপাম (মাদকদ্রব্য) সহ স্বপন (৫৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সে পৌরসভার ৮নং ওয়ার্ড বাতিখালীর মৃত নরেন্দ্র নাথ সরদারের ছেলে। শনিবার রাত সাড়ে ৮ টায় বিক্রির উদ্দেশ্যে কাছে থাকা অবস্থায় সরকারি কবরস্থানের উত্তরপার্শ্ব থেকে পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় সাংবাদিককে মারপিট ও জীবন নাশের হুমকি : থানায় জিডি

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সাংবাদিক ও ইউপি সদস্যকে মারপিট ও জীবন নাশের হুমকি দেয়ায় থানায় জিডি হয়েছে। শনিবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে গঙ্গারকোনার সুভাষ সরকারের বাড়ীর সামনে পৌছালে উপজেলার বাহিরবুনিয়ার রাজীব গাজী ও কাঠামারীর আল-আমিন সরদার তাকে গতিরোধ করে সাংবাদিক কৃষ্ণ রায়কে অতর্কিতভাবে মারপিট করতে উদ্যত হয় এবং জান-মালের হুমকি দেয়। এ ব্যাপারে সাংবাদিক ও ইউপি সদস্য কৃষ্ণ রায় বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদপত্রে রিপোর্ট প্রকাশ করায় তারা আমার উপর ক্ষিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। ওসি এজাজ শফী বলেন, রোববার থানায় রাজীব ও আল-আমিন সরদারের বিরুদ্ধে ৯৮৯নং জিডি হয়েছে। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চুকনগরের অপ্রশস্ত সড়কগুলো ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশার দখলে

মোসলেম উদ্দীন খান চুকনগর

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজি বাইক) ও ব্যাটারিচালিত রিক্সার দখলে চলে গেছে শহরের অপ্রশস্ত সড়কগুলো। আর এসব ইজি বাইক ও অটো রিক্সার কারণে শহরবাসীর চলাফেরা দুঃসহ হয়ে পড়েছে। চরম আকার ধারণ করেছে মানুষের ভোগান্তি। শহরের অন্যতম ব্যস্ত সড়ক চুকনগর বাসস্ট্যান্ড খুলনা এবং সাতক্ষীরা ও যশোর সড়কের বিভিন্ন পয়েন্টে দিনভর যানজট লেগেই থাকে। বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র চুকনগর বাজার বাস স্ট্যান্ড তিন জেলার সীমান্ত এলাকায় অনাকাংখিত এ যানজট ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। শহরের বিভিন্ন ব্যস্ততম সড়কে ইজি বাইকের চালকরা রাস্তায় যেখানে সেখানে অটো থামিয়ে যাত্রী উঠানামা করে। নিয়ন্ত্রহীনভাবে অটো রিক্সা চলাচলের কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। চুকনগর এলাকায় কতগুলো ইজিবাইক আর অটো রিক্সা চলাচল করে তার সঠিক কোন পরিসংখ্যান কারো কাছেই নেই। জানা যায়, প্রায় এক হাজার ইজিবাইক শহরে চলাচল করছে। কিন্তু ভুক্তভোগি অনেকের মতেই এ দুই হাজারের কম নয়। অবস্থাদৃষ্টে মনে হয় সড়কে চলাচলকারী মানুষের চেয়ে ইজি বাইক আর অটোরিক্সার সংখ্যা বেশি। কলেজ ছাত্রী ফারজানা বলেন, প্রতিনিয়ত ইজি বাইকে সড়ক দূর্ঘটনা প্রকট হয়ে উঠছে তাই এগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত। চুকনগর ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ,বি,এম শফিকুল ইসলাম বলেন, ইজি বাইক, রিক্সা, বাস, ট্রাক, পাওয়ার টিলার, ট্রাক্টর সবই চলাচল করে বাজারের ওপর দিয়ে। একটা বাইপাস সড়কও আমাদের বাজারে নেই। নতুন সড়ক নির্মাণ হয়নি যুগ যুগ যাবৎ। একারণেই এমন যানজট সৃষ্টি হয়েছে। বাসস্ট্যান্ড, চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও ইজি বাইক আর অটো রিকসার চাপে কখনও কখনও তারা অসহায় হয়ে পড়েন। তাদের সাথে কথা বলে জানা যায়, বাজারের কোথাও ইজি বাইক আর অটো রিক্সার জন্য নির্ধারিত স্ট্যান্ড না থাকায় যানজট সৃষ্টির অন্যতম একটি কারণ। বাইপাস সড়ক নির্মাণ হলে বাজারের যানজট থেকে মানুষ অনেকটাই মুক্তি পাবেন বলে সবাই আশা প্রকাশ করেন।

খুলনা চেম্বারের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানীত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স রূপসা এন্টারপ্রাইজ, ৪, পুলিশ লাইন পূর্বগলি, খুলনা এর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মোঃ আফজাল হোসেন (৫৫) ১৯ জুলাই, ২০২০ তারিখ রবিবার আনুমানিক ভোর ০৬:০০ টায় খুলনাস্থ একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্ট জনিত সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তার এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦-উজ-জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু বিভিন্ন মহলের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সদস্য, মাহবুব ব্রাদার্স’র সত্বাধীকারি , আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান  এবং বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব শেখ মজনু ইন্তেকাল করেছেন। (ইন্না……….রাজেউন) গতকাল রোববার দুপুর ২টায় রাজধানী ঢাকার স্বায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি চলে যান না ফেরার দেশে। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ মজনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন সমিতির প্রধান উপদেষ্ঠা ও খুলনা চেম্বর সভাপতি কাজি আমিনুল হক, সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, এম এ মতিন পান্না, অনিল পোদ্দার, রফি আহমেদ বাবলা, আলহাজ্ব সিরাজুল হক, আলহাজ্ব মো, আমিন, আলহাজ্ব জামিরুল হুদা জহর, রফিকুল ইসলাম টিপু, সৈয়দ বোরহান, আলহাজ্ব ইউসুফ হোসেন, আলহাজ্ব হায়দার আলী, অরবিন্দু কুমার সাহা, গৌরসুন্দর মন্ডল, আলহাজ্ব মো. সেলিম, গোলাম আক্কাস স¦াধীন, স্বপন কুমার সাহা, তরুন রায় শিবু, দিলীপ কুমার সাহা, এম এ কবীর, তপন সাহা, সত্য প্রিয় সোম বলাই, আলহাজ্ব আবু বক্কর, আলহাজ্ব ঝুনু মোল্লা, অসিত বিশ্বাস, গোপাল সাহা, মো. জাকির হোসেন ঝন্টু, ওয়াহিদুজ্জামান বিপ্লব, মো. আলী দেওয়ান, মো. জাহিদুল ইসলাম, মো. লাভলু খাঁন ও উজ্জল ব্যানার্জী।

অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি আলহাজ্ব ইউসুপ হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, কার্যকরী সভাপতি সত্য প্রিয় সোম বলাই, জাহাঙ্গীর হোসেন, তরুন রায় শিবু, ওয়াহিদুজ্জান বিপ্লব, আব্দুল মান্নান, মো. ফিরোজ আলম, মো. শাহ আলম, আব্দুর রউফ, মো. লাভলু খাঁন, মিলন সাহা, মো. জিয়াউদ্দিন, মো. ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন জুয়েল , উজ্জল ব্যানার্জী ও অভিজিৎ সাহা বাপ্পা। নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। বাজার কালীবাড়ি মন্দিরের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, সুব্রত হালদার তপা, সুশান্ত ব্যানার্জী, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী ও শংকর ঘোষ।

মোড়েলগঞ্জ অতিদরিদ্র শিশুদের প্রতিকী জন্মদিন পালন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

দরিদ্র ও অতিদরিদ্র পরিবারে হাইজিন অনুশীলন বৃদ্ধিতে বাগেরহাটের মোড়েলগঞ্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের প্রতিকী জন্মদিন উদযাপন ও উপহার হিসেবে বালতি বিতরণ করা হয়।

রোববার দুপুরে শিশুদের জন্মদিনে মোমবাতি ও কেক কেটে উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।

এ উপলক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন মোড়েলগঞ্জের আয়োজনে ও  ১০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।

 শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মোড়েলগঞ্জ এপি ম্যানেজার লাভলি লাকি বিশ্¦াস। বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন, সিষ্টেম সাপোর্ট অফিসার লাকী হালদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসকাবের অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ। উদ্ধোধনীতে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিশুকে একটি বালতি উপহার দেয়া হয়।

এপি ম্যানেজার লাভলি লাকি বিশ্¦াস জানান, উপজেলার সদর ইউনিয়ন,বারইখালী, খাউলিয়া, নিশানবাড়িয়া, জিউধরা, হোগলাবুনিয়া ইউনিয়নের আরো ২৭ শ’৩০ জনকে শিশুকে হাইজিন অনুশীলন বৃদ্ধিতে বালতি প্রদান ও প্রতিকী জন্মদিন পালন করা হবে।

ফকিরহাটে করোনায় সনাক্ত বেড়েই চলেছে নতুন ১০ জন সহ গত চব্বিশঘন্টায় ২২ জন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে নতুন করে আরো ১০ জন করোনায় সনাক্ত হয়েছে। আজ রবিবার  ১৯ জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র থেকে এ তথ্য জানানো   হয়েছে।

এ নিয়ে ফকিরহাট উপজেলায় করোনায় মোট সনাক্ত হলো ১২০ জন।

গত চব্বিশ ঘন্টায় নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত হওয়ায় করোনা আতংক বিরাজ করছে গোটা ফকিরহাট ও তার আশপাশের এলাকায়। ০৫ জনের মৃত্যু ও ৬১ জনের সুস্থ হওয়া সহ ফকিরহাটের সার্বিক করোনা পরিস্থিতি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ কঃ কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।

যশোর শহরের স্টেডিয়াম পাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সঙ্গে ওসি’র মতবিনিময়

যশোর অফিস

যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড স্টেডিয়াম পাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। শনিবার রাতে আঞ্চলিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, করোনার এই ক্রান্তিকালে পুলিশ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি চিরদিন মনে রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদ পুলিশ বিভাগকে অত্যন্ত দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। এখন পুলিশ বিভাগকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। পুলিশকে আরো জনবান্ধন জনঘনিষ্ঠ করতে সরকার কাজ করে যাচ্ছে। মতবিনিময় কালে তিনি স্টেডিয়াম পাড়াকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দেন। এসব অপকর্মের সঙ্গে যুক্তদের ব্যাপারে তিনি কড়া হুশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান স্টেডিয়াম পাড়া এলাকায় স্থাপিত ২০টি সিসি ক্যামেরা পরিদর্শন করেন। খুব শিগগিরই যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এই সিসি ক্যামেরার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

৫নং ওয়ার্ড স্টেডিয়াম পাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সভাপতি অ্যাড. বদরুদ্দোজা বদর’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ সুকুমার কুন্ডু, কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ লিলু, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আহমেদ বাবু, দপ্তর সম্পাদক মুয়িদ হোসেন সুমন, প্রচার সম্পাদক আহম্মেদ উল্লাহ তোহা, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সদস্য গোলাম মোর্শেদ লিন্টু, শেখ তৌফিক ইকবাল, মো. জলিলুর রহমান, জাফর ইকবাল, মোজাফফর হোসেন টিপু, সুজা উদ্দিন আহমেদ খান, মুয়াজ্জিন হোসেন লাভলু, শামীম হোসেন মিঠু, উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, তাহাজ্জুত হোসেন মোল্লা, মো. মোসাদ্দেক, আবুল কালাম আজাদ, মো. শরিফুল ইসলাম, মো. নুরুল হক প্রমুখ।

যশোর পুলিশ সুপারের উদ্যোগে বাউল শিল্পীদের মাঝে খাদ্য সাহয়তা প্রদান

যশোর অফিস

করোনা কালে ৪০ জন বাউল শিল্পী দের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সাহয়তা কর্মসুচীর আয়োজন করে যশোর জেলা পুলিশ৷ রোববার সকাল ১১টায় পুলিশ সুপারের নতুন ভবনের সামনে পুলিশ সুপার আশরাফ হোসেন ৪০ জন বাউল শিল্পী দের মাঝে খাদ্য সহয়তা তুলে দেন৷ পুলিশ ও সামাজিক সেচ্ছাসেবি সংগঠন নবচেতনা সূত্রে জানা গেছে, যশোর জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে যশোর অন্চলের ৪০ জন বাউল শিল্পী দের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ১০কেজি চাউল,২ কেজি ডাল,২ কেজি চিনি,১ পেকেট সেমাই ও ১কেজি তেল উপহার হিসাবে দেওয়া হয়৷ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পূলিশ সুপার অপু সরোয়ার, পুলিশের অনন্য কর্মকর্তা ও সামাজিক সেচ্ছাসেবি সংগঠন নবচেতনার সদস্যরা।