Home বিনোদন মৌমিতার নতুন দুই গান

মৌমিতার নতুন দুই গান

71

বিনোদন প্রতিবেদক।।

কণ্ঠশিল্পী মৌমিতা আফরোজের গাওয়া দুটি নতুন গান। গানের শিরোনাম ‘প্রেমের কন্টাক্টর’ ও ‘পাঙ্কু ছেলে’। পপ ফিউশন টাইপের গান দুটিতে র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন পিয়াস। আতিক আহমেদের কথায় গান দুটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিক সাহান।

গত ২৬ ফেব্রুয়ারি শুটিং হয়েছে গান দুটির মিউজিক ভিডিওর। ‘প্রেমের কন্টাক্টর’ গানটিতে মডেল হয়েছেনে সাজ্জাদ চৌধুরী ও সুমনা আফরিন এবং ‘পাঙ্কু ছেলে’ গানটিতে মডেল হয়েছেন অনিক সাহান ও আনফি সিনহা। বিন হাইয়ের ব্যানারে মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেছেন এম এইচ রিজভী। কোরিওগ্রাফি করেছেন এ আর অলি।

গান দুটির সম্পাদনার কাজ চলছে এখন। শিগগিরই গান দুটি মুক্তি পাবে বিন হাই-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

সংগীতশিল্পী মৌমিতা আফরোজ বলেন, ‘এই সময়ের ট্রেন্ডের কথা মাথায় রেখে তরুণ প্রজন্মের ভালো লাগা ও বিনোদনের কথা ভাবনায় রেখে তৈরি হয়েছে গান দুটি। গানের কথা, সুর ও কম্পোজিশনের ভিন্নতা শ্রোতাদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।’