Home আঞ্চলিক প্রেমিকের বাড়িতে অনশন, অতঃপর…

প্রেমিকের বাড়িতে অনশন, অতঃপর…

8

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে প্রেমিকের বসতবাড়িতে ৬ দিন অনশনের পরে দুই পরিবারের সম্মতিতে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে সক্ষম হয়েছে প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার জিউধরা ইউনিয়নের পাজাখোলা গ্রামে।

জানা গেছে, শুক্রবার বিকালে নিশানবাড়িয়া ইউনিয়নের এক কলেজছাত্রী (১৯) পার্শ্ববর্তী জিউধরা ইউনিয়নের গোপাল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডলের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে আকাশ মণ্ডলের বাড়িতে অবস্থান নেয়। ওই কলেজছাত্রীর জানায়, তার প্রেমিক আকাশ মণ্ডল এক মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ না করলে সে তার প্রেমিক আকাশের খোঁজে তাদের বাড়িতে গেলে আকাশ গা ঢাকা দেয়। এ অবস্থায় সে বিয়ের দাবিতে আকাশের বাড়িতে অবস্থান নেয়।

অবশেষে স্থানীয়দের মধ্যস্থতায় কলেজছাত্রীকে আকাশ মণ্ডলের বাবা তার বাড়িতে থাকার ব্যবস্থা করে। পরে দুই ইউনিয়নের চেয়ারম্যানের উদ্যোগে আকাশ মণ্ডলকে বাড়িতে এনে ১৪ মার্চ বৃহস্পতিবার রাতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের অনুষ্ঠানে মোরেলগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর বাবু শংকর কুমার রায় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।