Home আঞ্চলিক সেখ জুয়েল এমপি’র জন্ম বার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সেখ জুয়েল এমপি’র জন্ম বার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

13

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র জন্ম বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মৌরী এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারি ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু।

শনিবার বিকেলে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও খুলনা প্রেসকাবের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিলটন, অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, ছাত্রলীগ নেতা ফাহিম হাসান আকাশ, হাসিবুর রহমান হাসিব প্রমূখ।