
ক্রীড়া প্রতিবেদক
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ব্যাটে এগোচ্ছে লংকানরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে চার উইকেটে ১৩৮ রান সংগ্রহ করেছে শ্রীলংকা।
আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। বল হাতে শুরুতেই সাফল্য পান তাসকিন আহমেদ। তার বলে ব্যক্তিগত ৮ রানে আউট হন ধনঞ্জয় ডি সিলভা। কামিন্দু মেন্ডিস ১২ রানের বেশি করতে পারেননি।
এদিকে ব্যাটিং অর্ডারে উপরে নামলেও ১৫ রানে সাজঘরে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চারিথ আসালঙ্কা করেন ৩ রান। একপ্রান্তে সতীর্থরা আসা যাওয়ার মাঝে থাকলেও অন্যপ্রান্তে দলকে একাই টেনে নিচ্ছেন ওপেনার কুশল মেন্ডিস। তিনি ৮৫ রানে অপরাজিত আছেন।










































